
Food Tips: রাতের ডাল ফেলে দিচ্ছেন? একদম নয়,দুর্মূল্যের বাজারে অযথা জিনিস ফেলে নাহ দিয়ে সেটা সঠিক কাজে লাগান। আমাদের প্রায় প্রতিদিনই রাতে একটু করে ডাল বেঁচে যায়। সকালে সেটা আর খেতে ভালো লাগে না, তাই ফেলে দেন। কিন্তু জানেন কি, ওই বাসি ডাল দিয়েই আপনি এমন জলখাবার বানাতে পারেন যা দোকানের চেয়েও টেস্টি আর প্রোটিনে ভরপুর। টাকা বাঁচবে, সময়ও বাঁচবে।
কিভাবে বানাবেন: বেঁচে যাওয়া ডালের মধ্যে 1 কাপ আটা, কুচি করা পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, একটু আচার মশলা আর নুন দিয়ে মেখে নিন। জল লাগবে না, ডালেই মাখা হয়ে যাবে। এবার ছোট ছোট লেচি কেটে পরোটার মতো বেলে ঘি দিয়ে ভাজুন।
কিসের সাথে খাবেন: দই, আচার বা শুধু শুধুই দারুণ লাগে। বাচ্চার টিফিনের জন্য বেস্ট।
2. ইনস্ট্যান্ট ডাল ধোসা / চিলা
সুজি বা চাল ভেজানোর ঝামেলা নেই।
কিভাবে বানাবেন: ডালের সাথে 2 চামচ সুজি, 1 চামচ চালের গুঁড়ো, কুচি করা টমেটো আর এক চিমটি হিং মিশিয়ে 10 মিনিট রেখে দিন। তারপর তাওয়ায় অল্প তেল দিয়ে ধোসার মতো পাতলা করে ভাজুন।
এই রেসিপিটা ডায়াবেটিস রোগী আর ডায়েট করছেন যারা তাদের জন্য সুপার হেলদি।
3. ডালের কচুরি বা ডাল পুরি
সকালের চা-এর সাথে একদম জমে যাবে।
কিভাবে বানাবেন: ডালটা একটু ঘন হলে ভালো। ডালে ময়দা, কালোজিরে, লঙ্কাগুঁড়ো দিয়ে শক্ত করে মাখুন। এবার ছোট ছোট লুচির মতো বেলে ডুবো তেলে ভাজুন। ফুলে ফুলে উঠবে।
উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিন, স্বাদ 2 গুণ হয়ে যাবে।
4. হেলদি ডালের স্যুপ বা ডালিয়া খিচুড়ি। বাচ্চা বা বয়স্কদের জন্য নরম কিছু চাইলে।
কিভাবে বানাবেন: কড়াইয়ে একটু ঘি, জিরে, গাজর, বিনস, মটরশুঁটি ভেজে তার মধ্যে বেঁচে যাওয়া ডাল,
1 মুঠো ডালিয়া বা চিঁড়ে আর জল দিয়ে ফুটিয়ে নিন। শেষে লেবুর রস আর গোলমরিচ।
5 মিনিটেই তৈরি পেট ভরা, হজমও সহজে হবে।
মনে রাখবেন 1টি কথা:
রাতের ডাল ফ্রিজে রাখলে সকালে ব্যবহার করুন। 24 ঘন্টার বেশি পুরনো ডাল ব্যবহার করবেন না। আর ডাল যদি টক গন্ধ ছাড়ে, তাহলে ফেলে দেওয়াই ভালো।
ফেলে দেওয়া নয়, বুদ্ধি করে ব্যবহার করাই হল স্মার্ট গৃহিণীর কাজ। কাল থেকে ডাল বাঁচলে আর আফসোস নয়, বরং সকালে কোনটা বানাবেন সেটা ভাবুন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News