
Lemon Chili: নতুন বাড়ি, নতুন দোকান, নতুন গাড়ি, সবার দরজায় একটা জিনিস কমন। হয় লেবু-লঙ্কা, নয়তো দাঁত বের করা রাক্ষসের মুখ।
আসল কারণটা কী? ‘নজর’ জিনিসটা আসলে কী? আমাদের দেশে বিশ্বাস, কারও হিংসে, লোভ বা অতিরিক্ত প্রশংসার দৃষ্টি আপনার ভালো জিনিসের ক্ষতি করে। একেই বলে ‘নজর লাগা’। বিজ্ঞান একে বলে না, কিন্তু মনোবিজ্ঞান বলে।
যখন আপনার নতুন জিনিস সবাই দেখে, তাদের অবচেতন মনের নেগেটিভ এনার্জি আপনার উপর পড়তে পারে। আপনি নিজেও নার্ভাস হয়ে ভুল করে ফেলেন। ব্যবসায় লস হয়, শরীর খারাপ হয়। লোকে বলে, ‘নজর লেগেছে’।
তাহলে লেবু-লঙ্কা কী করে? ১. দৃষ্টি ঘোরানোর থিয়োরি: মানুষের চোখ আগে উজ্জ্বল রঙে যায়। দরজায় ঝোলানো টকটকে লাল লঙ্কা আর সবুজ-হলুদ লেবু সবার আগে চোখ টানে। নজর দেওয়ার লোক আপনার দোকান বা বাড়ির বদলে ওই লেবু-লঙ্কাতেই আটকে যায়। নেগেটিভ এনার্জি ওখানেই ‘ডাইভার্ট’ হয়ে যায়।
২. বিজ্ঞানের যুক্তি: লেবু আর লঙ্কায় সাইট্রিক অ্যাসিড আর ক্যাপসাইসিন থাকে। এর কড়া গন্ধ পোকামাকড়, মশা-মাছি তাড়ায়। আগে দোকানে খাবার খোলা থাকত। লেবু-লঙ্কা ঝোলালে পোকা আসত না। খাবার ভালো থাকত। ব্যবসা ভালো চলত। লোকে ভাবত, নজর কেটে গেছে।
৩. সাত সংখ্যার ম্যাজিক: সাধারণত ৭টা লঙ্কা আর ১টা লেবু ঝোলানো হয়। সংখ্যাতত্ত্বে ৭ শুভ সংখ্যা। কেতু গ্রহের দোষ কাটায় বলেও বিশ্বাস।
আর রাক্ষসের মুখ কেন? এটা একদম সোজা সাইকোলজি। নাম ‘নজর বটু’ বা ‘দৃষ্টি বোম্মা’। থিয়োরি: খারাপ জিনিসকে খারাপ দিয়ে আটকাও। রাক্ষসের বিকট, কুৎসিত মুখ দেখলে যে নজর দিতে আসবে, সে নিজেই ভয় পেয়ে যাবে বা হেসে ফেলবে। তার মনের খারাপ চিন্তা নষ্ট হয়ে যাবে। নেগেটিভ এনার্জি পজিটিভ হয়ে যাবে।
বাস্তুশাস্ত্র বলে, দক্ষিণ-পশ্চিম কোণ দিয়ে নেগেটিভ এনার্জি ঢোকে। ওই দিকে মুখ করে রাক্ষসের মুখ ঝোলালে সে এনার্জি আটকে দেয়।
কোনটা কখন ঝোলাবেন? ১. লেবু-লঙ্কা: দোকান, অফিস, গাড়ি, নতুন ব্যবসার জন্য বেস্ট। প্রতি শনিবার বা অমাবস্যায় পাল্টে ফেলতে হয়। শুকনো লেবু-লঙ্কার পাওয়ার থাকে না। পাল্টানোর সময় পা দিয়ে না মাড়িয়ে রাস্তার ধারে ফেলে দিন।
২. রাক্ষসের মুখ: বাড়ির মেইন দরজার জন্য। বিশেষ করে যদি বাড়ি তিন রাস্তার মোড়ে হয় বা মেইন রোডের উপর হয়। এটা একবার লাগালে বারবার পাল্টাতে হয় না।
ডাক্তার-বিজ্ঞান কী বলে? মনোবিদরা বলেন, এটা ‘প্ল্যাসিবো এফেক্ট’। আপনি যখন বিশ্বাস করবেন যে একটা কবচ আপনাকে বাঁচাচ্ছে, আপনার কনফিডেন্স বাড়বে। ভয় কমবে। আপনি ভালো কাজ করবেন। ফলে ব্যবসা ভালো চলবে। আপনার ব্রেনই আপনাকে সফল করবে, লেবু-লঙ্কা নয়।
তাহলে কি ঝোলানো বন্ধ করবেন? একদম না। বিশ্বাসে মিলায় বস্তু। এতে কারও ক্ষতি হচ্ছে না। উল্টে আপনার মন শান্ত থাকছে। পোকামাকড়ও দূরে থাকছে। আর রাক্ষসের মুখটা দেখতে খারাপ হলেও, পাড়ার বাচ্চাদের খুব মজা লাগে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News