রোজ লুফা দিয়ে গা ঘষছেন? অজান্তেই ডেকে আনছেন এই চর্মরোগ, কালো ছোপ পড়ছে পিঠে-হাতে!

Published : Nov 23, 2026, 10:39 PM IST
DIY-Loofah-From-Onion-Bag

সংক্ষিপ্ত

স্নানের সময়ে লুফা, ছোবড়া বা নেট দিয়ে জোরে গা ঘষছেন? এই অভ্যাসেই বাড়ছে ম্যাকুলার অ্যামাইলয়েডোসিসের ঝুঁকি। কী এই রোগ, কেন হয় এবং সঠিক ভাবে স্নানের নিয়ম কী?

স্নানের সময়ে লুফা, নেট বা খোসা দিয়ে গা ঘষছেন? অনেকেই ভাবেন, জোরে ঘষলে ময়লা ভালো পরিষ্কার হবে, ত্বক ফর্সা হবে। কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাসেই নষ্ট হচ্ছে আপনার ত্বক, বাড়ছে ম্যাকুলার অ্যামাইলয়েডোসিসের ঝুঁকি। সম্প্রতি একাধিক চর্মরোগ বিশেষজ্ঞ এই নিয়ে সতর্ক করেছেন। তাঁদের মতে, আমরা স্নান করার সময় যে ভুলগুলো করি, তার থেকেই এই সমস্যা বাড়ছে।

কী এই ম্যাকুলার অ্যামাইলয়েডোসিস?

এটি একটি বিশেষ ধরনের চর্মরোগ, যেখানে ত্বকে, বিশেষ করে পিঠে, হাতে, কাঁধে, বুকে বাদামী বা কালচে রঙের ঢেউ খেলানো ছোপ ছোপ দাগ দেখা যায়। দেখতে অনেকটা নোংরা জমে থাকার মতো লাগে, তাই অনেকে আরও বেশি করে ঘষতে শুরু করেন, এতে সমস্যা আরও বাড়ে। সঙ্গে থাকে তীব্র চুলকানি। ঘামাচির মতো খসখসে ভাব আসে। আমাদের ত্বকের কেরাটিন নামক প্রোটিন যখন বারবার ঘষা লেগে নষ্ট হয়ে ত্বকের নীচের স্তর অর্থাৎ ডার্মিসে জমা হয়, তখনই এই অ্যামাইলয়েড জমা হয়ে এই দাগ তৈরি করে। একে ফ্রিকশনাল অ্যামাইলয়েডোসিসও বলা হয়। এটি ছোঁয়াচে নয়, কিন্তু একবার হলে সহজে যেতে চায় না।

লুফা কীভাবে ক্ষতি করছে?

চিকিৎসকদের মতে, রোজ লুফা, প্লাস্টিকের ছোবড়া, নাইলনের নেট বা খসখসে তোয়ালে দিয়ে জোরে জোরে গা ঘষলে ত্বকের উপর মাইক্রো-ইনজুরি হয়। ত্বকের স্বাভাবিক সুরক্ষা স্তর বা স্কিন ব্যারিয়ার নষ্ট হয়ে যায়। বিশেষ করে যাদের এমনিতেই খসখসে ত্বক, অ্যাটোপিক ডার্মাটাইটিস বা ঘামাচির প্রবণতা আছে, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। ভারতীয়দের মধ্যে এই রোগ খুবই সাধারণ, কারণ এখানে গা ঘষে স্নান করার অভ্যাস বেশি। অনেকেই গরম জল দিয়ে খুব জোরে ঘষেন, এটাও ক্ষতিকর।

শুধু তাই নয়, ভেজা লুফা বা ছোবড়ায় ব্যাকটেরিয়া, ফাঙ্গাসও জন্মায়, যা থেকে ফোড়া, দুর্গন্ধ বা অন্যান্য ইনফেকশনও হতে পারে।

তাহলে সঠিক ভাবে স্নান করবেন কীভাবে?

১. রোজ লুফা ব্যবহার করবেন না। সপ্তাহে একবারের বেশি নয়, তাও খুব হালকা হাতে। ২. খুব জোরে গা ঘষবেন না, হাত দিয়েই হালকা হাতে সাবান বা বডি ওয়াশ মাখুন। ৩. খুব গরম জল দিয়ে স্নান করবেন না, ঈষদুষ্ণ জল ব্যবহার করুন। ৪. কোমল, pH ব্যালেন্সড বডি ওয়াশ ব্যবহার করুন। অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান রোজ ব্যবহার না করাই ভালো। ৫. স্নানের পর ত্বক হালকা ভেজা থাকতেই অবশ্যই ময়েশ্চারাইজার লাগান। ৬. লুফা ব্যবহার করলেও তা প্রতি মাসে বদলে ফেলুন এবং ব্যবহারের পর শুকনো জায়গায় রাখুন।

পিঠে যদি ইতিমধ্যেই কালো ছোপ ও চুলকানি থাকে, তাহলে নিজে ঘষে তোলার চেষ্টা করবেন না। দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। মনে রাখবেন, এই দাগ একবার হয়ে গেলে সহজে যায় না, লেজার বা ওষুধে দীর্ঘদিন চিকিৎসা লাগে। তাই আগে থেকেই সতর্ক হওয়া জরুরি।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Relationship: শুধুই বন্ধুত্ব নাকি অন্য কিছু? ৫ লক্ষণেই বুঝবেন প্রেমে পড়েছেন বন্ধুর
সর্দি-কাশি হলেই মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? এই এক ভুলে অকেজো হয়ে যাবে ওষুধ! কড়া হুঁশিয়ারি WHO-র