কথায় বলে বন্ধু না হতে পারলে প্রেম কোথায়। কিন্তু বন্ধুত্ব কখন প্রেমে পরিণত হয় তা অনেকেই বুঝতে পারেন না। কোন লক্ষণ দেখলে বুঝবেন বন্ধুর প্রতি অন্যরকম আকর্ষণ তৈরি হয়েছে?

কথায় বলে, বন্ধু না হতে পারলে আর প্রেম কোথায়। অর্থাৎ প্রেমিক বা প্রেমিকা হতে গেলে আগে ভালো বন্ধুত্ব হওয়া প্রয়োজন। যেখানে নিঃসংকোচে উজার করে দেওয়া যায় মনের কোণে লুকিয়ে থাকা সব কথা। ২০২৬ সালে দাঁড়িয়েও আবার কেউ কেউ বলেন, একটি ছেলে ও মেয়ে নাকি শুধু বন্ধু হতে পারে না। এই ধারণা ঠিক না ভুল, তা নিয়ে তর্ক হতেই পারে। কিন্তু বিষয়টা হল, বন্ধুত্ব প্রেমে পরিণত হলেও অনেকক্ষেত্রেই তা বুঝতেই পারেন না দু’জনের কেউই।

আপনার সঙ্গেও কি এমন হচ্ছে? বেস্ট ফ্রেন্ডের কথা ভেবেই মনটা আনচান করছে? চলুন আজ জেনে নেওয়া যাক, কোন ৫ লক্ষণ দেখলে বুঝবেন যে বন্ধুত্বের সীমা ছাড়িয়ে কারও প্রতি অন্যরকম এক আকর্ষণ তৈরি হয়েছে।

১. ওর মেসেজের অপেক্ষায় থাকা: আগে বন্ধুর মেসেজের রিপ্লাই দিতে দেরি হলেও কিছু মনে হত না। কিন্তু এখন ও মেসেজ না করলে অস্থির লাগছে? ফোনে নোটিফিকেশন এলেই মনে হচ্ছে ওই বুঝি মেসেজ করল? এই অপেক্ষাই প্রেমের প্রথম লক্ষণ।

২. ঈর্ষা বা জেলাসি: বন্ধু অন্য কারও সঙ্গে বেশি মিশলে, অন্য কোনও ছেলে বা মেয়ের কথা বললে আগে কিছু মনে হত না। কিন্তু এখন বুকের ভেতরটা চিনচিন করছে, রাগ হচ্ছে? বন্ধুর জীবনে অন্য কেউ গুরুত্ব পাচ্ছে দেখে খারাপ লাগাটা কিন্তু শুধু বন্ধুত্ব নয়।

৩. সাজগোজ নিয়ে সচেতনতা: ওর সঙ্গে দেখা করার আগে এখন বেশি সময় নিয়ে তৈরি হচ্ছেন? কী পরলে ভালো লাগবে, ও কী ভাববে - এই চিন্তা মাথায় ঘুরছে? বন্ধুর সামনে এমনিতেই আমরা ক্যাজুয়াল থাকি, কিন্তু প্রেমে পড়লে নিজেকে বেস্ট দেখাতে ইচ্ছে করে।

৪. সব কথাই ওকে বলতে ইচ্ছে করা: দিনে ভালো-মন্দ যা-ই ঘটুক, সবার আগে ওকেই জানাতে ইচ্ছে করছে? ওর মতামতটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? এবং ওর ছোটখাটো সব কথা, পছন্দ-অপছন্দ মনে থেকে যাচ্ছে? এটাই কিন্তু গভীর টান।

৫. শারীরিক আকর্ষণ ও ছোঁয়ার অনুভূতি: বন্ধু হিসেবে হাত ধরা বা পাশাপাশি বসা স্বাভাবিক। কিন্তু এখন ওর একটু ছোঁয়াতেই শরীরে শিহরণ হচ্ছে? ওর পাশে থাকলে হার্টবিট বেড়ে যাচ্ছে? বন্ধুত্বের সীমানা পেরিয়ে এটা প্রেমেরই ইঙ্গিত।

এই লক্ষণগুলো মিলে গেলে বুঝবেন, আপনি শুধু বন্ধুত্বে আটকে নেই, প্রেমে পড়েছেন। সেক্ষেত্রে সময় নিন, নিজের অনুভূতি সম্পর্কে নিশ্চিত হন এবং সাহস করে মনের কথা জানান।