
বয়স ৪০ পেরোলেই চোখের কোণে, কপালে, গালে বলিরেখা দেখা দেয়। বাজারের দামি অ্যান্টি-এজিং ক্রিমে থাকে প্রচুর কেমিক্যাল, যা সাময়িক উজ্জ্বলতা দিলেও দীর্ঘমেয়াদে ত্বকের ক্ষতি করে। কিন্তু আপনি জানেন কি, ঘরেই বানিয়ে নিতে পারেন ১০০% প্রাকৃতিক, কেমিক্যাল-মুক্ত জাদুকরী ক্রিম, যা ত্বককে টানটান রাখবে এবং বলিরেখা কমাতে সাহায্য করবে।
এই ক্রিমের ৩টি প্রধান উপাদান হলো অ্যালোভেরা, ভিটামিন-ই এবং নারকেল তেল।
- অ্যালোভেরা জেল: ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায়, ত্বক হাইড্রেটেড রাখে এবং কোষ মেরামত করে।
- ভিটামিন-ই ক্যাপসুল: শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের বার্ধক্য রোধ করে এবং দাগছোপ হালকা করে।
- কোল্ড প্রেসড নারকেল তেল / আমন্ড অয়েল: ত্বকের গভীরে পুষ্টি জোগায় এবং ত্বককে নরম ও টানটান করে।
যা যা লাগবে:
- ২ চামচ খাঁটি অ্যালোভেরা জেল (বাজার বা গাছ থেকে)
- ২টি ভিটামিন-ই ক্যাপসুল (Evion 400)
- ১ চামচ কোল্ড প্রেসড নারকেল তেল বা আমন্ড অয়েল
- ১ চামচ গোলাপ জল
১. একটি পরিষ্কার কাচের বাটিতে অ্যালোভেরা জেল নিন।
২. তার মধ্যে ভিটামিন-ই ক্যাপসুল দুটি ফুটো করে তেলটা মিশিয়ে দিন।
৩. এবার নারকেল তেল এবং গোলাপ জল দিয়ে ভালো করে ২ মিনিট ফেটিয়ে নিন, যাতে ক্রিমের মতো টেক্সচার আসে।
৪. একটি ছোট কাচের কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিন। এটি ৭-১০ দিন পর্যন্ত ভালো থাকবে।
- প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখ ভালো করে ধুয়ে নিন।
- অল্প পরিমাণ ক্রিম নিয়ে মুখে ও গলায় নিচ থেকে উপরের দিকে হালকা হাতে ২ মিনিট ম্যাসাজ করুন। বিশেষ করে বলিরেখাযুক্ত জায়গায়।
- সারারাত রেখে সকালে হালকা ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন।
টানা ১৫-২০ দিন ব্যবহার করলেই দেখবেন ত্বক অনেক বেশি টানটান, নরম এবং উজ্জ্বল লাগছে। বলিরেখা ধীরে ধীরে হালকা হতে শুরু করবে।
সতর্কতা: যেকোনও নতুন জিনিস মুখে লাগানোর আগে কানের পিছনে বা হাতে একটু লাগিয়ে প্যাচ টেস্ট করে নিন। যদি জ্বালা করে তাহলে ব্যবহার করবেন না।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News