
Love and Relationship: প্রেমে পড়া মানেই হৃদয়ে ঘণ্টা বাজা নয়, সঙ্গে কিছু বোকা বোকা কাণ্ডও। মনোবিজ্ঞানীরা বলেন, প্রেমে পড়লে আমাদের মস্তিষ্কে ডোপামিন, অক্সিটোসিন আর সেরোটোনিন হরমোনের খেলা শুরু হয়। তখন যুক্তির চেয়ে আবেগ বেশি কাজ করে (Love and Relationship)। তাই আপনি বুঝতেও পারবেন না, কখন অদ্ভুত সব আচরণ শুরু করে দিয়েছেন। মিলিয়ে দেখুন, এই লক্ষণগুলো আপনার মধ্যে আছে কি না—
১. ফোনটাই যেন প্রেমিক: সারাদিনে ১০০ বার ফোন চেক করা, তার মেসেজের অপেক্ষা, অনলাইন আছে কি না দেখা। মেসেজ এলে বুক ধড়ফড়, না এলে মন খারাপ। বন্ধুরা বলবে, "ফোনটা একটু রাখ!"
২. সবকিছুতেই তার নাম: গান শুনছেন, মনে হচ্ছে আপনার জন্যই লেখা। সিনেমা দেখছেন, নায়কের জায়গায় তাকেই দেখছেন। বন্ধুদের সঙ্গে আড্ডায় ঘুরেফিরে তার কথাই চলে আসে। "জানিস, ও না আজ..."
৩. হঠাৎ সাজগোজ বাড়ে: যে মানুষটা চিরকাল টি-শার্ট আর জিন্সে থাকত, সে হঠাৎ আয়নার সামনে ঘণ্টার পর ঘণ্টা। কোন জামায় ভালো লাগবে, চুল ঠিক আছে কি না— প্রেমে পড়লে নিজেকে সুন্দর দেখানোর ইচ্ছে বেড়ে যায়।
৪. বোকা বোকা হাসি: একা একা বসে ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসি। পুরনো চ্যাট পড়ে হাসি। বন্ধুরা জিজ্ঞেস করলে বলে, "কই, কিছু না তো!" এই কারণহীন হাসিই প্রেমের সবচেয়ে বড় প্রমাণ।
৫. সবকিছু ভুলে যাওয়া: প্রেমে পড়লে মনোযোগ কমে যায়। চাবি কোথায় রাখলেন, কী কাজ ছিল— সব ভুলে যান। কারণ মস্তিষ্কের বেশিরভাগ জায়গা জুড়ে তখন শুধু একজনই।
৬. তার পছন্দই আপনার পছন্দ: যে ফুটবল কখনও দেখতেন না, এখন তার জন্য খেলা দেখছেন। যে কোরিয়ান গান ভালো লাগত না, এখন লুপে শুনছেন। তার ভালো লাগাকে নিজের করে নেওয়াই তো ভালোবাসা।
৭. ভবিষ্যৎ প্ল্যানে সে: "পরের বছর পাহাড়ে যাব", "এই রেস্তোরাঁয় একদিন ওকে নিয়ে আসব"— অজান্তেই ভবিষ্যতের সব পরিকল্পনায় তাকে ঢুকিয়ে ফেলা।
মনোবিজ্ঞানীরা বলেন, এই বোকামিগুলোই প্রেমকে সুন্দর করে। যদি দেখেন এই ৭টার মধ্যে ৪-৫টাই আপনার সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে নিশ্চিত— আপনি প্রেমে পড়েছেন, আর আপনার মন চুরি গেছে!
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News