Lymphoma Cancer: লিম্ফোমা ক্যানসারের এই লক্ষণগুলো ভুলেও এড়িয়ে যাবেন না

Published : Sep 16, 2026, 06:37 PM IST

Lymphoma Cancer: প্রতি বছর ১৫ সেপ্টেম্বর বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস পালন করা হয়। লিম্ফোমা হলো এক ধরনের ক্যানসার, যা আমাদের শ্বেত রক্তকণিকা বা লিম্ফোসাইটকে আক্রমণ করে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
110
লিম্ফোমা ক্যানসারের এই লক্ষণগুলো ভুলেও এড়িয়ে যাবেন না

প্রতি বছর ১৫ সেপ্টেম্বর বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস পালন করা হয়। লিম্ফোমা হলো শ্বেত রক্তকণিকা বা লিম্ফোসাইটের ক্যানসার। এই কোষগুলো সাধারণত শরীরকে সংক্রমণের হাত থেকে বাঁচায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু ক্যানসার হলে এই অস্বাভাবিক কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে এবং লিম্ফ নোড বা অন্যান্য টিস্যুতে জমা হতে শুরু করে।

210
লিম্ফ্যাটিক সিস্টেমকে আক্রমণ করে লিম্ফোমা

আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো লিম্ফ্যাটিক সিস্টেম। লিম্ফোমা সরাসরি এই সিস্টেমকেই আক্রমণ করে। আইসিএমআর (ICMR)-এর পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র ভারতেই প্রতি বছর ২৩ হাজারের বেশি মানুষ লিম্ফোমায় আক্রান্ত হন।

310
লিম্ফ্যাটিক সিস্টেম শরীরকে সংক্রমণের হাত থেকে বাঁচায়

লিম্ফ্যাটিক সিস্টেম আমাদের শরীরকে নানা ধরনের সংক্রমণের হাত থেকে বাঁচায়। লিম্ফ নোড, প্লীহা, থাইমাস এবং অস্থিমজ্জা নিয়ে এই সিস্টেম তৈরি। এগুলো শ্বেত রক্তকণিকার ফিল্টার এবং সার্কুলেশন হাব হিসেবে কাজ করে। লিম্ফোমা ক্যানসারের প্রধান লক্ষণগুলো এবার জেনে নেওয়া যাক।

410
লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি ফুলে যাওয়া এর প্রথম লক্ষণ

লিম্ফোমার অন্যতম সাধারণ লক্ষণ হলো লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি ফুলে যাওয়া। এক্ষেত্রে সাধারণত কোনও ব্যথা থাকে না। বিশেষ করে ঘাড়, বগল বা কুঁচকির কাছে এমন ফোলা ভাব দেখা যায়। সাধারণ সংক্রমণের কারণেও লিম্ফ নোড ফুলতে পারে। তবে এই ফোলা ভাব দীর্ঘদিন না কমলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

510
দীর্ঘদিন ধরে জ্বর থাকা বা বারবার জ্বর আসা

লিম্ফোমার আরেকটি বড় লক্ষণ হলো প্রচণ্ড জ্বর। শরীরে কোনও স্পষ্ট সংক্রমণ ছাড়াই যদি দীর্ঘদিন ধরে জ্বর থাকে বা বারবার জ্বর আসে, তবে তা লিম্ফোমার ইঙ্গিত হতে পারে। তবে শুধু জ্বর মানেই যে লিম্ফোমা, এমনটা নয়। তাই এর পাশাপাশি অন্যান্য লক্ষণগুলোর দিকেও নজর রাখা জরুরি।

610
রাতে অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যাকে হালকাভাবে নেবেন না

রাতে অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যাকে একেবারেই হালকাভাবে নেবেন না। লিম্ফোমায় আক্রান্ত অনেক রোগীর রাতে এত বেশি ঘাম হয় যে, পরনের জামাকাপড় বা বিছানার চাদর পর্যন্ত ভিজে যেতে পারে।

710
অপ্রত্যাশিতভাবে ওজন কমে যাওয়াও লিম্ফোমার লক্ষণ

ডায়েট বা ব্যায়ামের রুটিনে কোনও পরিবর্তন না করা সত্ত্বেও যদি হঠাৎ করে শরীরের ওজন কমতে শুরু করে, তবে সতর্ক হোন। কারণ, অপ্রত্যাশিতভাবে ওজন কমে যাওয়াও লিম্ফোমা ক্যানসারের অন্যতম একটি লক্ষণ।

810
পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরও দীর্ঘস্থায়ী ক্লান্তি

ক্লান্তির পেছনে অনেক কারণ থাকতে পারে। কিন্তু পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরও যদি আপনার ক্লান্তি না কাটে এবং তা দীর্ঘদিন ধরে চলতে থাকে, তবে চিকিৎসকের কাছে যান। কারণ, এই ধরনের দীর্ঘস্থায়ী ক্লান্তি লিম্ফোমার লক্ষণ হতে পারে।

910
লিম্ফোমায় আক্রান্ত রোগীদের দীর্ঘস্থায়ী চুলকানি হতে পারে

লিম্ফোমায় আক্রান্ত কিছু রোগীর ক্ষেত্রে দীর্ঘস্থায়ী চুলকানির সমস্যা দেখা যায়। ত্বকে কোনও ব়্যাশ বা দৃশ্যমান সমস্যা না থাকলেও এই চুলকানি হতে পারে। কোনও কারণ ছাড়াই যদি চুলকানি না কমে এবং এর সঙ্গে অন্যান্য লক্ষণও দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

1010
দীর্ঘস্থায়ী কাশি, বুকে অস্বস্তি বা শ্বাসকষ্ট

বুকের ভেতরের লিম্ফ নোড বা লসিকা গ্রন্থিগুলো বড় হয়ে গেলে, সেগুলো অনেক সময় আশেপাশের অঙ্গগুলোর ওপর চাপ সৃষ্টি করে। এর ফলে দীর্ঘস্থায়ী কাশি, বুকে অস্বস্তি বা হালকা থেকে তীব্র শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories