
প্রতিদিন পোস্ট করছি, রিল বানাচ্ছি, তবুও ২০০ ভিউ এর বেশি যাচ্ছে না।" এই অভিযোগটা এখন প্রায় সব ক্রিয়েটর আর বিজনেস পেজের। ২০২৪-২৫ এর ট্রিক দিয়ে ২০২৬ এ ইনস্টাগ্রামে আর রিচ পাওয়া যাচ্ছে না। কারণ অ্যালগরিদম বদলেছে। আর আমরা না জেনেই পুরনো ভুলগুলো বারবার করে যাচ্ছি।
রিচ না বাড়ার পিছনে কনটেন্ট খারাপ নয়, বরং এই ছোট ছোট ভুলগুলোই দায়ী।
রিচ কমার ৭টি বড় ভুল যা আপনি করছেন
১. একই সময়ে রোজ পোস্ট করছেন না অ্যালগরিদম এখন "consistency" কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। সোমবার রাত ১০টা, বুধবার দুপুর ২টো, শুক্রবার সকাল ৯টা - এভাবে পোস্ট করলে রিচ পড়ে যায়। বরং আপনার অডিয়েন্স কখন অ্যাকটিভ সেটা Insights দেখে ঠিক করুন। তারপর সেই একই সময়ে সপ্তাহে ৪-৫ দিন পোস্ট করুন।
২. শুধু রিল আর রিল হ্যাঁ রিল এখনও রাজা। কিন্তু শুধু ১৫ সেকেন্ডের রিল দিয়ে হবে না। ২০২৬ এ Instagram "mixed content" পছন্দ করছে। সপ্তাহে ৩টে রিল এর সাথে ২টো Carousel, ১টা Story Series আর ১টা Collab Post রাখুন। শুধু একটা ফরম্যাটে আটকে গেলে অ্যালগরিদম আপনাকে সীমিত করে দিচ্ছে।
৩. ৩০টা হ্যাশট্যাগের খেলা #love #instagood #follow এই জেনেরিক ৩০টা হ্যাশট্যাগ দেওয়া এখন রিচ কমার সবচেয়ে বড় কারণ। এখন ৩-৫টা নিশ রিলেটেড হ্যাশট্যাগ + ২টো লোকেশন ট্যাগ + ১টা ব্র্যান্ডেড হ্যাশট্যাগ বেস্ট কাজ করে। যেমন: #KolkataFoodBlogger #BengaliRecipe #HarinaviEats
৪. প্রথম ৩ সেকেন্ডে হুক নেই রিলের প্রথম ৩ সেকেন্ডে যদি দর্শক না আটকায়, সে স্ক্রল করে বেরিয়ে যাবে। "আজকে আমি..." দিয়ে ভিডিও শুরু করবেন না। বরং "এই ১টা ভুলের জন্য আপনার রিচ ৯০% কমে যাচ্ছে" দিয়ে শুরু করুন। Text on screen + জোরে কথা + মুভমেন্ট - এই ৩টে মাস্ট।
৫. কমেন্টের রিপ্লাই দিচ্ছেন না পোস্ট করার পর ১ ঘন্টা হলো গোল্ডেন আওয়ার। এই ১ ঘন্টায় আসা সব কমেন্টের রিপ্লাই দিন। আর শুধু "ধন্যবাদ" লিখবেন না। প্রশ্ন করে রিপ্লাই দিন যাতে আবার রিপ্লাই আসে। যত বেশি কথোপকথন, তত বেশি রিচ।
৬. সেভ আর শেয়ার চাইছেন না লাইক-কমেন্ট এর থেকেও এখন Instagram "Saves" আর "Shares" কে বেশি দাম দেয়। তাই ক্যাপশনের শেষে লিখুন "পরে কাজে লাগবে তাই সেভ করে রাখুন" বা "বন্ধুকে ট্যাগ করুন যে এটা জানা দরকার"। তথ্যমূলক Carousel এ Save সবচেয়ে বেশি আসে।
৭. বাইরের লিঙ্কে ট্রাফিক পাঠাচ্ছেন ক্যাপশনে "Link in bio" লিখে ইউটিউব বা ওয়েবসাইটে পাঠালেই রিচ কমে যাবে। Instagram চায় ইউজার যেন প্ল্যাটফর্মেই থাকে। তাই ৭ দিনে ১ বারের বেশি বাইরের লিঙ্ক দেবেন না। বদলে Collab, Broadcast Channel, Poll, Quiz ব্যবহার করুন।
রিচ ৩ গুণ বাড়ানোর ৩টি প্রো টিপস ২০২৬ এর জন্য
১. Collab Post করুন: নিজের নিশে অন্য ২-৩ জন ক্রিয়েটরের সাথে Collab করুন। এতে দুজনের অডিয়েন্সের কাছে পোস্ট যাবে। রিচ অটোমেটিক দ্বিগুণ। ২. ৭-১০ সেকেন্ডের রিল বান: লম্বা রিল এখন কেউ দেখছে না। ৭-১০ সেকেন্ড, ১টা পয়েন্ট, জোরালো হুক - এই ফর্মুলায় ভিউ আর রিটেনশন দুটোই বাড়বে। ৩. Stories কে কাজে লাগান: দিনে ৩-৪টে স্টোরি দিন। Poll, Quiz, Question Sticker ব্যবহার করুন। যারা স্টোরি দেখে তারা আপনার পোস্টও বেশি দেখবে।
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার কোনো শর্টকাট নেই। কিন্তু ভুলগুলো শুধরে নিলে রিচ বাড়তে বাধ্য। অ্যালগরিদম চায় আসল কনটেন্ট আর আসল এনগেজমেন্ট। ট্রিক নয়, কানেকশন বানান।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News