
বিকেলে চায়ের সঙ্গে কিছু মুচমুচে খেতে ইচ্ছে করছে? আলুর চপ, বেগুনি তো অনেক হল, এবার ট্রাই করুন চিঁড়ের কাটলেট। বাইরে থেকে মুচমুচে আর ভিতরটা নরম তুলতুলে এই কাটলেট একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে।
উপকরণ: চিঁড়ে - ২ কাপ, আলু - ২টি মাঝারি (সেদ্ধ), গাজর কুচি - ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি, আদা কুচি - ১ চা চামচ, কাঁচা লঙ্কা কুচি, নুন স্বাদমতো, সামান্য চিনি, হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ, জিরে গুঁড়ো - ১ চা চামচ, চাটমশলা - ১ চা চামচ, ভাজা মশলা - ১ চা চামচ, সুজি - ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার - ১ টেবিল চামচ, বেসন - ২ টেবিল চামচ, পাতিলেবুর রস - ১ চা চামচ, সাদা তেল - ভাজার জন্য।
প্রণালী:
১. চিঁড়ে তৈরি: প্রথমে চিঁড়ে ভালো করে ধুয়ে ৫ মিনিট রাখুন। জল ঝরিয়ে নিন। বেশি নরম করবেন না।
২. মিশ্রণ বানান: একটি বড় পাত্রে ভেজানো চিঁড়ে, সেদ্ধ আলু, গাজর কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে মাখুন। এবার নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চাটমশলা, ভাজা মশলা, লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিন।
৩. বাইন্ডিং: মিশ্রণটি যাতে ভেঙে না যায়, তার জন্য সুজি, কর্নফ্লাওয়ার ও বেসন দিয়ে আবার মাখুন। ১০ মিনিট রেস্ট দিন।
৪. শেপ দিন: হাতে সামান্য তেল মাখিয়ে কাটলেটের আকারে গড়ে নিন। চাইলে ভিতরে একটা কিশমিশ বা বাদাম দিতে পারেন।
৫. ভাজুন: কড়াইতে সাদা তেল গরম করুন। মাঝারি আঁচে কাটলেটগুলি সোনালি করে ভেজে তুলুন। অতিরিক্ত মুচমুচে করতে চাইলে ডবল কোটিং করতে পারেন - প্রথমে বেসনের গোলায় ডুবিয়ে তারপর সুজিতে গড়িয়ে ভাজুন।
এইভাবে গরম গরম চিঁড়ের কাকলেট বানান আর পরিবেশন করুন টমেটো সস বা কাসুন্দির সঙ্গে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News