Pet Care: বৃষ্টিতে পোষ্যদের সুস্থ রাখতে ডায়েটে রাখুন এই ৫ সুপারফুড! তারপর দেখুন ম্যাজিক

Published : Oct 31, 2026, 09:29 PM IST

গরমের পর বৃষ্টি নামলে পোষ্যদেরও বিশেষ যত্ন নিতে হয়। বর্ষাকালে পোষ্যদের সুস্থ রাখতে কোন ৫টি সুপারফুড খাওয়াবেন, চলুন দেখে নিই।

PREV
15

টক দইয়ে থাকা প্রোবায়োটিকস পোষ্যদের অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। দুগ্ধজাত খাবারে অ্যালার্জি না থাকলে পোষ্যদের পরিমিত পরিমাণে টক দই খাওয়াতে পারেন।

25

সেদ্ধ গাজর ও বিনসে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ফাইবার থাকে। কম ক্যালোরিযুক্ত এই সবজিগুলো পোষ্যদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

35

সেদ্ধ ভাত খুব সহজেই হজম হয়। পোষ্যদের পেটের সমস্যা হলে সেদ্ধ চিকেনের সঙ্গে ভাত মিশিয়ে খাওয়ালে তারা দ্রুত আরাম পায়।

45

চামড়া ছাড়া সেদ্ধ মাংসে উচ্চমানের প্রোটিন থাকে, যা পেশির বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হজমের সমস্যা দূর করতেও এটি দারুণ কাজ করে।

55

ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কুমড়ো হজম প্রক্রিয়া সহজ করে। বর্ষাকালে পোষ্যদের ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য ঠেকাতে ডায়েটে কুমড়ো রাখতে পারেন।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories