বর্ষায় জামাকাপড় শুকোচ্ছে না, গন্ধ হচ্ছে? ড্রায়ার ছাড়াই 30 মিনিটে শুকনো করার 5টি ব্রহ্মাস্ত্র কৌশল

Published : Sep 24, 2026, 10:47 PM IST
Today RainMonsoon wet clothes drying tips without dryer rainy season hacks

সংক্ষিপ্ত

টানা বৃষ্টি, রোদ নেই, বারান্দায় জামাকাপড় শুকোচ্ছে না, স্যাঁতসেঁতে গন্ধ? চিন্তা নেই। ওয়াশিং মেশিনের ড্রায়ার ছাড়াই ঘরেই জামাকাপড় দ্রুত শুকিয়ে ফেলার ৫টি সহজ ও কার্যকরী কৌশল জেনে নিন।

বর্ষাকাল মানেই ছাদের দড়ি ফাঁকা। দুদিন ধরে জামাকাপড় ভিজে, শুকোচ্ছে না, তার ওপর একটা সোঁদা গন্ধ। আর স্কুল-অফিসের জামা না শুকালে তো আরও বিপদ। ড্রায়ার কেনার বাজেটও নেই। তাহলে উপায়? চিন্তা নেই, রইল ৫টি ব্রহ্মাস্ত্র কৌশল, যাতে ঘরেই জামাকাপড় ঝটপট শুকিয়ে যাবে, গন্ধও হবে না।

১. তোয়ালে ট্রিক -

সবচেয়ে কার্যকরী ভিজে জামাটা ভালো করে নিংড়ে নিন। এবার একটা বড় শুকনো তোয়ালের মধ্যে জামাটা রোল করে নিন, যেমন পাটিসাপটা বানায়। তারপর রোলটার ওপর দাঁড়িয়ে বা হাত দিয়ে জোরে চাপ দিন। তোয়ালে সব জল শুষে নেবে। ২-৩ বার করলেই জামা ৫০% শুকিয়ে যাবে। তারপর ফ্যানের নিচে মেলুন।

২. ফ্যান +

জানালার কৌশল ভুলেও ঘরের কোণে জামাকাপড় জড়ো করে রাখবেন না। একটা স্ট্যান্ড বা দড়িতে জামাগুলোর মধ্যে অন্তত ৩-৪ ইঞ্চি ফাঁক রাখুন। ঘরের জানালা একটু খুলে দিয়ে সিলিং ফ্যান বা টেবিল ফ্যান ফুল স্পিডে চালিয়ে দিন। হাওয়া চলাচল করলে জামা অনেক তাড়াতাড়ি শুকোবে। চাইলে পিছনে একটা পাতলা কাগজ বা খবরের কাগজ রাখুন, আদ্রতা টানবে।

৩. ইস্ত্রি বা স্ট্রেটনারের

জাদু যদি খুব তাড়া থাকে, যেমন স্কুলের ইউনিফর্ম? জামার ওপর একটা পাতলা সুতির কাপড় রেখে হালকা গরম ইস্ত্রি চালান। সরাসরি ভিজে জামায় ইস্ত্রি করবেন না, পুড়ে যাবে। স্ট্রেটনার দিয়েও কলার, বোতামের জায়গা দ্রুত শুকাতে পারেন।

৪. দুর্গন্ধ

আটকাতে ভিনিগার ও লেবু বর্ষায় জামাকাপড়ে যে স্যাঁতসেঁতে গন্ধ হয়, তার কারণ ব্যাকটেরিয়া। শেষবার জল দিয়ে ধোয়ার সময় ১ মগ জলে ২ চামচ সাদা ভিনিগার বা লেবুর রস মিশিয়ে দিন। তারপর নিংড়ে শুকাতে দিন। গন্ধ একদম থাকবে না। জামাকাপড় শুকানোর জায়গায় একটা ছোট বাটিতে বেকিং সোডা রেখে দিন, ঘরের ড্যাম্প ভাব কমবে।

৫. হ্যাঙ্গারে ঝোলান,

ক্লিপ নয় ভারী জামাকাপড় যেমন জিন্স, কুর্তি কখনও দড়িতে ভাঁজ করে মেলবেন না। হ্যাঙ্গারে ঝুলিয়ে দিন। এতে দু'দিক থেকেই হাওয়া লাগবে, শেপও নষ্ট হবে না, দ্রুত শুকাবে।

একটা বাড়তি টিপস: বর্ষায় জামাকাপড় একটু কম ডিটারজেন্টে ধোবেন এবং কাচার পর সঙ্গে সঙ্গে মেলে দেবেন। বালতিতে ফেলে রাখলেই গন্ধ হবে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Aloe Vera Benefits: অ্যালোভেরার ৭টি দারুণ স্বাস্থ্যগুণ
Pimple Home Remedies: ব্রণ তাড়ান এই ভাবে