সকালে ঘুম থেকে উঠেই আমরা এমন কিছু কাজ করি, যা অজান্তেই রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। এই ভুলগুলো এড়িয়ে চললে ব্রেকফাস্টের আগে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে।
সকালে খালি পেটে চিনি দেওয়া চা খেলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বেড়ে যায়। এই অভ্যাসটি দিনের শুরুতেই আপনার সুগার লেভেলকে প্রভাবিত করে।
25
সকালের শরীরচর্চা এড়িয়ে যাওয়া
ঘুম থেকে উঠেই শরীরচর্চা না করে বিছানায় বা সোফায় বসে থাকা ঠিক নয়। সকালে শরীরে কর্টিসোল হরমোনের মাত্রা বেশি থাকে, যা স্বাভাবিকভাবেই সুগার বাড়ায়। তাই হালকা ব্যায়াম করা জরুরি।
35
অস্বাস্থ্যকর ব্রেকফাস্ট করা
সারা রাত উপোসের পর ময়দা বা মিষ্টি জাতীয় খাবার খেলে সুগার হঠাৎ করে বেড়ে যেতে পারে। খাবারে প্রোটিন ও ফাইবার না থাকলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ে এবং তারপর দ্রুত কমেও যায়।
45
মানসিক চাপ নিয়ে দিন শুরু করা
ঘুম থেকে উঠেই ফোন চেক করা বা অফিসের কাজ নিয়ে চিন্তা করলে শরীরে স্ট্রেস হরমোন বাড়ে। দিনের শুরুতে এই অভ্যাসটি সুগার লেভেল বাড়ানোর একটি অন্যতম প্রধান কারণ।
55
রাতে ঠিকমতো ঘুম না হওয়া
রাতে ঠিকমতো ঘুম না হলে ইনসুলিনের কার্যকারিতা কমে যায়। যে খাবার খেলে ভালো ঘুমের পর সুগার বাড়ে না, সেই একই খাবার অপর্যাপ্ত ঘুমের পর ব্লাড সুগার অনেকটা বাড়িয়ে দিতে পারে।