Fashion Tips: ডান হাতে নেলপলিশ পরলেই কি পেটে যাচ্ছে বিষ? সত্যিটা জানলে চমকে যাবেন

Published : Oct 11, 2026, 12:11 PM IST
How to Remove Nail Polish

সংক্ষিপ্ত

Fashion Tips: নেলপলিশে থাকা ফর্মালডিহাইড কি সত্যিই শরীরের ক্ষতি করে? ডান হাতে নেইল পলিশ পরে ভাত মাখলে কি সেই রাসায়নিক পেটে যায়? কাদের জন্য বেশি ঝুঁকি, জেনে নিন।

Fashion Tips: মেয়েদের সাজের অন্যতম জনপ্রিয় প্রসাধনী হল নেলপলিশ। কিন্তু আপনি কি জানেন, এই সৌন্দর্যের পেছনেই লুকিয়ে থাকতে পারে কিছু ক্ষতিকর রাসায়নিক? বিশেষ করে আমরা বাঙালিরা যেহেতু ডান হাত দিয়ে ভাত মেখে খাই, তাই এই নিয়ে চিন্তাটা আরও বেশি।

আসলে নেলপলিশে কী থাকে?

প্রতিটি সাধারণ নেলপলিশে মূলত তিনটি কড়া কেমিক্যাল থাকে।

১. ফর্মালডিহাইড: এটি নখকে শক্ত ও মজবুত রাখে।

২. টলুইন: এটি নেইল পলিশকে মসৃণভাবে লাগাতে সাহায্য করে এবং দ্রুত শুকিয়ে দেয়।

৩. ডিবিপি (Dibutyl Phthalate): এটি পলিশকে ফেটে যাওয়া থেকে আটকায়।

এই তিনটি উপাদানকেই ইউরোপের অনেক দেশে 'Toxic Trio' বলা হয় এবং কসমেটিকসে এদের মাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। দীর্ঘদিন ধরে এদের গন্ধ শুঁকলে বা সংস্পর্শে এলে কিছু মানুষের মাথা ঘোরা, চোখ জ্বালা, শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে।

ডান হাতেই কি বেশি বিপদ?

নখ কিন্তু কোনও রাসায়নিক শোষণ করে না। তাই নেইল পলিশ পরলেই সেটা রক্তে মিশে যাবে, এমনটা নয়। আসল সমস্যা হল যান্ত্রিকভাবে পেটে যাওয়া।

ধরুন, আপনি ৩-৪ দিন আগে নেলপলিশ পরেছেন। এখন সেটা হালকা চটে গেছে। সেই অবস্থায় ডান হাত দিয়ে গরম ভাত, ডাল মাখার সময় পলিশের অতি সূক্ষ্ম টুকরো খাবারের সঙ্গে মিশে যায়। খালি চোখে দেখা যায় না, কিন্তু সেটা সরাসরি পাকস্থলীতে চলে যায়। একদিনে কিছু হবে না, কিন্তু রোজ রোজ এমন হলে পেটে গিয়ে এই কেমিক্যাল হরমোনের স্বাভাবিক কাজে বাধা দিতে পারে এবং হজমের সমস্যা, বমি ভাব তৈরি করতে পারে।

কাদের বেশি সাবধান হওয়া উচিত?

- যারা প্রতিদিন বাড়িতে রান্না করেন।

- যারা হাত দিয়ে বাচ্চাকে খাওয়ান।

- যাদের নখ চিবানোর অভ্যাস আছে।

- যাদের আগে থেকেই অ্যালার্জি বা হাঁপানির সমস্যা আছে।

তাহলে কী করবেন?

ভয় পাওয়ার দরকার নেই, শুধু একটু সচেতন হলেই হল। বাজারে এখন 5-Free, 7-Free, 10-Free নেলপলিশ পাওয়া যায়, যাতে এই তিনটি ক্ষতিকর রাসায়নিক থাকে না। সেগুলো ব্যবহার করুন। নেইলপলিশ চটে গেলেই অ্যাসিটোন-ফ্রি রিমুভার দিয়ে তুলে ফেলুন। আর খাওয়ার আগে অবশ্যই হাত ভালো করে ধুয়ে নিন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Bracelet Designs: আজকের প্রজন্মের মেয়েদের পছন্দের ইউনিক ব্রেসলেট!
Guava Benefits: রোজ পেয়ারা খেলে শরীরে কী কী ম্যাজিক হয় জানেন?