
URL:
Keywords:
Sarangsho:
"আমি 60 কেজি, কিন্তু মোটা লাগছে কেন?" আবার "আমি 70 কেজি হয়েও ফিট"। এর কারণ একটাই - উচ্চতা। ওজনের সাথে উচ্চতা না মিললে ডায়েট করেও লাভ নেই। ডাক্তাররাও বলেন, প্রতি ইঞ্চি উচ্চতার সাথে আপনার ক্যালোরি আর প্রোটিনের চাহিদা বদলায়। আজ জেনে নিন আপনার উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন আর ডায়েট প্ল্যান।
উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন কত হওয়া উচিত? একটা সহজ ফর্মুলা আছে। প্রতি ইঞ্চি উচ্চতার জন্য প্রায় 2.2 থেকে 2.8 কেজি। মানে আপনি 5 ফুট 4 ইঞ্চি হলে আদর্শ ওজন 55 থেকে 62 কেজির মধ্যে। আবার 5 ফুট 10 ইঞ্চি হলে 68 থেকে 75 কেজি। BMI 18.5 থেকে 24.9 এর মধ্যে থাকলেই আপনি ফিট। মনে রাখবেন এটা গড় হিসাব। মাসল আর বডি টাইপের উপরেও নির্ভর করে।
প্রতি ইঞ্চিতে বদলায় ডায়েট মেনু: উচ্চতা কম হলে আপনার বেসাল মেটাবলিক রেটও কম। তাই ক্যালোরিও কম লাগবে। আর উচ্চতা বেশি হলে শরীর চালাতে বেশি এনার্জি লাগে।
5 ফুট থেকে 5 ফুট 3 ইঞ্চি হলে আপনার মেনু: ক্যালোরি দরকার 1400 থেকে 1600। সকালে ওটস বা ডালিয়া। দুপুরে 1 কাপ ভাত, ডাল, সবজি, সালাদ। রাতে রুটি 2টো আর সবজি। স্ন্যাকসে ফল আর গ্রিন টি। কার্ব কম, প্রোটিন বেশি রাখুন।
5 ফুট 4 ইঞ্চি থেকে 5 ফুট 7 ইঞ্চি হলে আপনার মেনু : ক্যালোরি দরকার 1600 থেকে 1800। সকালে 2টো ডিম আর 2টো রুটি। দুপুরে 1.5 কাপ ভাত, মাছ বা চিকেন, ডাল, সবুজ সবজি। রাতে 2টো রুটি আর পনির। বিকেলে বাদাম আর দই।
5 ফুট 8 ইঞ্চি থেকে 6 ফুট হলে আপনার মেনু: ক্যালোরি দরকার 1800 থেকে 2200। সকালে ওটস, ডিম, কলা। দুপুরে 2 কাপ ভাত, ডাল, 2টো সবজি, মাছ/চিকেন। রাতে 3টে রুটি আর সবজি। ওয়ার্কআউট করলে প্রোটিন শেক অ্যাড করুন।
6 ফুটের উপরে হলে আপনার মেনু: ক্যালোরি দরকার 2200 থেকে 2500। সকালে 4টে ডিমের সাদা, ওটস, দুধ। দুপুরে 3 কাপ ভাত, ডাল, মাছ, সালাদ। রাতে 3-4টে রুটি, চিকেন, সবজি। প্রতি 2 ঘণ্টায় অল্প অল্প খান। মাসল ধরে রাখতে প্রোটিন মাস্ট।
ফিট থাকার 3টে সোনার নিয়ম: প্রথমত, জল। উচ্চতা যাই হোক, দিনে 3 থেকে 4 লিটার জল চাই। দ্বিতীয়ত, প্রতি প্লেটে প্রোটিন রাখুন। ডাল, ডিম, চিকেন, পনির। তৃতীয়ত, 30 মিনিট হাঁটা বা এক্সারসাইজ। ডায়েটের সাথে মুভমেন্ট না থাকলে ওজন কমবে না।
কারোর ডায়েট কপি করে লাভ নেই। আপনার আয়না হল আপনার উচ্চতা। সেই অনুযায়ী খান, সেই অনুযায়ী চলুন। তাহলেই ওজনও ঠিক থাকবে, এনার্জিও থাকবে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News