Relationship Tips: প্রেম করতে গিয়ে অহেতুক পকেটে চাপ পড়ছে? লোকদেখানো বিলাসিতা থেকে বেরিয়ে জেন জি-রা এখন ভরসা রাখছে 'অ্যাফোর্ডেটিং'-এ। চাপমুক্ত ডেটিংয়ের এই নতুন ধারণাই বদলে দিচ্ছে আধুনিক রোম্যান্সের সংজ্ঞা।
Relationship Tips: দামি রেস্তোরাঁ, দামি উপহার, উইকএন্ডে লং ড্রাইভ - প্রেম মানেই কি পকেট ফাঁকা? এই চাপে অনেক সম্পর্কই শুরু হওয়ার আগেই ভেঙে যাচ্ছে। প্রেম করতে গিয়ে অহেতুক পকেটে চাপ পড়ছে? এই সমস্যা থেকেই জন্ম নিয়েছে নতুন ট্রেন্ড।
জেন জি-রা তাই ভরসা রাখছে ‘অ্যাফোর্ডেটিং’-এ। নামটা এসেছে Affordable + Dating থেকে। অর্থাৎ সাধ্যের মধ্যে প্রেম।
অ্যাফোর্ডেটিং আসলে কী?
অ্যাফোর্ডেটিং হল এমন ডেটিং কালচার যেখানে লোকদেখানো বিলাসিতার কোনও জায়গা নেই। এখানে দু'জন মানুষ তাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী ডেট প্ল্যান করে।
- ৫০০০ টাকার বুফে-র বদলে পাড়ার চায়ের দোকানে চা আর আড্ডা। - দামি সিনেমা হলের বদলে একসঙ্গে পার্কে বসে গল্প, বই পড়া। - দামি উপহারের বদলে হাতে লেখা চিঠি। - ইনস্টাগ্রামে দেখানোর জন্য ডেট নয়, বরং একে অপরকে চেনার জন্য ডেট।
কেন জনপ্রিয় হচ্ছে এই ট্রেন্ড?
১. আর্থিক সততা: জেন জি প্রজন্ম বিশ্বাস করে, শুরুতেই টাকা নিয়ে খোলামেলা কথা বলা উচিত। "আমার বাজেট এতটাই" - এটা বলতে তারা লজ্জা পায় না।
২. চাপমুক্ত সম্পর্ক: দামি ডেটের চাপে অনেকেই নিজেকে নকলভাবে উপস্থাপন করে। অ্যাফোর্ডেটিং-এ সেই ভান করতে হয় না। যে যেমন, সে তেমনই থাকে।
৩. আসল কানেকশন: যখন টাকার দেখনদারি সরে যায়, তখন দুটো মানুষের মধ্যে আসল বোঝাপড়া তৈরি হয়। সম্পর্ক টেকে বেশি দিন।
সবচেয়ে জরুরি বিষয় হলো, টাকা-পয়সার প্রসঙ্গটিকে লজ্জার কারণ না বানিয়ে খোলাখুলি কথা বলা। নিজের বাজেটের সঙ্গে মানানসই পরিকল্পনা করুন এবং একে-অপরের পছন্দ-অপছন্দ স্পষ্ট জানান। যে মানুষটি আপনার আর্থিক সীমাবদ্ধতাকে সম্মান করবেন, তিনিই বুঝবেন যে সুন্দর সম্পর্কের জন্য ন্যূনতম খরচের আসলে কোনও শর্ত থাকে না।
বিশেষজ্ঞরা বলছেন, কোভিড পরবর্তী সময়ে চাকরির অনিশ্চয়তা, জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে জেন জি বুঝে গেছে, ভালোবাসা টাকায় মাপা যায় না। লোকদেখানো বিলাসিতার চাপমুক্ত ডেটিংয়ের এই ধারণাই এখন বদলে দিচ্ছে আধুনিক রোম্যান্সের সংজ্ঞা। প্রেমে যদি শান্তি না থাকে, তবে দামি রেস্তোরাঁয় বসেও লাভ নেই - এটাই অ্যাফোর্ডেটিংয়ের মূল মন্ত্র।
















