সন্তান দেরিতে কথা বলছে? দায়ী হতে পারে বাবা-মায়ের ফোন ঘাঁটার নেশা, সতর্ক করল নতুন গবেষণা

Published : Nov 28, 2026, 12:31 AM IST
Parenting

সংক্ষিপ্ত

সন্তান দেরিতে কথা শিখছে? শুধু শিশুর স্ক্রিন টাইম নয়, দায়ী হতে পারে আপনার ফোন ঘাঁটার অভ্যাসও। নতুন গবেষণা বলছে, মা-বাবা সর্বক্ষণ ফোনে ব্যস্ত থাকলে শিশুর ভাষা বিকাশে দেরি হয়। রইল গবেষকদের ৫টি জরুরি পরামর্শ।

অফিস থেকে ফিরে ফোন ঘাঁটা এখন প্রায় সব মা-বাবারই অভ্যাস। কিন্তু নতুন গবেষণা বলছে, এই অভ্যাসের কারণে শিশু দেরিতে কথা বলতে শিখছে! মা-বাবার ফোনে ব্যস্ত থাকা, শিশুকে রাতে ফোন দেখানোর বিষয়ে সতর্ক করলেন গবেষকরা।

গবেষকদের মতে, শিশুরা কথা শেখে শুনে এবং নকল করে। মা-বাবা যখন ফোনে মুখ গুঁজে থাকেন, তখন শিশুর সঙ্গে ‘সার্ভ অ্যান্ড রিটার্ন’ কথোপকথন কমে যায়। শিশু কিছু বলল, বাবা-মা উত্তর দিল - এই আদান-প্রদান না হলে ব্রেনে ভাষার সংযোগ তৈরি হতে দেরি হয়। একে বলা হচ্ছে ‘টেকনোফারেন্স’।

এছাড়া রাতে ঘুমের আগে স্ক্রিন দেখলে শিশুর মেলাটোনিন হরমোন কমে যায়, ঘুম ও মস্তিষ্কের বিকাশ দুটোই ক্ষতিগ্রস্ত হয়।

*মা-বাবা কী করবেন?*

*১. নো-ফোন জোন তৈরি করুন:* খাওয়ার সময়, ঘুমের আগে, স্কুল থেকে ফেরার পর অন্তত ৩০ মিনিট ফোন দূরে রাখুন।

*২. চোখে চোখ রেখে শুনুন:* শিশু কিছু বলতে চাইলে ফোন রেখে তার দিকে তাকিয়ে শুনুন, তার কথার জবাব দিন সঙ্গে সঙ্গে।

*৩. গল্প ও খেলা:* রোজ নিয়ম করে গল্প বলুন, ছড়া বলুন, একসঙ্গে খেলুন। বই পড়ে শোনানো ভাষা শেখার সেরা উপায়।

*৪. কথা শেষ করতে দিন:* শিশু আধো আধো বললেও তাকে তার কথা শেষ করতে দিন, তার হয়ে উত্তর দেবেন না।

*৫. স্ক্রিন কারফিউ:* ঘুমের অন্তত ১ ঘণ্টা আগে থেকে সব স্ক্রিন বন্ধ রাখার অভ্যাস করুন। শিশুকে তো ফোন দেখাবেনই না, সঙ্গে নিজের ফোন দেখার অভ্যাসেও লাগাম টানা জরুরি।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

মন খারাপ, বারবার চিন্তা? মন ভালো করার হরমোন বাড়াবে এই ৭ খাবার, ডায়েটে রাখুন রোজ
হাতিদের করিডর পেরিয়ে জঙ্গলে রাতযাপন! জঙ্গল প্রেমীদের নতুন ঠিকানা ‘আমঝর্ণা’, রইল যাওয়ার উপায়