শুধু ৫টা রসগোল্লা থাকলেই কেল্লাফতে! পুজোয় মাংস ভুলিয়ে দেবে এই ম্যাজিক রসগোল্লা কোপ্তা কারি, রইল রেসিপি

Published : Oct 07, 2026, 02:14 PM IST
Jain Kela Kofta Recipe

সংক্ষিপ্ত

Food Tips: মিষ্টির দোকানের ৫টি রসগোল্লা দিয়েই বানিয়ে ফেলুন পুজোর চমক! জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতার ম্যাজিক ফোড়নে তৈরি এই রসগোল্লা কোপ্তা কারি স্বাদে মাংসকেও হার মানাবে।

Food Tips: পুজো মানেই নিরামিষের দিনে নতুন কিছু চমক। আর হাতের কাছে যদি ৫টি রসগোল্লা থাকে, তাহলেই কেল্লাফতে। ভাবছেন মিষ্টি দিয়ে তরকারি? একবার খেলে বুঝবেন এর স্বাদ।

কী কী লাগবে?

কোপ্তার জন্য ৫টি রসগোল্লা, রস ঝরিয়ে নিন। ফোঁড়নের জন্য ১ চা চামচ জিরে, ২টি শুকনোলঙ্কা ও ১টি তেজপাতা। গ্রেভির জন্য ৩-৪ টেবিল চামচ টম্যাটো বাটা, ১ চা চামচ আদা বাটা, ২ টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা, ১ চা চামচ হলুদ গুঁড়ো এবং ১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্রেভির রিচনেস আনতে লাগবে ২ টেবিল চামচ ধনে, জিরে, কাজুবাদাম, পোস্ত ও চারমগজ বাটা। সঙ্গে পরিমাণমতো দুধ, স্বাদমতো নুন-চিনি, আর শেষ ছোঁয়ার জন্য ১ টেবিল চামচ খাঁটি ঘি ও ১ চা চামচ গরম মশলা গুঁড়ো।

বানাবেন কীভাবে?

১. প্রথমে রসগোল্লাগুলো হালকা হাতে চেপে রস বের করে নিন। খুব বেশি চাপবেন না, তাহলে ভেঙে যাবে। এই রসগোল্লাগুলোই হবে কোপ্তা।

২. কড়াইতে সাদা তেল গরম করে রসগোল্লাগুলো হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন।

৩. ওই তেলেই ফোঁড়ন দিন ১ চা চামচ জিরে, ২টি শুকনোলঙ্কা ও ১টি তেজপাতা। ফোঁড়নের গন্ধ বেরোলে দিন টম্যাটো বাটা, আদা বাটা, কাঁচালঙ্কা বাটা।

৪. মশলা কষতে কষতে দিন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ধনে-জিরে-কাজু-পোস্ত-চারমগজ বাটা।

৫. মশলা থেকে তেল ছাড়লে পরিমাণমতো দুধ ও জল মিশিয়ে গ্রেভি তৈরি করুন। নুন ও সামান্য চিনি দিন। গ্রেভি ফুটে ঘন হলে ভেজে রাখা রসগোল্লা কোপ্তাগুলো দিয়ে দিন।

৬. ২ মিনিট ফুটিয়ে উপর থেকে ১ টেবিল চামচ ঘি ও গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন।

ব্যাস, তৈরি পুজো স্পেশাল রসগোল্লা কোপ্তা কারি। গরম ভাত, পোলাও বা লুচির সঙ্গে জমে যাবে একেবারে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Human Body: নখ বা চুল নয়, মানুষের শরীরের আর কোন অংশে এক ফোঁটাও রক্ত থাকে না?
Early Period Symptoms: পিরিয়ড শুরুর আগে শরীরে যে লক্ষণগুলো দেখা দেয়