
Relationship Advice: ইনস্টাগ্রাম, রেডিট, থ্রেডস-এ এখন সবচেয়ে চর্চিত শব্দ হল 'Dating Down'। কিন্তু এর মানে কী? Dating Down আসলে কী? সহজ ভাষায়, যখন কেউ জেনে বুঝে নিজের থেকে 'কম যোগ্য' বলে মনে হয় এমন কাউকে ডেট করে, তখন তাকে বলা হয় Dating Down। এই যোগ্যতা হতে পারে - পড়াশোনা, চাকরি, টাকা, রূপ বা সোশ্যাল স্ট্যাটাস (Relationship Advice)। যেমন, একজন উচ্চশিক্ষিত, ভালো চাকরি করা মেয়ে বা ছেলে যদি এমন কাউকে বেছে নেয় যে কেরিয়ারে বা শিক্ষায় তার থেকে পিছিয়ে, তখন সমাজ বা বন্ধুরা বলে, "ও তো Dating Down করছে।" আর এর উল্টোটা হল Dating Up।
১. নিয়ন্ত্রণ করার মানসিকতা: অনেকেই ভাবেন, কম সফল সঙ্গীকে সহজে নিয়ন্ত্রণ করা যাবে, সে বেশি গুরুত্ব দেবে, ছেড়ে যাবে না। ২. 'আমি সেরা' - এই অহংকার: "তোমার চেয়ে ঢের ভালো কাউকে পেতাম" - এই মনোভাব থেকেই অনেকে সম্পর্কে সবসময় নিজেকে উপরে রাখতে চায়। সঙ্গীকে ছোট করে নিজের আত্মবিশ্বাস বাড়ায়। ৩. কম চাপ: নিজের সমকক্ষ কাউকে ডেট করলে সবসময় নিজেকে প্রমাণ করার চাপ থাকে। কিন্তু Dating Down-এ সেই চাপ কম।
মনোবিদরা কী বলছেন? কেন এটি বিষাক্ত?
মনোবিদদের মতে, 'ডেটিং ডাউন' শব্দটাই সমস্যার মূল।
এই শব্দটি ভালোবাসাকে একটা র্যাঙ্কিং বা মার্কশিট বানিয়ে দেয়। যেখানে মানুষকে ১০-এ ৮ বা ১০-এ ৫ নম্বর দিয়ে বিচার করা হয়। যখনই আপনি ভাববেন আপনি 'ডাউন' ডেট করছেন, তখনই আপনি আপনার সঙ্গীকে সম্মান করছেন না।
- সম্পর্কে সবসময় একজন নিজেকে 'দয়া করছি' ভাবে। - ঝগড়া হলেই চলে আসে, "তোমার জন্য আমি কত কিছু ছেড়েছি"। - যে সঙ্গীকে 'কম' ভাবা হচ্ছে, তার মধ্যে হীনমন্যতা, তৈরি হয়।
আসলে সুস্থ সম্পর্ক কখনও আপ বা ডাউন হয় না। সম্পর্ক হয় সমানে সমানে, যেখানে দুজন দুজনের দুর্বলতা ও শক্তিকে সম্মান করে।
আপনি যদি মনে মনে আপনার সঙ্গীকে আপনার চেয়ে কম যোগ্য ভাবেন, তাহলে আপনি ভালোবাসছেন না, আপনি শুধু নিজের অহংকারকে ভালোবাসছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News