
সপ্তাহান্তে একটু স্পেশাল ডিনার হলে কেমন হয়? বাইরের রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ধাবা স্টাইলের ডাল মাখনি। বাটার, ক্রিম আর মশলায় ভরা এই রেসিপিটি একবার খেলে মুখে লেগে থাকবে।
১ কাপ গোটা কালো উরদ ডাল
১/৪ কাপ রাজমা (কিডনি বিনস)
১ টা বড় পেঁয়াজ, মিহি করে কুচানো
২ টো মাঝারি টমেটো, পিউরি করা
১ চামচ আদা-রসুন বাটা
২ টো কাঁচালঙ্কা, কুচানো
১ চা চামচ জিরে
১/২ চা চামচ হলুদ
১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
১ চা চামচ ধনে গুঁড়ো
১/২ চা চামচ গরম মশলা
১ চামচ বাটার
২ চামচ ক্রিম
১ চামচ তেল
স্বাদমতো নুন
ফ্রেশ ধনেপাতা
* প্রথমে উরদ ডাল ও রাজমা ভালো করে ধুয়ে একসঙ্গে সারারাত জলে ভিজিয়ে রাখুন।
• জল ঝরিয়ে প্রেসার কুকারে পরিষ্কার জল ও সামান্য নুন দিয়ে ডাল ও রাজমা একদম নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিন।
• এবার একটি ভারী কড়াইতে তেল ও বাটার গরম করুন। জিরে, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা ও কাঁচালঙ্কা দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।
* টমেটো পিউরি, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দিন। মশলা ভালো করে কষান যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে।
* সেদ্ধ করে রাখা ডাল ও রাজমা জল-সহ কড়াইতে দিয়ে দিন। ভালো করে মিশিয়ে হাতা দিয়ে একটু ঘেঁটে দিন, এতে ডালের টেক্সচার ক্রিমি হবে।
• কম আঁচে ২০-২৫ মিনিট ধরে ফোটাতে থাকুন, মাঝে মাঝে নাড়ুন। প্রয়োজন হলে একটু জল দিন।
* এবার গরম মশলা, বাটার ও ক্রিম দিয়ে আরও ৩-৪ মিনিট রান্না করুন।
• উপরে ফ্রেশ ধনেপাতা, এক ছোট টুকরো বাটার ও একটু ক্রিম ছড়িয়ে সাজিয়ে নিন।
গরম গরম পরিবেশন করুন নান, তন্দুরি রুটি, জিরা রাইস বা সাদা ভাতের সঙ্গে।
রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলে আসল রহস্য হল ধীরে রান্না করা। ডাল যত বেশি সময় ধরে কম আঁচে ফুটবে, তত বেশি ক্রিমি ও সুস্বাদু হবে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News