Samosa History: দিল্লিই কি সিঙ্গারার সাম্রাজ্য? মুঘল থেকে মডার্ন স্বাদের রাজত্ব এখানেই

Published : May 21, 2026, 02:49 PM IST
Samosa History: দিল্লিই কি সিঙ্গারার সাম্রাজ্য? মুঘল থেকে মডার্ন স্বাদের রাজত্ব এখানেই

সংক্ষিপ্ত

Samosa History:  ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, দিল্লিই ভারতের ‘সিঙ্গারার রাজধানী’। মুঘল যুগের ঐতিহ্য, সহজ লভ্যতা ও অভিনব বৈচিত্র্যের জন্য দিল্লিতে প্রতিদিন লক্ষ লক্ষ সিঙ্গারা বিক্রি হয়। আলু থেকে চকোলেট, কিমা থেকে পনির, দাম ১৫ থেকে ১২০ টাকা। চাঁদনি চক, করোলবাগের দশকের পুরনো দোকানগুলোই দিল্লিকে এই তকমা দিয়েছে।

Samosa History: বাঙালির কাছে ‘সিঙ্গারা’, বাকি ভারতে ‘সমোসা’। নাম যাই হোক, ত্রিকোণা এই খাস্তা জলখাবার গোটা দেশের ইমোশন। বৃষ্টির সন্ধ্যায় গরম চা আর ধোঁয়া ওঠা সিঙ্গারা, এর চেয়ে ভালো জুটি আর হয় না। কিন্তু ভারতের কোন শহরকে ডাকা হয় ‘সিঙ্গারার রাজধানী’ বলে? ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (NRSI) রিপোর্ট বলছে, সেই তকমার একমাত্র দাবিদার দিল্লি।

কর্পোরেট ক্যান্টিন, সিঙ্গারা ছাড়া দিল্লির সকাল-সন্ধ্যা ভাবাই যায় না

সমীক্ষা অনুযায়ী, সারা দেশে সবচেয়ে বেশি সিঙ্গারা বিক্রি ও খাওয়া হয় দিল্লিতেই। গড়ে একজন দিল্লিবাসী মাসে প্রায় ৯ বার বাইরে খান, আর সেই তালিকায় সবার আগে থাকে সিঙ্গারা। পুরনো দিল্লির চাঁদনি চকের অলিগলি থেকে কনট প্লেস, সাউথ দিল্লির ক্যাফে থেকে নয়ডা ও গুরগাঁওয়ের কর্পোরেট ক্যান্টিন, সিঙ্গারা ছাড়া দিল্লির সকাল-সন্ধ্যা ভাবাই যায় না। রাস্তার ধারে ছোট ঠেলা থেকে বড় রেস্তোরাঁ, সব জায়গায় এর চাহিদা তুঙ্গে। প্রতিদিন লক্ষ লক্ষ পিস বিক্রি হয় শুধু দিল্লিতেই।

কেন দিল্লিই সেরা? প্রথম কারণ, ইতিহাস। মুঘল যুগ থেকেই দিল্লির খাদ্য মানচিত্রে সমোসার জায়গা পাকা। দ্বিতীয়ত, সহজলভ্যতা। ভোর থেকে মাঝরাত পর্যন্ত, রাস্তার ঠেলা থেকে পাঁচতারা হোটেল, সবখানে মেলে। দাম মাত্র ১৫ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত। সকালের ব্রেকফাস্ট, অফিসের ব্রেক, বিয়েবাড়ি, জন্মদিন, উৎসব, দিল্লির প্রতিটি মুহূর্তে সিঙ্গারা আছে।

দিল্লির ফেমাস সিঙ্গারার মেনু দিল্লির সিঙ্গারার বৈচিত্র্য দেখলে চোখ কপালে উঠবে। ক্লাসিক আলু সিঙ্গারার ঝাল ঝাল পুর পাওয়া যায় ১৫ থেকে ২৫ টাকায়। পাঞ্জাবি জাম্বো সিঙ্গারা সাইজে বড়, ভেতরে থাকে পনির আর ড্রাই ফ্রুট, দাম ৫০ থেকে ৮০ টাকা। মাংসপ্রেমীদের জন্য আছে কিমা সিঙ্গারা, মাটন বা চিকেনের পুর ভরা, দাম ৬০ থেকে ১০০ টাকা। রাজকীয় স্বাদের শাহী ড্রাই ফ্রুট সিঙ্গারায় থাকে কাজু, কিসমিস, পনির, দাম ৮০ থেকে ১২০ টাকা।

দাম ৫০ থেকে ৭০ টাকা

নতুন প্রজন্মের পছন্দ চিজ-কর্ন সিঙ্গারা, গলানো চিজ আর সুইট কর্নে ভরা, দাম ৪০ থেকে ৬০ টাকা। আছে চাউমিন সিঙ্গারাও, নুডলসের পুর দিয়ে বানানো, দাম ৩০ থেকে ৫০ টাকা। ডেজার্ট হিসেবে দিল্লি বানিয়েছে চকোলেট সিঙ্গারা, ভেতরে মিষ্টি চকোলেটের পুর, দাম ৫০ থেকে ৭০ টাকা। পার্টি বা অনুষ্ঠানের জন্য আছে মিনি ককটেল সিঙ্গারা, এক কামড়ের সাইজ, দাম ১০ থেকে ১৫ টাকা পিস।

চাঁদনি চকের ‘ন্যাশনাল’, লাজপত নগরের ‘গুলশান’, করোলবাগের ‘মানপসন্দ’, কয়েক দশকের পুরনো এই দোকান গুলোই দিল্লিকে সিঙ্গারার রাজধানী করেছে। বিক্রির পরিসংখ্যান, ইতিহাস, আবেগ আর বৈচিত্র্য, সব দিক থেকেই দিল্লিই ভারতের অবিসংবাদিত ‘সিঙ্গারা ক্যাপিটাল’।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Lemon Chili: দরজায় লেবু-লঙ্কা না রাক্ষসের মুখ? কুনজর কাটাতে কোনটা ঠিক, জানুন এর পেছনের আসল বিজ্ঞান আর বিশ্বাস
Food Tips: দুধ নয়, ডাবের জলে কোল্ড কফি! গরমে ওজন কমাবে, এনার্জি বাড়াবে এই ভাইরাল রেসিপি