Kidney Health: কিডনির রোগ থেকে বাঁচতে চান? রোজ মেনে চলুন এই ৬টি সহজ অভ্যাস

Published : Jun 24, 2026, 03:20 PM IST

আজকাল কম বয়সীদের মধ্যেও কিডনির রোগ বাড়ছে। এর জন্য মূলত দায়ী আমাদের রোজকার কিছু ভুল অভ্যাস আর ভুল খাদ্যাভ্যাস। কিডনি সুস্থ রাখতে কোন কোন দিকে বিশেষ নজর দেবেন, জেনে নিন।

PREV
16
খাদ্যাভ্যাসে পরিবর্তন
অতিরিক্ত প্রসেসড খাবার বা বেশি প্রোটিনযুক্ত খাবার কিডনির উপর চাপ সৃষ্টি করে। এর ফলে কিডনি বিকলও হতে পারে। তাই রোজকার ডায়েটে ফল, শাকসবজি এবং শস্য জাতীয় খাবার অবশ্যই রাখুন।
26
সাপ্লিমেন্টের ব্যবহার নিয়ন্ত্রণ
অনেকেই ফিট থাকতে নানা ধরনের সাপ্লিমেন্ট খান। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত সাপ্লিমেন্ট খেলে কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এই বিষয়ে সতর্ক থাকুন।
36
পর্যাপ্ত জল পান
শরীরে জমে থাকা দূষিত পদার্থ বা টক্সিন বের করে দেওয়ার জন্য পর্যাপ্ত জল পান করা জরুরি। তাই কিডনি সুস্থ রাখতে সারাদিনে নিয়ম করে জল খাওয়ার অভ্যাস করুন।
46
উপসর্গ উপেক্ষা নয়
শরীরে কোনও রকম লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। রোগ বেড়ে গেলে আমরা সতর্ক হই, এই অভ্যাসটি কিডনির জন্য বিপজ্জনক হতে পারে।
56
ব্যথানাশক ওষুধের ব্যবহার
অতিরিক্ত ব্যথানাশক বা পেইনকিলার খেলে কিডনি বিকল হওয়ার ঝুঁকি বাড়ে। তাই যে কোনও রকম ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না।
66
মানসিক চাপ নিয়ন্ত্রণ
অনিয়মিত ঘুম এবং শরীরচর্চার অভাব আমাদের মেটাবলিজমকে প্রভাবিত করে। এর ফলে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে। তাই মানসিক চাপমুক্ত জীবনযাপন করুন।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories