Expired Makeup: ফেলে দেবেন? মেয়াদ ফুরানো মেকআপ দিয়ে সারুন ঘরোয়া হাজারো কাজ

Published : Apr 13, 2026, 02:56 PM IST
Make Up Allergy

সংক্ষিপ্ত

অনেক সময়েই মেকআপ প্রোডাক্টের মেয়াদ ফুরিয়ে যায়। আপনিও কি সেগুলো সোজা ফেলে দেন? তাহলে একটু দাঁড়ান। মেয়াদ ফুরানো মেকআপ মুখে লাগানো যায় না ঠিকই, কিন্তু ঘর পরিষ্কার করা থেকে শুরু করে হাতের কাজ, সবেতেই এগুলো কাজে লাগতে পারে।

How to use expiry Makeup: মেকআপ ছাড়া এখনকার মেয়েদের সাজগোজ ভাবাই যায় না। আজকাল তো বাজারে টিন্টেড ক্রিম থেকে শুরু করে আই মেকআপ প্রাইমার পর্যন্ত কত কিছুই না পাওয়া যায়। আর মেকআপ ভালোবাসলে, মেকআপ কিটে প্রচুর প্রোডাক্ট থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু একসঙ্গে সব জিনিস তো আর ব্যবহার করা হয় না, তাই অনেক সময়েই মেকআপ প্রোডাক্টের মেয়াদ ফুরিয়ে যায়। আপনিও কি সেগুলো সোজা ফেলে দেন? তাহলে একটু দাঁড়ান। মেয়াদ ফুরানো মেকআপ মুখে লাগানো যায় না ঠিকই, কিন্তু ঘর পরিষ্কার করা থেকে শুরু করে হাতের কাজ, সবেতেই এগুলো কাজে লাগতে পারে।

এক্সপায়ার্ড ব্লাশ বা কমপ্যাক্ট পাউডার দিয়ে বানিয়ে ফেলতে পারেন নতুন নেলপলিশ বা পেন্টিংয়ের রঙ। এর জন্য শুধু লাগবে অলিভ অয়েল আর জল। বাচ্চাদের আঁকা শেখানোর জন্য এটা একটা দারুণ উপায় হতে পারে।

লিপস্টিক বা লিপ বাম সাধারণত ১-৩ বছরের মধ্যে খারাপ হয়ে যায়। অনেকেই জানেন না যে, এগুলি মোম দিয়ে তৈরি হয়। তাই কাঠের জিনিসকে ভাঙনের হাত থেকে বাঁচাতে, স্ক্রু লাগাতে বা আটকে যাওয়া জিপার ঠিক করতে এটা ব্যবহার করা যায়।

রান্নাঘরের কোন কৌটোয় কী মশলা আছে, ভুলে যান? এক্সপায়ার্ড আইলাইনার দিয়ে সেগুলোর ওপর নাম লিখে রাখতে পারেন। এছাড়া দেওয়ালে, টাইলসে দাগ দিতে বা সেলাইয়ের জন্য কাপড়ে চিহ্ন তৈরি করতেও এটা কাজে আসে।

মাস্কারার মেয়াদ ফুরিয়ে গেলেও এর ব্রাশটা কিন্তু খুব কাজের জিনিস। এটা দিয়ে মোবাইল, ল্যাপটপ, ইয়ারবাড পরিষ্কার করা যায়। এমনকী, কি-বোর্ডের বোতামের ফাঁকে জমে থাকা ধুলো সরাতেও এটা দারুণ কার্যকর।

টোনার, ক্লিনজার বা এই জাতীয় কোনও লিকুইড প্রোডাক্টের মেয়াদ ফুরিয়ে গেলে ফেলে দেবেন না। বরং এই এক্সপায়ার্ড টোনার দিয়ে লেদারের ব্যাগ, চামড়ার জুতো বা কাঠের জিনিস পরিষ্কার করে নিন। দেখবেন, পলিশ ছাড়াই নতুনের মতো চকচক করবে।

কন্ডিশনার বা ফেস ক্রিমের মেয়াদ ফুরিয়ে গেলে ডাস্টবিনে ফেলবেন না। স্টিলের গেট, বাসনপত্র, জানলা বা কাঠের ফার্নিচারের দাগ তুলতে এটা ব্যবহার করুন।

কসমেটিক্স এক্সপায়ার করে কেন?

খাবারদাবারের মতোই কসমেটিক্স প্রোডাক্টেরও একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। লাগাতার ব্যবহারের ফলে এগুলিতে ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে, তাই একটা সময়ের পর এগুলি ব্যবহার করা নিরাপদ নয়। যেমন, মাস্কারা ৩-৪ মাসের মধ্যে খারাপ হয়ে যায়। ফাউন্ডেশন ৬-১২ মাসের মধ্যে জল ছাড়তে শুরু করে। পাউডার ১-২ বছর এবং লিপস্টিক ১-২ বছর পর্যন্ত ভালো থাকে। তাই মাঝে মাঝে এক্সপায়ারি ডেট চেক করে নেওয়া জরুরি।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

'কি' আর 'কী'-র মধ্যে পার্থক্যটা কোথায়? অনেক শিক্ষিত লোকও জানেন না
Dragon Fruit: এই ফলের স্বাস্থ্যগুণ জানলে অবাক হবেন, ডায়েটে রাখছেন তো?