হঠাৎ রোগা হচ্ছেন, মেজাজ খিটখিটে? অবহেলা করলেই বিপদ! শরীরের এই ১০টি লক্ষণে বুঝবেন বাসা বেঁধেছে থাইরয়েড

Published : Nov 04, 2026, 01:25 PM IST
weight loss

সংক্ষিপ্ত

হঠাৎ করে ওজন কমে যাচ্ছে, কোনও কারণ ছাড়াই মেজাজ খিটখিটে হয়ে থাকছে, রাতে ঘুম হচ্ছে না? এগুলোকে সাধারণ স্ট্রেস ভেবে উড়িয়ে দেবেন না। এই ছোট ছোট লক্ষণগুলোই হতে পারে শরীরে থাইরয়েডের মতো মারাত্মক রোগ বাসা বাঁধার ইঙ্গিত।

থাইরয়েড হল গলার কাছে থাকা একটি ছোট গ্রন্থি, কিন্তু এর কাজ বিশাল। এটি শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। এই গ্রন্থি যখন প্রয়োজনের চেয়ে বেশি হরমোন তৈরি করে, তখন তাকে বলে হাইপারথাইরয়েডিজম। আর তখনই শরীরে নানা অদ্ভুত লক্ষণ দেখা দেয়।

অনেকেই এই লক্ষণগুলোকে কাজের চাপ বা বয়সের দোষ ভেবে এড়িয়ে যান, ফলে রোগ জটিল হয়ে যায়।

১০টি বিপদ সংকেত যা কখনও অবহেলা করবেন না:

১. হঠাৎ ওজন কমে যাওয়া: ডায়েট বা ব্যায়াম ছাড়াই যদি ১-২ মাসে ৫-৬ কেজি ওজন কমে যায়, তাহলে সতর্ক হোন। থাইরয়েড হরমোন বেশি হলে মেটাবলিজম বেড়ে যায়, ফলে শরীর দ্রুত ক্যালোরি পোড়াতে থাকে।

২. সবসময় খিটখিটে মেজাজ ও অস্থিরতা: ছোটখাটো বিষয়েই রেগে যাচ্ছেন, হাত-পা কাঁপছে, মনে হচ্ছে সবসময় নার্ভাস? এটি থাইরয়েডের অন্যতম প্রধান লক্ষণ।

৩. বুক ধড়ফড় ও হার্টবিট বেড়ে যাওয়া: বসে থাকলেও মনে হচ্ছে হার্ট খুব জোরে বিট করছে, বুক ধড়ফড় করছে। অনেক সময় ১০০-এর উপরে পালস রেট থাকে।

৪. অতিরিক্ত ঘাম ও গরম লাগা: এসি ঘরেও ঘেমে যাচ্ছেন, অল্প গরমেই অস্বস্তি হচ্ছে? শরীরে হরমোন বেশি হলে শরীর সবসময় গরম থাকে।

৫. ঘুম না হওয়া: সারাদিন ক্লান্ত, কিন্তু রাতে বিছানায় গেলেই ঘুম উড়ে যায়। মস্তিষ্ক সবসময় সক্রিয় থাকে।

৬. পাতলা পায়খানা বা ঘন ঘন বাথরুম: হজম প্রক্রিয়া খুব দ্রুত হয়ে যায়, ফলে দিনে কয়েকবার বাথরুম যেতে হয়।

৭. চুল পড়া ও ত্বক পাতলা হয়ে যাওয়া: অতিরিক্ত চুল পড়া, ত্বক অতিরিক্ত মসৃণ ও পাতলা হয়ে যাওয়া, নখ ভেঙে যাওয়া।

৮. চোখ ঠেলে বেরিয়ে আসা: হাইপারথাইরয়েডিজমের একটি বিশেষ লক্ষণ হল চোখ বড় ও ঠেলে বেরিয়ে আসা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া।

৯. পেশিতে দুর্বলতা ও কাঁপুনি: সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট, হাত দিয়ে কিছু ধরলে কাঁপুনি।

১০. মহিলাদের অনিয়মিত পিরিয়ড: পিরিয়ড কমে যাওয়া, অনিয়মিত হয়ে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া।

কখন ডাক্তারের কাছে যাবেন?

উপরের মধ্যে ৩টির বেশি লক্ষণ যদি আপনার মধ্যে থাকে এবং ২ সপ্তাহের বেশি স্থায়ী হয়, তাহলে একদম দেরি না করে একজন এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিন এবং T3, T4, TSH টেস্ট করান। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ওষুধেই থাইরয়েড নিয়ন্ত্রণে থাকে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Cancer Causing Foods: যে ৬টি খাবার ক্যানসারের ঝুঁকি বাড়ায়, জানুন এক ক্লিকে
Women Fashion: বয়স ৩০ পেরোলেও টিনএজারদের মতো দেখতে চান?