Summer 2026: গরমে কোথাও বেরোলে কীভাবে সুস্থ থাকবেন? রইল বিশেষ টিপস

Published : Mar 31, 2026, 11:36 PM IST
Summer heat

সংক্ষিপ্ত

Summer Tips: গরমের সফর যতটা রোমাঞ্চকর, ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ। সামান্য অসাবধানতায় মাঝপথেই পণ্ড হতে পারে ঘোরার আনন্দ। বিশেষ করে হিট স্ট্রোক, জলশূন্যতা বা পেটের গোলমাল এই সময় পর্যটকদের প্রধান শত্রু হয়ে দাঁড়ায়। তাই ব্যাগ গোছানোর আগে জেনে নিন কিছু জরুরি পরামর্শ।

Summer Days Travel: গরমে ভ্রমণের পরিকল্পনা থাকলে শরীর আর্দ্র রাখা এবং সরাসরি রোদ এড়িয়ে চলা জরুরি। বসন্ত বিদায় নিতেই চড়ছে পারদ। ক্যালেন্ডার বলছে মার্চ শেষ হতে আর একদিন। দোরগোড়ায় এপ্রিলের কাঠফাটা রোদ। এই অসহ্য গরম থেকে বাঁচতে অনেকেই পাহাড় বা অপেক্ষাকৃত শীতল জায়গায় ভ্রমণের ছক কষছেন। কিন্তু মনে রাখবেন, গরমের সফর যতটা রোমাঞ্চকর, ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ। কিন্তু গরমে ভ্রমণে বেরোলে বা বাইরে কোন কাজে বেরোলে সেক্ষেত্রে নিজেদের কিছু সতর্কতা পালন করা অবশ্যই প্রয়োজন। সবে গ্রীষ্মের শুরু তাতেই সকাল থেকে চাঁদিফাটা রোদ্দুর শুরু হয়েছে। এরপর এপ্রিলের অসহ্য গরমে লু বইতে থাকবে। তখন অবশ্যই বাইরে বেরোতে গেলে বা কোন কোথাও ভ্রমণ করতে গেলে বিশেষ কয়েকটি জিনিস আপনাদের অবশ্যই শরীরের জন্য মেনে চলা উচিত। সুস্থ থাকতে প্রচুর জল বা ডাব খান, হালকা রঙের সুতির পোশাক পরুন এবং দিনের সবচেয়ে গরম সময় (দুপুর ১২টা-৪টে) বাইরে বেরোনো এড়িয়ে চলুন। সানস্ক্রিন ব্যবহার করুন, মশলাদার খাবার এড়িয়ে চলুন এবং সবসময় সঙ্গে জলের বোতল রাখুন।

গ্রীষ্মকালীন ভ্রমণে সুস্থ থাকার ৬টি টিপস:

প্রচুর জল পান : শরীর হাইড্রেটেড রাখতে সারাদিন ধরে প্রচুর জল, ডাবের জল বা ওআরএস (ORS) খান।

হালকা পোশাক: আরামদায়ক ও ঢিলেঢালা সুতির বা লিনেন কাপড়ের হালকা রঙের পোশাক পরুন।

রোদ এড়িয়ে চলুন: রোদ বাড়লে (বিশেষ করে দুপুর) বাইরে ঘোরাঘুরি বন্ধ রেখে হোটেল বা ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিন।

পুষ্টিকর খাবার: তেল-মশলাদার খাবার এড়িয়ে ডায়েটে তরমুজ, শসা, পেঁপে বা লেবুর জলের মতো প্রাকৃতিক খাবার রাখুন।

প্রি-কুলিং পদ্ধতি: বেরোনোর আগে ঠান্ডা জলে স্নান বা তোয়ালে ভিজিয়ে ঘাড়ে-মাথায় ব্যবহার করে শরীরের তাপমাত্রা কমান।

সানস্ক্রিন ও ছাতা: রোদে বেরোলে অবশ্যই সানস্ক্রিন (SPF ৩০+) মাখুন এবং ছাতা, টুপি বা রোদচশমা (Sunglasses) ব্যবহার করুন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Kids: আপনার খুদের জন্য প্রতিদিন খাদ্য তালিকায় কোন পুষ্টি সমৃদ্ধ আহার জরুরি?
Colorectal Cancer: হঠাৎ ওজন কমতে শুরু করা কি ক্যান্সারের লক্ষণ?