
Skin Care Tips: সবে মার্চ মাস। জুন-জুলাই আসতে এখনও ঢের দেরী। এদিকে তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। একে চৈত্রের কাঠফাটা রোদ তার উপর ভোটের উত্তাপ। বৈশাখের আগেই গরমে একেবারে নাজেহাল অবস্থা সবারই। যদি চৈত্রেই এই অবস্থা হয় তাহলে একবার ভাবুন তো বৈশাখ, জৈষ্ঠ্যমাসে কী হতে পারে?
আর এই গরম মানেই প্যাচপেচে ওয়েদার। ঘরে বাইরে সব জায়গাতেই যেন অস্বস্তিকর পরিবেশ। তবে এই গরমে সব থেকে বেশি সমস্যা হল ত্বক নিয়ে। প্রখর দাবদাহে যেমন শরীর অসুস্থ হয়ে পড়ে তেমনই এই সময়ে ত্বকের সঠিক পরিচর্যা না করলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের তৈলাক্ত ত্বক এই গরমে তাঁদের সমস্যা আরও বেশি।
কারণ, শীত, গ্রীষ্ম বা বর্ষা যে ঋতুই হোক না কেন প্রায় প্রতিদিনই নানারকম কাজে কমবেশি সবাইকে বাইরে বেরোতে হয়। আর এই গরমে বাইরে বেরোনোর সময় সুতির পোষাক, স্ক্যার্ফ বা সানগ্লাস যে যথেষ্ট নয় তা বলাই বাহুল্য। ফলে এই অসহ্যকর গরমের দিনগুলিতে নিজেকে ভিতর থেকে রিফ্রেশ রাখতে একটু নিজের মতো করে সময় বের করে রুপচর্চা করাও জরুরি । নাহলে যা গরম পড়ছে তাতে ঘরবাড়ির মতোই ত্বকও তেতে উঠবে! মানে এই ধরুন গরমে মুখ, চোখ ত্বক বা চুলের যত্ন না নিলে ব্রণ, ফুসকুড়ি, র্যাশের মতো সমস্যা দেখা দিতে পারে৷ আবার যারা গরমে অতিরিক্ত ঘামেন তাঁরাও ত্বক চুলের নানারকম সমস্যায় ভোগেন।
১. সানস্ক্রীন : শীত, গ্রীষ্ম, বর্ষা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বাড়ি থেকে বেরোনোর সময় সানস্ক্রীনেই থাকুক ভরসা। কারণ, এই সানস্ক্রীন সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে আমাদের ত্বককে সুরক্ষিত রাখে। এছাড়াও অতিরিক্ত গরমে খোসপাঁচড়া, চুলকানির মতো সমস্যা থেকে মুক্তি দেবে আপনার ত্বকের জন্য উপযুক্ত সানস্ক্রীন। রোদে বেরোনোর সময় মনে করে সানস্ক্রীন মাখুন। তবে অবশ্যই আপনার ত্বকে যেটা শ্যুট করবে সেটাই কিনুন।
২.ফেসওয়াশ : এই গরমে মুখের ত্বককে রিফ্রেশ রাখতে নানারকম ফ্রুট ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। এছাড়াও অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন আপনার ত্বকের উপযোগী সঠিক ফেসওয়াশ, ফেসক্রীম বা ময়েশ্চারাইজার।
৩. ফেসস্ক্র্যাব : এই গরমে মুখের মরা কোষ, জীবাণু, বা ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে সপ্তাহে অন্তত একটা দিন রাতে ভালো ফেসস্ক্র্যাব লাগিতে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখ পরিস্কার করে ফেলুন।
Parents Health News: সন্তান জন্মের পর বাবাদের প্রসবোত্তর বিষণ্ণতা কেন দেখা দেয়? জানুন এক ক্লিকে
৪. এই সময় ত্বকে ফেস সিরাম লাগাতে পারেন। এছাড়াও অতিরিক্ত ঘামের কারণে ত্বকে র্যাশ বা ব্রণ উঠলে অথবা কালো দাগছোপ পড়লে সারাদিনে সময় না হলেও রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো কোনও নাইট ক্রীম লাগিয়ে মুখ ম্যাসাজ করুন। তবে মুখ ফেসওয়াশ ধোওয়ার পর ত্বক শুস্ক হয়ে যেতে পারে ফলে প্রতিবার মুখ ধুয়ে ত্বকে টোনার বা ভালো ক্রীম লাগাতে পারেন।
৫. ময়েশ্চারাইজার : শুধু শীতকালে নয়, গরমেও ত্বকের যত্ন নিতে স্নানের পর বা রাতে শোওয়ার আগে ভালো করে ময়েশ্চারাইজার দিতে ত্বক ম্যাসাজ করে ঘুমাতে যান। দেখবেন গরমে নির্জীব প্রানহীন ত্বক কেমন গ্লো দেবে। ভরা গ্রীষ্মেও আপনি হয়ে উঠবেন মোহময়ী। তাহলে আর দেরি কে? আজ থেকে অনলাইন শপিং সাইটে গিয়ে মনপছন্দ গ্রীষ্মের টুকিটাকি জিনিস কিনে রুপচর্চা শুরু করে ফেলুন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News