শীত পড়তেই ডায়েটে রাখুন তিল-গুড়ের লাড্ডু, কী ভাবে বাড়িতে বানাবেন এই মিষ্টি? শীতের মরশুমে শরীরের পুষ্টির জোগান দিতে বাড়িতেই বানিয়ে নিন তিল-গুড়ের লাড্ডু। রইল সহজ রেসিপি।
26
তিল-গুড়ের লাড্ডু তৈরিতে কী কী লাগবে?
- সাদা তিল - ১ কাপ (চাইলে কালো তিলও নিতে পারেন) -
আখের গুড় - ৩/৪ কাপ, ছোট টুকরো করা - ঘি - ১ চা চামচ -
এলাচ গুঁড়ো - ১/২ চা চামচ (ঐচ্ছিক) - চিনাবাদাম ভাজা - ২ চামচ (ঐচ্ছিক, ক্রাঞ্চের জন্য) উপকরণ খুব বেশি লাগে না বলেই অল্প সময়ের মধ্যেই তৈরি করা সম্ভব।
36
কী ভাবে বানাবেন তিল-গুড়ের লাড্ডু?
১. তিল ভেজে নিন: একটি কড়াইয়ে অল্প আঁচে সাদা বা কালো তিল শুকনো খোলায় ভেজে নিন। তিল থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ও হালকা ফাটার আওয়াজ হলে আঁচ বন্ধ করে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করুন। খেয়াল রাখবেন, তিল যেন পুড়ে না যায়। পুড়ে গেলে লাড্ডুর স্বাদ তেতো হয়ে যেতে পারে।
২. গুড়ের পাক: এবার একই কড়াইয়ে ১ চা চামচ ঘি দিয়ে ছোট ছোট করে কাটা গুড়ের টুকরো দিন। একদম অল্প আঁচে গুড় গলিয়ে নিন। গুড় সম্পূর্ণ গলে বুদবুদ উঠলে ১-২ মিনিট নাড়ুন। বেশি পাক দেবেন না, তাহলে লাড্ডু শক্ত হয়ে যাবে। আঙুলে একটু জল নিয়ে গুড় ফেলে দেখুন, নরম বলের মতো হলে পাক রেডি।
৩. গ্যাস বন্ধ করে গলানো গুড়ে ভাজা তিল দিয়ে ভালো করে মিশিয়ে দিন। চাইলে এই সময়ে সামান্য এলাচ গুঁড়োও দিতে পারেন। মিশ্রণটি হালকা গরম থাকতেই হাতে সামান্য ঘি মাখিয়ে ছোট ছোট গোল লাড্ডু পাকিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে জমে যাবে, তাই দেরি করবেন না।
56
শীতকালে তিল-গুড়ের লাড্ডু খাওয়ার উপকারিতা কী?
১. তৎক্ষণাৎ এনার্জি: গুড়ে থাকা কার্বোহাইড্রেট দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। অন্যদিকে তিলে আছে স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন।
২. হাড় মজবুত: তিলে প্রচুর ক্যালশিয়াম রয়েছে, যা হাড় ও দাঁতের জন্য ভালো। শীতে বাতের ব্যথা কমাতেও উপকারী।
৩. হজমে সাহায্য: তিলে রয়েছে ফাইবার। এটি হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করতে পারে।
66
তিল-গুড়ের লাড্ডু খাওয়ার উপকারিতা
৪. রক্তাল্পতা রোধে: যাঁরা রক্তাল্পতায় ভুগছেন, তাঁরাও এটি খেতে পারেন। কারণ তিলে অনেক আয়রন রয়েছে, যা শরীরে হিমোগ্লোবিন তৈরির জন্য দরকার। তবে রক্তাল্পতার চিকিৎসার বিকল্প নয় এটি।
৫. শরীর গরম রাখে: আয়ুর্বেদ মতে তিল ও গুড় দুটোই ‘উষ্ণ’ প্রকৃতির, তাই শীতে শরীর গরম রাখতে ও ঠান্ডা লাগা কমাতে সাহায্য করে।