স্বাস্থ্য ভালো রাখতে ফাইবার সমৃদ্ধ খাবার খুব জরুরি, বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্তদের জন্য। ডায়েটে কোন কোন ফাইবার-যুক্ত খাবার রাখলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে, জেনে নিন।
অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট থাকে। এটি হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
25
কাবুলি চানা
স্যালাড বা অন্য কোনও তরকারিতে সহজেই কাবুলি চানা যোগ করতে পারেন। এটি ডায়াবেটিস রোগীদের শরীরে প্রয়োজনীয় শক্তি জোগাতে সাহায্য করে।
35
চিয়া সিডস
চিয়া সিডসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এটি হজম প্রক্রিয়া ধীর করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
45
সবুজ সয়াবিন
খোসা-সমেত সবুজ সয়াবিন বা এডামামে প্রোটিন ও ফাইবারের দারুণ উৎস। এই খাবারটিও হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।
55
র্যাস্পবেরি
ডায়াবেটিস রোগীদের জন্য র্যাস্পবেরি অন্যতম সেরা একটি ফল। লাল র্যাস্পবেরি খেলে শরীরে গ্লুকোজ নিয়ন্ত্রণ করার ক্ষমতা বাড়ে এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত হয়।