ওয়াকিং প্যাড নাকি ট্রেডমিল? বাড়িতে শারীরচর্চার জন্য কোনটি বেছে নেবেন?

Published : Aug 06, 2026, 08:04 PM IST
Best Treadmill Price

সংক্ষিপ্ত

বাড়িতে ফিট থাকতে চান কিন্তু জিমে যাওয়ার সময় নেই? ওয়াকিং প্যাড আর ট্রেডমিল - দুটোই জনপ্রিয়। কিন্তু কোনটা আপনার জন্য ভালো? দাম, জায়গা আর উপকারিতা বিচার করে জেনে নিন সঠিক পছন্দ।

অফিস আর সংসার সামলে জিমে যাওয়ার সময় অনেকেরই হয় না। তাই এখন বেশিরভাগ মানুষ বাড়িতেই ছোটখাটো জিম বানিয়ে নিচ্ছেন। আর এই লিস্টে সবার প্রথমে আসে দুটো জিনিস - *ওয়াকিং প্যাড* আর *ট্রেডমিল*। দেখতে দুটোকে একই রকম লাগলেও কাজ, দাম আর সুবিধার দিক থেকে দুটোর মধ্যে অনেক তফাত আছে। তাই কেনার আগে বুঝে নেওয়া জরুরি কোনটা আপনার জন্য ঠিক হবে।

*ডিজাইন আর জায়গার দিক থেকে কে এগিয়ে*:

ওয়াকিং প্যাড হল একদম স্লিম আর কমপ্যাক্ট। এটা ভাঁজ করে খাটের তলায় বা সোফার পাশে ঢুকিয়ে রাখা যায়। ছোট ফ্ল্যাটে থাকেন যারা তাদের জন্য এটা বেস্ট অপশন। অন্যদিকে ট্রেডমিল বেশ বড়সড় আর ভারী হয়। ভাঁজ করা গেলেও অনেকটা জায়গা জুড়ে থাকে। এর জন্য আলাদা একটা জায়গা বরাদ্দ রাখতেই হবে।

*স্পিড আর ফিচারের তফাত :*

ওয়াকিং প্যাড মূলত হাঁটা আর হালকা জগিংয়ের জন্য তৈরি। এতে হার্ট রেট মনিটর বা ইনক্লাইনের মতো অ্যাডভান্স ফিচার খুব একটা থাকে না। এখানে দৌড়, স্প্রিন্ট, ইনক্লাইন সবই করা যায়। সাথে ডিজিটাল ডিসপ্লে, প্রি-সেট প্রোগ্রাম, স্পিকার সব ফিচারই পেয়ে যাবেন।

*দামের হিসেব*:

বাজেটের দিক থেকে ওয়াকিং প্যাড অনেকটাই সস্তা। বাজারে ভালো ওয়াকিং প্যাড পেয়ে যাবেন বেশ সস্তায়। আর ট্রেডমিলের দাম একটু বেশি। ভালো ব্র্যান্ড আর বেশি ফিচার চাইলে দাম বেশি হতে পারে।

*উপকারিতা কিসে বেশি* :

যদি আপনার লক্ষ্য হয় দিনে অনেকটা স্টেপ হাঁটা, ওজন কন্ট্রোলে রাখা বা ব্লাড সুগার ঠিক রাখা, তাহলে ওয়াকিং প্যাড আপনার জন্য পারফেক্ট। অফিসের কাজ করতে করতেও আপনি এটার উপর হাঁটতে পারবেন। যাদের হাঁটু বা কোমরে ব্যথা আছে তাদের জন্যও হালকা ওয়ার্কআউটের জন্য ওয়াকিং প্যাড ভালো।

আর যদি আপনি সিরিয়াসলি ফ্যাট কমাতে চান, স্ট্যামিনা বাড়াতে চান বা দৌড়ানোর অভ্যাস থাকে তাহলে ট্রেডমিল বেছে নিন। ইনক্লাইন ফিচারের সাহায্যে পাহাড়ে ওঠার মতো ট্রেনিংও করতে পারবেন। আর ট্রেডমিলের ওজন ক্ষমতা বেশি হওয়ায় পুরো ফ্যামিলি এটা ব্যবহার করতে পারবে।

*তাহলে শেষমেশ কোনটা কিনবেন*

সোজা হিসেব হল, আপনার যদি অল্প জায়গা থাকে, বাজেট কম থাকে আর শুধু হাঁটার অভ্যাস তৈরি করতে চান তাহলে *ওয়াকিং প্যাড* নিন। আর যদি আপনার লক্ষ্য হয় জিমের মতো হার্ড ওয়ার্কআউট, দ্রুত ওজন কমানো আর অ্যাডভান্স ফিচার, তাহলে চোখ বন্ধ করে *ট্রেডমিল* কিনুন।

*কেনার আগে ৩টি কথা মাথায় রাখবেন*:

মেশিন কেনার আগে মোটর পাওয়ারটা অবশ্যই দেখবেন। এরপর দেখবেন মেশিনের ওজন ক্ষমতা। বাড়ির সবচেয়ে ভারী সদস্যের থেকে 10-15 কেজি বেশি ক্ষমতার মেশিন নেওয়া ভালো। আর সবশেষে মোটর আর ফ্রেমে ওয়ারেন্টি আছে কিনা সেটা চেক করে নেবেন।

দুটো মেশিনই বাড়িতে ফিট থাকার জন্য দারুণ। ওয়াকিং প্যাড আপনাকে রোজ হাঁটার অভ্যাস দেবে আর ট্রেডমিল দেবে প্রফেশনাল লেভেলের ওয়ার্কআউট। তাই আপনার বাজেট, জায়গা আর ফিটনেস গোল ঠিক করে সিদ্ধান্ত নিন।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

অতিরিক্ত ভালোবাসা মানেই বিপদ! চিনে নিন ‘Love Bombing’-এর ৪টে লাল কার্ড
Home Tip: বর্ষায় রোদ নেই তো কি! এই ৩ টোটকায় জামা হবে ৪ ঘন্টায় খটখটে শুকনো