
অনুভূতি উঁকি দিতেই বেপাত্তা অন্য পক্ষ— এমন অভিজ্ঞতা এখন ঘরে ঘরে। কয়েকদিন খুব ভালো কথা হল, দেখা হল, মনে হল সম্পর্কটা এগোচ্ছে। আর ঠিক তখনই এক পক্ষ হঠাৎ করেই উধাও! কোনও ঝগড়া নেই, কোনও কারণ নেই, মেসেজ সিন হচ্ছে কিন্তু রিপ্লাই আসছে না। এরই নাম ঘোস্টিং।
মনোবিদরা বলছেন, এর পেছনে ৩টি কারণ থাকে। ১. দায়িত্ব এড়ানো: সম্পর্কটা আর এগোতে চায় না, কিন্তু মুখের ওপর 'না' বলার সাহস নেই। তাই পালিয়ে যাওয়াই সহজ মনে হয়। ২. অনুভূতির ভয়: যখনই সম্পর্ক একটু গভীর হয়, তখনই কিছু মানুষ ভয় পেয়ে পিছিয়ে আসে। একে বলে কমিটমেন্ট ফোবিয়া। ৩. সহজলভ্যতা: ডেটিং অ্যাপে প্রচুর অপশন থাকায় মানুষ ভাবে, একজন গেলে আরেকজন আসবে। তাই সম্পর্কের গুরুত্ব কমে যায়।
- হঠাৎ করে রিপ্লাই টাইম অনেক বেড়ে যাওয়া - সবসময় ব্যস্ত আছি অজুহাত দেওয়া - প্ল্যান ক্যানসেল করা, দেখা এড়িয়ে যাওয়া - সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, কিন্তু আপনার মেসেজে সাড়া নেই
১. নিজেকে দোষ দেবেন না: মনে রাখবেন, ঘোস্টিং যে করে, সমস্যাটা তার, আপনার নয়। এটি তার অপরিণত মানসিকতার পরিচয়। ২. যোগাযোগের চেষ্টা বন্ধ করুন: বারবার মেসেজ বা কল করে নিজেকে ছোট করবেন না। একটা শেষ মেসেজ দিয়ে পরিষ্কার জানিয়ে দিন, তারপর সরে আসুন। ৩. 'ক্লোজার' নিজেই তৈরি করুন: ও কেন চলে গেল, এই উত্তর হয়তো কখনও পাবেন না। তাই নিজেই নিজেকে বলুন— যে থাকার সে থাকবেই, যে যাওয়ার সে যাবেই। ৪. ডিটক্স করুন: তার সোশ্যাল মিডিয়া স্টক করা বন্ধ করুন, মিউট করে দিন। বন্ধুদের সঙ্গে সময় কাটান, নিজের শখে মন দিন।
ঘোস্টিং কষ্ট দেয়, কিন্তু এটাও মনে করিয়ে দেয়— সঠিক মানুষ কখনও এভাবে হারিয়ে যায় না।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News