Health Tips: নখ দেখেই বুঝবেন শরীরের খবর! সাদা চাঁদ উধাও মানেই বিপদ?

Published : Aug 06, 2026, 09:59 PM IST
Republic Day Nail Art

সংক্ষিপ্ত

nail: নখের গোড়ায় সাদা অর্ধচাঁদের মতো দাগকে বলে লুনুলা। এটা ছোট হলে বা উধাও হলে শরীর কোনও বড় অসুখের সিগন্যাল দিতে পারে। চিকিৎসকরা কী বলছেন জেনে নিন।

আপনি কি কখনও খেয়াল করেছেন নখের গোড়ায় ছোট ছোট সাদা অর্ধচাঁদের মতো দাগ থাকে? একে বলে লুনুলা। অনেকেই এটাকে এমনি ভাবেন। কিন্তু চিকিৎসকরা বলছেন, এই সাদা চাঁদের আকার, রং আর সংখ্যা দেখেই শরীরের অনেক বড় অসুখ ধরা পড়তে পারে। তাই একে এড়িয়ে যাবেন না।

লুনুলা আসলে কী:

নখ তৈরি হয় নখের গোড়ার ম্যাট্রিক্স থেকে। সেখানেই তৈরি হয় লুনুলা। এটা আসলে নতুন নখের কোষ। সাধারণত বুড়ো আঙুলে সবচেয়ে বড় আর স্পষ্ট দেখা যায়। বাকি আঙুলে ছোট বা নাও থাকতে পারে। এটা থাকা স্বাভাবিক। কিন্তু হঠাৎ বদল মানেই সাবধান।

কোন পরিবর্তনগুলো বিপদের ইঙ্গিত:

যদি দেখেন সব নখ থেকে সাদা চাঁদ মিলিয়ে যাচ্ছে তাহলে রক্তাল্পতা, থাইরয়েড বা পুষ্টির অভাব হতে পারে। আবার লুনুলা অস্বাভাবিক বড় হয়ে গেলে হার্টের সমস্যা বা রক্ত সঞ্চালনের গন্ডগোলের ইঙ্গিত দেয়। সাদার বদলে নীলচে, লালচে বা কালচে রং হয়ে গেলে ডায়াবেটিস, লিভার বা কিডনির সমস্যা থাকতে পারে। একটা দুটো নখে না থাকলে সমস্যা নেই। কিন্তু সব নখে না থাকলে ভিটামিন বি12 আর ফোলেটের ঘাটতি হতে পারে। আর নখ ভঙ্গুর হওয়ার সাথে যদি লুনুলা ছোট হয়ে যায় এবং সাথে ক্লান্তি, চুল পড়া থাকে তাহলে থাইরয়েড টেস্ট জরুরি।

কখন চিন্তার কিছু নেই :

সবার নখে লুনুলা সমান থাকে না। জিনগত কারণে কারও ছোট, কারও বড় থাকে। বাচ্চাদের অনেক সময় দেখাই যায় না। হাতের কাজের জন্য ঘষা লেগে ছোট হলে সেটাও স্বাভাবিক। তাই ঘাবড়াবেন না, শুধু হঠাৎ বদল খেয়াল রাখুন।

কী করবেন :

পুষ্টিকর খাবার খান। ডিম, দুধ, পালং শাক, বাদাম রাখুন ডায়েটে। এতে ভিটামিন বি, আয়রন আর প্রোটিনের ঘাটতি মিটবে। দিনে পর্যাপ্ত জল খান। ডিহাইড্রেশন হলেও নখ খারাপ হয়। নেলপলিশ রিমুভারের মতো কেমিক্যাল কম ব্যবহার করুন। আর ২-৩ মাসে একবার নখ চেক করুন। কোনও বদল লাগলে দেরি না করে রক্ত পরীক্ষা করান।

শরীর সবসময় ছোট ছোট জিনিস দিয়ে সিগন্যাল দেয়। নখ তার মধ্যে একটা। নখের সাদা চাঁদ হঠাৎ ছোট, বড় বা উধাও হয়ে গেলে অবহেলা করবেন না। সময় থাকতে ডাক্তারের সাথে কথা বলুন। কারণ প্রাথমিক স্টেজে ধরা পড়লে অনেক বড় অসুখও আটকানো যায়।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

কাশি কিছুতেই থামছে না? হতে পারে পেটের রোগের লক্ষণ! কী ভাবে হবেন সাবধান ?
Blood Pressure Control Tips: প্রেসার কমলে ‘ORS’, প্রেসার বাড়লে তাহলে কী খাবেন?