এক কাপ কফিতেই গোটা দিন? Work From Cafe নিয়ে কড়া হচ্ছে ক্যাফে, বদলাচ্ছে নিয়ম!

Published : Nov 23, 2026, 03:32 PM IST
work from cafe culture one coffee long hours cafe owners new rules time limit

সংক্ষিপ্ত

এক কাপ কফি অর্ডার করে দীর্ঘক্ষণ টেবিল দখল করে বসে থাকা নিয়ে প্রশ্ন তুলছেন ক্যাফে-মালিকরা। Work From Cafe Culture-এর জেরে বদল আনছেন নিয়ম-নীতিতে, এক কাপ কফি নিয়ে কতক্ষণ ক্যাফেতে বসে কাজ করা যায়?

এক কাপ কফি নিয়ে কতক্ষণ ক্যাফেতে বসে কাজ করা যায়? প্রশ্নের মুখে Work From Cafe Culture। করোনার পর থেকেই বদলে গিয়েছে কাজের ধরন। বাড়ি থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোমের পাশাপাশি জনপ্রিয় হয়েছে ওয়ার্ক ফ্রম ক্যাফে। ল্যাপটপ খুলে, হেডফোন গুঁজে ঘণ্টার পর ঘণ্টা ক্যাফেতে বসে কাজ করছেন অনেকেই। কিন্তু এক কাপ কফি অর্ডার করে দীর্ঘক্ষণ টেবিল দখল করে বসে থাকা নিয়ে এবার প্রশ্ন তুলছেন ক্যাফে-মালিকরা। বদল আনছেন নিয়ম-নীতিতে।

বিশেষ করে কলকাতা, বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লির মতো শহরগুলিতে এই ছবি খুবই সাধারণ। সকাল ১১টায় এক কাপ ক্যাপাচিনো অর্ডার করে বিকেল ৫টা পর্যন্ত একই টেবিলে বসে মিটিং, কাজ চালিয়ে যাচ্ছেন কেউ কেউ। ফ্রিল্যান্সার, স্টার্টআপ কর্মী, পড়ুয়াদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি। ফলে ক্যাফে ভর্তি থাকলেও ব্যবসা হচ্ছে না। অন্য গ্রাহকরা এসে বসার জায়গা পাচ্ছেন না। অনেক সময় দেখা যায়, চার জনের টেবিলে একজন একা বসে ল্যাপটপ নিয়ে কাজ করছেন। ফ্রি Wi-Fi, এসি এবং সুন্দর পরিবেশ ব্যবহার করছেন, চার্জিং পয়েন্ট দখল করে রাখছেন, কিন্তু ক্যাফের বিক্রি বাড়ছে না। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন ছোট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যাফে মালিকরা।

এই পরিস্থিতি সামাল দিতে অনেক ক্যাফেই এবার নিয়মে বড় বদল আনছে। কোথাও পিক আওয়ারে অর্থাৎ দুপুর ১২টা থেকে বিকেল ৪টের মধ্যে ল্যাপটপ ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোথাও আবার প্রতি দু ঘণ্টায় অন্তত একটি করে অর্ডার করার নিয়ম করা হয়েছে। কিছু ক্যাফে তো স্পষ্ট নোটিশ দিয়ে জানিয়ে দিচ্ছে, এক ঘণ্টার বেশি বসতে হলে ন্যূনতম ৩০০ থেকে ৫০০ টাকার অর্ডার করতেই হবে। আবার অনেক জায়গায় ওয়ার্ক ফ্রম ক্যাফের জন্য আলাদা চার্জেবল জোন বা কো-ওয়ার্কিং টেবিল তৈরি করা হচ্ছে, যেখানে ঘণ্টা প্রতি টাকা দিয়ে বসতে হবে। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে দুই পক্ষের তর্ক চলছে।

ক্যাফে মালিকদের বক্তব্য, তাঁরা ওয়ার্ক ফ্রম ক্যাফের বিরুদ্ধে নন, কিন্তু একটা ভারসাম্য থাকা দরকার। ক্যাফে তো আর ফ্রি অফিস নয়। তাঁদেরও ভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুতের বিল দিতে হয়। একজন গ্রাহক ঘণ্টার পর ঘণ্টা টেবিল আটকে রাখলে তাঁদের ব্যবসার ক্ষতি হয় এবং অন্য কাস্টমারদের পরিষেবা দিতে সমস্যা হয়। তাই ভদ্রতা বজায় রেখে কাজ করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, ক্যাফেতে বসে কাজ করতে চাইলে কিছু সাধারণ এটিকেট মেনে চলা উচিত। যেমন, পিক টাইমে বেশিক্ষণ টেবিল দখল না করা, প্রতি ঘণ্টায় কিছু না কিছু অর্ডার করা, হেডফোনে জোরে কথা না বলা এবং ক্যাফে ফাঁকা থাকলে তবেই ল্যাপটপ খোলা। এক কাপ কফিতে গোটা দিন কাটানোর মানসিকতা বদলানো জরুরি।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

National Bird : এত পাখি থাকতে ময়ূরকেই কেন জাতীয় পাখির তকমা দেওয়া হল, জানেন?
Relationship Tips: বিয়ে করতে ভয় পাচ্ছেন পুরুষরা? সংসারের স্বপ্ন থাকলেও পিছিয়ে আসার নেপথ্যে ৬ কারণ