গায়ে লেপ্টে সিক্ত পোশাক, জলকাদায় মাখামাখি নবদম্পতি, ভাইরাল হট ফোটোশ্যুট

Published : Nov 26, 2019, 06:06 PM ISTUpdated : Nov 26, 2019, 10:05 PM IST
গায়ে লেপ্টে সিক্ত পোশাক, জলকাদায় মাখামাখি নবদম্পতি, ভাইরাল হট ফোটোশ্যুট

সংক্ষিপ্ত

নয়া কায়দায় কাদায় দম্পতি ফোটোশ্যুটে নজর কাড়লেন দুই দম্পতি হট লুকে কাদায় দিলেন পোজ সোশ্যাল মিডিয়ায় মুহুর্তে ছবি ভাইরাল

বিয়ে হোক কিংবা সম্পর্ক। ফোটোশ্যুটের মধ্যে দিয়ে তা সোশ্যাল মিডিয়ায় হাজির করাটাই যেন ট্রেন্ড। বিয়ের ক্ষেত্রে প্রি-ওয়েডিং, ওয়েডিং, বিয়ের পর হানিমুন, এমন কী প্রেগনেন্সিও। ফোটোশ্যুটের তালিকা থেকে বাদ থাকে না কিছুই। প্রতি ক্ষেত্রেই বেছে নেওয়া হয় একটি করে থিম। যেখানে দেখা যায় পোশাক, কিংবা লোকেশন ভিত্তি সাজিয়ে তোলা হচ্ছে সকলকে। তবে এবার যা ঘটল তা এক নতুন ট্রেন্ড সেট করে।

মডেলিং-এর দুনিয়া সম্পর্কে যারা ওয়াকিবহাল, তাঁরা শুনেছেন চকোলেট ফোটোশ্যুট সম্পর্কে। তবে এবার বিষয় যা তা শুনলে চোখ কপালে ওঠার যোগার। কাদা মেখে হট পোজে ফোটেশ্যুটে মাতলেন এক দম্পতি। ছিল না কোনও সেট, নেই কোনও মেক-আপ। খোলা রাস্তাতেই কাদা মাখামাখি করে একাধিক ছবি তুলে শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। মুহুর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। 

 

 

বিনু সিনস ফোটোগ্রাফি নামক এক সংস্থার আয়োজনেই এই শ্যুটের আয়োজন। দম্পতি চেয়েছিলেন পরিবেশ সম্পর্কিত খুব কাছে অথচ ভিন্নস্বাদের ফোটোশ্যুটের মাধ্যমে নিজেদের তুলে ধরতে। সেই সূত্রেই এই ধরনের ফোটোশ্যুটের আয়োজন। যা এই মুহুর্তে ঝড় তুলেছে নেট দুনিয়ায়। 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

Happy Chocolate 2026: চকলেট খেলে উজ্জ্বল হবে ত্বক, তেমনই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, রইল অজানা তথ্য
ফ্ল্যাক্স সিডের এই পাঁচটি আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা জেনে নিন