
গরম হোক বা শীত, যে কোনও সিজনেই চাই ত্বকের বাড়তি যত্ন। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকেরও সবথেকে বেশি পরিবর্তন দেখা যায়। শুধু ত্বকেরই নয়, এরা পাশাপাশি হাতেরও নানা সমস্যা দেখা যায় । যাদের হাতের চামড়া খুব পাতলা তাদের এই সমস্যাটা আরও বেশি হয়। একটুতেই হাত থেকে চামড়া ওঠা, কুঁচকে যাওয়া, ত্বক বির্বণ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতেই থাকে। যার ফলে হাতটা দেখতেও অনেকটাই বয়স্কদের মতোন লাগে এবং সেখান থেকেই হাতেরও নানান সমস্যা দেখা যায়। হাতকে সুন্দর রাখতে প্রাথমিক কিছু যত্নের প্রয়োজন। হাতের যত্নে প্রাথমিক রইল ঘরোয়া কিছু টিপস।
আরও পড়ুন-হাতে আর মাত্র কয়েকঘন্টা, পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর এই বিপদ...
রান্না করার সময় পাশে একটা তোয়ালে রেখে দিন। জল দিয়ে হাত ধোয়ার পর ভেজা হাত কখনওই রাখবেন না। তোয়ালে দিয়ে হাতটা মুছে নিন। পারলে সঙ্গে সঙ্গে হ্যান্ড ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
রাতে শোবার আগে ভাল করে ক্রিম লাগিয়ে তারপর শোবেন।বাইরে বেরোনোর সময় ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না যেন।
হাতের কনুই অনেকসময় কালো হয়ে যায়। সেই কালো জায়গায় মুসুর ডালের বাটার সঙ্গে কয়েকফোঁটা গ্লিসারিন মিশিয়ে মেখে নিন। শুকিয়ে গেলে হালকা উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন-পেয়ারা পাতাতেই দূর হবে যৌন রোগ, মুক্তি পাবেন মুখের দুর্গন্ধ থেকেও...
মুসুর ডাল বাটার সঙ্গে ২ চামচ বেসন, ২ চামচ আপেল সিডার ভিনিগার, ডিমের সাদা অংশ নিয়ে ভাল করে একটি প্যাক বানিয়ে নিন। স্নানের আগে সারা হাতে প্যাকটি লাগিয়ে আধঘন্টা রেখে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
৩ টেবিল টামচ চালের গুঁড়ো, ২ চা-চামচ গ্লিসারিন , ডিমের কুসুম দিয়ে একটি স্ক্রাব বানিয়ে নিন। প্রত্যেকদিন স্নানের আগে এই স্ক্রাবটি ভাল করে হাতে লাগিয়ে নিন।
হাতের যত্নে কিছু ব্যায়ামও দরকার। হাতের আঙ্গুল সুন্দর করতে কিছু ব্যায়াম অবশ্যই করুন। একটি নরম বল হাতে নিয়ে একবার চেপে ধরবেন তারপর ছেড়ে দেবেন। এই ব্যায়াম করলে হাত যেমন সুন্দর থাকবে তেমনি হাতের গঠনও সুন্দর হবে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News