হাতে পড়ছে বয়সের ছাপ! ঘরোয়া উপায় কী ভাবে ত্বক রাখবেন সুন্দর

swaralipi dasgupta |  
Published : Jul 31, 2019, 02:12 PM IST
হাতে পড়ছে বয়সের ছাপ! ঘরোয়া উপায় কী ভাবে ত্বক রাখবেন সুন্দর

সংক্ষিপ্ত

সারা শরীরের মধ্যে হাতেই বয়সের ছাপ পড়ে সবার আগে মুখের জন্য বাজারে বিভিন্ন রকমের প্রোডাক্ট পাওয়া যায়  নিজেকে সুন্দর করে তুলতে মুখকে শুধু গুরুত্ব দিলে চলে না

সারা শরীরের মধ্যে হাতেই বয়সের ছাপ পড়ে সবার আগে। মুখের জন্য বাজারে বিভিন্ন রকমের প্রোডাক্ট পাওয়া যায়। নিজেকে সুন্দর করে তুলতে মুখকে শুধু গুরুত্ব দিলে চলে না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হাতের ত্বকের যত্ন কেউ সে ভাবে নেন না। অথচ হাতের ত্বকই সহজেই রুক্ষ হয়ে যেতে থাকে। তাই মুখের সঙ্গে সঠিক ভাবে হাতের যত্ন নেওয়াও প্রয়োজন। 

জেনে নেওয়া যাক কী কী করে হাতের যত্ন নেবেন- 

১) ত্বক ভাল রাখতে তাকে হাইড্রেটেড রাখা প্রয়োজন। ত্বকে রুক্ষতা চলে এলে তাতে সহজেই বয়সের ছাপ পড়ে যায়। তাই অবশ্য়ই রোজ স্নানের পরে হাতে ভাল করে ময়েশ্চরাইজার মাখুন। অথবা স্নানের আগে হাতে অলিভ অয়েল মাসাজ করতে পারেন। যতবারই হাত ধোবেন সাবান দিয়ে, চেষ্টা করবেন ময়েশ্চরাইজার মাখতে। ‌

আরও পড়ুনঃ হাতের-পায়ের তালুতে জ্বালাভাব! কমিয়ে ফেলতে পাঁচটি টিপস মাথায় রাখুন

২) সূর্যের অতিবেগুনি রশ্মি লাগলে মুখের থেকেও হাতে সহজেই ট্যান পড়ে যায়। ত্বককে দুর্বল করে দেয়। তাই বেরনোর আগে হাতে সানস্ক্রিন মাখুন অবশ্যই।  পারলে হাত ঢাকা পোশাক পরুন। 

৩) রাতে ঘুমোতে যাওয়ার আগে যেমন মুখে নাইট ক্রিম মাখেন, তেমনই হাতে নিয়মিত ঘুমনোর আগে হ্যান্ড ক্রিম মাখুন। 

৪) বেশি ক্ষার যুক্ত সাবান হাতে ব্যবহার করবেন না।

৫) ঘরের কাজ যেমন বাসন মাজা, বা কাপড় কাচতে গিয়ে বেশি ক্ষার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে হাতে গ্লাভস পরে কাজ করুন। 

৬) নিয়ম করে ম্যানিকিওর করুন। ভাল করে নখ কাটুন। আর মানানসই নেল পলিশ পরে নিজের হাতকে কোমল করে তুলুন। 
 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

Chocolate Day Wishes in Bengali: ‘চকোলেট ডে’-তে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড, স্বামী-স্ত্রীকে পাঠান বিশেষ মেসেজ ও কোটস
Valentine's Day Gift: ভ্যালেন্টাইন্সের সেরা সারপ্রাইজ হতে পারে Galaxy S24 FE! জেনে নিন দাম-সহ সেরা অফারগুলি