নতুন জামায় দাগ তুলতে গিয়ে রং নষ্ট! জেনে নিন রং বজায় রেখে দাগ তোলার উপায়

Published : Jun 10, 2019, 08:07 PM IST
নতুন জামায় দাগ তুলতে গিয়ে রং নষ্ট! জেনে নিন রং বজায় রেখে দাগ তোলার উপায়

সংক্ষিপ্ত

জামায় দাগ লাগার ফলে কপালে চিন্তার ভাঁজ! দাগ তুলতে নষ্ঠ জামার রং রং অক্ষত রেখেই পরিষ্কার করুন দাগ মাথায় রাখুন কয়েকটি টিপস

কোনও অনুষ্ঠান বা পুজো পার্বন মানেই নতুন জামা, নতুন শাড়ি। এবার সেই পোশাকেই যদি কোনও ক্রমে লেগে যায় দাগ, তবে তা নিয়ে মাথা ব্যাথার কারণ থাকে বৈকি। অনুষ্ঠান মানেই খাওয়া দাওয়া, ফলেই হলুদের দাগ, তেল মশলার দাগ, পানিয়র দাগ, সস থেকে শুরু করে আরও অনেক রকমের সমস্যারই সন্মুখীন হতে হয় সকলেই।
সেই দাগ ঘযে মেজে তুলতে গেলেই অধিকাংশরই মাথায় হাত পরে যায়। যদিও বা নানা উপায় দাগ তোলা সম্ভব হয়, তবে ঘটে যায় উল্টো বিপত্তি। জামার রঙ নষ্ঠ হওয়ার সম্ভাবনা থেকে যায় চুড়ান্ত। কীভাবে মিলবে এই সমস্যার সমাধান, তা নিয়ে মাথা ব্যাথা অনেকেরই। তাই জেনে নিন জামায় দাগ তোলার তিনটি উপায়। জামার রং অক্ষত রেখেই এই উপায়ে তোলা যাবে জামার দাগ।
ভিনিগারঃ অনেকেই দাগ যুক্ত জামা ভিজিয়ে কাচার কথাই ভাবেন। এই সময় ডিটার্জেন্টের সঙ্গে যদি এক চামচ ভিনিগার দিয়ে দেওয়া যায়, তবে জামার দাগ সহজেই উঠে যায়, এবং রং-ও অক্ষুন্ন থাকে। এতে জামা কাপরের রং ও নষ্ঠ হয় না।
লবণঃ নতুন জামা কাপর কিনেই তা নুন জলে ভিজিয়ে রাখেন প্রায় সকলেই। কিন্তু অনেকেই জানেন না যে এই লবণের জন্যই আবার জামার দাম উঠে যেতে পারে। লবমের সঙ্গে অল্প পরিমাণে লেবু মিশিয়ে দাগের ওপর দিয়ে সেই দাগ জামার রঙ অক্ষত রেখেই উঠে যায়।
বেকিং সোদাঃ বেকিং সোডা দিয়ে কাপরের উজ্জ্বলতা বাড়ে একথা ঠিক। কিন্তু বেকিং সোডা দিয়েও জামার দাগ তোলা সম্ভব। যে অংশে দাগ লেগেছে, সেই অংশে বেকিং সোডা লাগিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে, দাগ উঠে যায় এবং রংও ভালো থাকে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

ঘুমোনোর সময় কিছু পদ্ধতি অনুসরণ করলে কমে যেতে পারে আপনার শরীরের অনেক রকম রোগ, জানুন বিস্তারিত
ডিজিটাল বার্নআউট কি জানেন? আপনিও এর শিকার নন তো? জেনে নিন এক ক্লিকে