ত্বকের যত্নে ব্যবহার করুন এই পাঁচটি বিশেষ ফেসপ্যাক, জেনে নিন কীভাবে বানাবেন

Published : Oct 07, 2022, 05:15 AM IST
ত্বকের যত্নে ব্যবহার করুন এই পাঁচটি বিশেষ ফেসপ্যাক, জেনে নিন কীভাবে বানাবেন

সংক্ষিপ্ত

ত্বক উজ্জ্বল করতে আমরা অনেকেই মেনে চলি ঘরোয়া টোটকা। কেউ ব্যবহার করে বেসন। কেউ লাগান পাতিলেবুর রস, কেউ ব্যবহার করেন হলুদ। এবার ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে ব্যবহার করুন এই কয়টি প্যাক। ত্বকের যত্নে ব্যবহার করুন এই পাঁচটি ফেসপ্যাক, জেনে নিন কীভাবে বানাবেন এই প্যাক। রইল পাঁচটি প্যাকের হদিশ। জেনে নিন কীভাবে বানাবেন এই প্যাক।

উজ্জ্বল ত্বক সকলেরই কাম্য। ত্বক উজ্জ্বল করতে আমরা অনেকেই মেনে চলি ঘরোয়া টোটকা। কেউ ব্যবহার করে বেসন। কেউ লাগান পাতিলেবুর রস, কেউ ব্যবহার করেন হলুদ। এবার ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে ব্যবহার করুন এই কয়টি প্যাক। ত্বকের যত্নে ব্যবহার করুন এই পাঁচটি ফেসপ্যাক, জেনে নিন কীভাবে বানাবেন এই প্যাক। রইল পাঁচটি প্যাকের হদিশ। জেনে নিন কীভাবে বানাবেন এই প্যাক। 

পেঁপে, কোকো পাউডার ও অ্যালোভেরা জেল দিয়ে বানান প্যাক। পেঁপে নিয়ে চটকে নিন। এবার তাতে মেশান কোকো পাউডার। অন্যদিকে, অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার এই মিশ্রণে সঙ্গে মেশান অ্যালোভেরা জেল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।   

অ্যাভোকাডো, অলিভ অয়েল, দই, মধু দিয়ে বানান প্যাক। অ্যাভোকাডো কেটে সবুজ অংশ বের করে নিন। এবার তা চটকে নিন। তার সঙ্গে মেশান অলিভ অয়েল, দই ও মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।   

মধু ও অ্যালোভেরা জেল দিয়ে প্যাক বানান। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তার সঙ্গে মেশান মধু। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।   

আপেল, মধু, গোলাপ জল দিয়ে প্যাক বানাতে পারেন। আপেল ব্লেন্ড করে রস বের করে নিন। এবার সেই আপেলের রসের সঙ্গে মেশান মধু ও গোলাপ জল। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক। ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে এই প্যাকের গুণে।

চারকোল, চালের গুঁড়ো, অলিভ অয়েল দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে চারকোল পাউডার নিন। তাতে মেশান চালের গুঁড়ো। এবার দিন পরিমাণ মতো  অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি পুরু করে নাকের ওপর ও চারপাশে লাগান। শুকিয়ে গেলে টেনে তুলে নিন। 

ত্বক উজ্জ্বল করতে কেউ নিয়মিত পার্লার ট্রিটমেন্ট করছেন, কেউ ব্যবহার করছেন বাজার চলতি প্রোডাক্ট। এই সময় ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন এই পাঁচটি ফেসপ্যাক। ত্বকের যত্নে ব্যবহার করুন এই পাঁচটি ফেসপ্যাক। এই পদ্ধতি মেনে বানিয়ে ফেলুন এই সকল ফেসপ্যাক। 
 

আরও পড়ুন- ত্বকের যত্ন ব্যবহার করুন জবা ফুল, জেনে নিন কীভাবে বানাবেন ফেসপ্যাক

আরও পড়ুন- সপ্তাহে মাত্র একবার মুখে লাগান এই ঘরোয়া উপাদান, ঝকঝকে হবে ত্বক-থাকবে না দাগছোপ

আরও পড়ুন- ঘাড়ের কালো পুরু দাগ তুলতে কাজে লাগান লবন, দ্রুত মিলবে উপকার

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

ফ্ল্যাক্স সিডের এই পাঁচটি আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা জেনে নিন
মানসিক স্বাস্থ্য ভাল রাখবে এই ৬টি খাবার