বনধ-এ প্রভাব পড়ল দোকান বাজারে,অস্তিত্ত্ব বাঁচাতে বনধ বামেদের-কটাক্ষ দিলীপ ঘোষের

Sahajahan Ali |  
Published : Jan 08, 2020, 11:13 PM IST
বনধ-এ প্রভাব পড়ল দোকান বাজারে,অস্তিত্ত্ব বাঁচাতে বনধ বামেদের-কটাক্ষ দিলীপ ঘোষের

সংক্ষিপ্ত

বামেদের ডাকা বনধ-এ প্রভাব পড়ল পশ্চিম মেদিনীপুরে বেসরকারি যানবাহন বের হয় নি নিরাপত্তার কারনে ঘাটালে বেসরকারি বাসে ভাঙচুর অস্তিত্ত্ব বাঁচাতে বামেদের বনধ- বললেন দিলীপ ঘোষ

 
 খড়্গপুর শিল্প তালুকে টাটাহিটাচি, টাটা মেটালিকস, রেশমি মেটালিকস এর গেটে পতাকা লাগিয়ে বামকর্মী ইউনিয়নের পক্ষ থেকে বন্ধ রাখতে উদ্যোগ নেওয়া হয়েছিল ৷ বন্ধ থাকা কারখানা গুলি চালু করতে গিয়ে পুলিশকে বেগ পেতে হয়েছে ৷ বহুস্থানেই রাস্তায় শুয়ে প্রবেশের রাস্তা পর্যন্ত বন্ধ করে দেওয়ার চেষ্টা করে সিটুর নেতা কর্মীরা ৷ পুলিশ সিটু নেতা বিপ্লব অট্ট সহ ১৫ জন নেতা কর্মীকে আটক করেছে খড়্গপুর থেকে ৷ 
 
ঘাটালে রাস্তায় মিছিল নিয়ে বেরিয়ে মনসুকা এলাকায় একটি বেসরকারি বাসকে ভেঙ্গে দেয় বনধ সমর্থকরা ৷ রাস্তায় যাত্রী নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ৷ এরপর বেসরকারি কোনো বাস বের হয় নি মেদিনীপুর বাসস্ট্যান্ড থেকে ৷ তবে সরকারি কয়েকটি বাসকে স্বাভাবিক ভাবে চলাফেরা করতে দেখা গিয়েছে ৷ বনধ সমর্থকরা  মেদিনীপুর বাসস্ট্যান্ডে সেগুলিকে আটকানোর চেষ্টা করলেও পুলিশ তাদের সরিয়ে দেয় ৷  তবে যাত্রী তেমন পায় নি বাসগুলি রাস্তায় বের হলেও ৷ দোকান পাট জেলা জুড়ে চিল বেসিরভাগই বন্ধ ৷ বামেদের সঙ্গে তাল মিলিয়ে বনধ অবরোদে সামিল হয়েছিল কংগ্রেসও৷
এই বনধকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ দলীয় নেতার বাড়ি ভাঙচুরের ঘটনায় জেলার নারায়ণগড়ের পাহাড়পুরে গিয়েছিলেন দিলীপ ঘোষ।এদিন আক্রান্ত কর্মীদের বাড়িতে গিয়ে এলাকার তৃণমূল নেতা এবং কর্মীদের সাবধান করে দিয়ে যান। তিনি বলেন, -দুর্নীতির হিসাব চাইতে গেলে প্রহৃত হচ্ছে আমাদের নেতা কর্মীরা। দ্বিতীয় বার এই ধরনের ঘটনা ঘটলে তাদের এলাকাছাড়া হতে হবে, নয়তো হাসপাতালে থাকতে হবে।  বনধ এর বিষয়ে বলেন- বামেরা হতাশ হয়ে এই বনধে নেমেছে।হতাশ হয়ে খবরে আসার চেষ্টা করছে ৷ এই বনধ এ মানুষের সমর্থন নেই ৷ কেবল দলের অস্তিত্ত্ব বাঁচাতে এই বনধ ৷রাজ্যের মানুষ আগেই এই বনধ কালচারকে বিসর্জন দিয়ে দিয়েছে ৷ 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'১৫ বছর তৃণমূলকে ভোট দিলাম ঘর পেলাম না!' Banglar Bari প্রকল্পে দুর্নীতির অভিযোগ
প্রতিশ্রুতির বাজেটে আয়ের দিশা কই? রাজ্যের মাথায় ৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা