
সারাদিনের ব্যস্ততা। সকালে উঠেই অফিস (Office)। তারপর দিনের শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফেরা। সপ্তাহে একদিন ছুটি হলেও তা কাটে কোনও না কোনও কাজে। এতে শারীরিক মিলনের (Sex) সময় নেই। অন্য দিকে, এমন অনেকে আছেন যারা চাকরি সূত্রে অনেক স্বামী-স্ত্রী আলাদা থাকেন। চার মাসে একবার দেখা হয়। সেই সময় শারীরিক সম্পর্ক ঘটলেও, তা হয় অল্প সময়ের জন্য। হয়তো এই কারণেই বর্তমান যুগে শারীরিক সম্পর্ক নিয়ে নানা রকম সমস্যা তৈরি হয়েছে। দেখা দিচ্ছে অনিহা। তবে, গবেষণা (Research) বলছে উৎসবের সময় এই সম্পর্ক বেশি মাত্রায় উপভোগ করেন দম্পতিরা। ফেস্টিভ সেক্সের (Festive Sex) আগ্রহ তৈরি হয় সকলের মধ্যে।
সম্প্রতি, বিদেশে শারীরিক সম্পর্ক নিয়ে একটি সার্ভে (Survey) হয়েছে। সেখানে উঠে এসেছে এমন তথ্য। সার্ভেতে জানা গিয়েছে, বর্ষশেষের (Year Ending) উৎসবের সময় শারীরিক সম্পর্ক প্রসঙ্গে বেশি আগ্রহী থাকেন দম্পতিরা। ১০ জনের মধ্যে ৪ জনের বেশি লোক বলেছে এই সময় যৌন মিলন উভোগ করেন। এমনকী, এই সময় সেক্সটয় বিক্রির হারও বেশি থাকে।
গবেষণা বলছে, বর্ষশেষের উৎসব কিংবা নতুন বছররে শুরু সময় দম্পতিদের (Couple) মধ্যে যৌন (Sex) মিলনের আগ্রহ বেশি দেখা যায়। এর পিছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, এই সময় অনেকেই ছুটি উপভোগ করেন। নিত্যদিনের ব্যস্ততম জীবন থেকে সাময়িক বিরতি পান। ফলে, মানসিক ভাবে উৎফুল্ল (Free) থাকেন। ফলে শারীরিক চাহিদা পরিতৃপ্তিতে আগ্রহ দেখা যায়। জানা গিয়েছে, নিত্য দিনের কর্মব্যস্ততা, অফিসের চাপ ও পারিবারিক চাপের কারণে মানসিক ভাবে অস্থিরতা অনুভব করেন অনেকেই। এই জন্য শারীরিক সম্পর্কের প্রতি অনিহা দেখা দেয়। কিন্তু, বছরের এই সময়টা তা থাকে না ফলে, সকলেই শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহী (Interest) হন।
আরও পড়ুন: নিয়মিত যৌনমিলনের ফলেই কি ওজন বাড়ছে, জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা
বছরের এই সময়টা একান্তে সময় কাটান অনেকে। যা যৌন চাহিদার প্রতি আগ্রহ তৈরি করে, সার্ভেতে উঠে এসেছে এমনটাই। জানা গিয়েছে, এই সময় একান্তে অনেক দম্পতি ঘুরতে যান। দুজনে দুজনকে সময় দিয়ে থাকেন। ফলে, মানসিক ও শারীরিক উভয় ভাবেই দুজনে দুজনের কাছে আসার সুযোগ পান। এর থেকে শারীরিক চাহিদা (Physical Need) পূরণে আগ্রহ জাগে। সে যাই হোক, উৎসবের সময় শারীরিক সম্পর্কের প্রতি দম্পতির যে আগ্রহ বাড়ে তা এক নয়, একাধিকবার প্রমাণ হয়েছে।
Relationship Tips (রিলেশনশিপ টিপস): Get Men and Women Relationship Advice & Dating Tips in Bangla. Read stories on different aspects of relationship from husband and wife, married life in Bangla at Asianet News Bangla.