লকডাউনে প্রেমিকাকে হাতের মুঠোয় রাখতে চান, হাতের কাছে রাখুন এই ৫ জিনিস

Published : Mar 31, 2020, 05:25 PM ISTUpdated : Mar 31, 2020, 05:34 PM IST
লকডাউনে প্রেমিকাকে হাতের মুঠোয় রাখতে চান, হাতের কাছে রাখুন এই ৫ জিনিস

সংক্ষিপ্ত

গার্লফ্রেন্ড পুরোনো হোক বা নতুন তাকে সবসময় হাতের কাছেই রাখতে চান পুরুষরা একটানা বাড়িতে থাকতে থাকতে অনেকেই একঘেয়ে হয়ে গেছেন পারফিউম মেখেই সঙ্গিনীর মন অনায়াসেই জয় করতে পারেন সম্পর্কের মধ্যে উষ্ণতা বজায় রাখতে জুড়ি মেলা ভার এই পারফিউমের

গার্লফ্রেন্ড পুরোনো হোক বা নতুন তাকে সবসময় হাতের কাছেই রাখতে চান পুরুষরা। সম্পর্ক যত এগোতে থাকে ততই যেন চাহিদাগুলি প্রকট হতে থাকে। একটানা বাড়িতে থাকতে থাকতে অনেকেই একঘেয়ে হয়ে গেছেন। পরিবারের কাজ করতে গিয়ে দুজনেই নাজেহাল। আবার অনেকের প্রেমিকার সঙ্গে দীর্ঘদিন দেখা না হওয়ায় সম্পর্কের মধ্যে যেন  দূরত্ব সৃষ্টি হয়েছে। টানা ২১ দিনের লকডাউনই হল সেরা সময়। নিজেদের সমস্যা মেটাতে কী করবেন অনেকেই ভেবে পাচ্ছেন না। মাত্র ৫ টা জিনিসেই দূরত্ব মিটতে পারে এক নিমেষে। 

আরও পড়ুন-লকডাউন পরিস্থিতিতে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন গর্ভবতী মহিলারা, জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ...

পারফিউম ব্যবহার করতে কে না ভালবাসে। ছেলেদের সুরুচির পরিচয় দেয় এই পারফিউম। যে কোনও সুগন্ধি মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করে। প্রত্যেকেই নিজেদের ব্যক্তিত্ব অনুযায়ী এই পারফিউম ব্যবহার করে থাকেন। নিজের স্মার্টনেসের পাশাপাশিও সুরুচিরও পরিচয় বহন করে পারফিউম। তাই এই পারফিউম মেখেই সঙ্গিনীর মন অনায়াসেই জয় করতে পারবেন। মুহূর্তের মধ্যে মন ভাল করতে এবং সম্পর্কের মধ্যে উষ্ণতা বজায় রাখতে জুড়ি মেলা ভার এই পারফিউমের। একবার ট্রাই করেই দেখুন। রইল  হদিশ।

আরও পড়ুন-হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে ভুলেও রান্নাঘরে নয়, ঘটতে পারে মারাত্মক বিপদ...


জোভান মাস্ক

যে সমস্ত মহিলারা উগ্র গন্ধ পছন্দ করেন না তাদের কথা মাথায় রেখে পুরুষরা অবশ্যই এই পারফিউম ব্যবহার করতে পারেন। হালকা সুগন্ধীর এই পারফিউম অনায়াসেই পুরুষদের আকর্ষণীয় করে তুলবে।

ডেভিড অফ

অন্যান্য পারফিউমের তুলনায় ডেভিড অফের গন্ধটা একটু লাইট। যারা অফিসে চাকরি করেন তাদের পছন্দের প্রথম তালিকায় থাকে এই পারফিউম। এর মিষ্টি গন্ধে আশেপাশের মহিলারা অনেক বেশি আকর্ষিত হবে আপনার প্রতি।

অ্যাক্টিভ ব্ল্যাক

এদেশে পারফিউমের জগতে অ্যাক্টিভ ব্ল্যাক খুবই জনপ্রিয় দীর্ঘস্থায়ী পারফিউম হিসেবে এর বেশ নামডাক রয়েছে।  একবার ব্যবহার করলে বেশ অনেকক্ষণ এটি থাকে। এর সুগন্ধে অনায়াসেই মহিলারা আপনার প্রতি আকর্ষিত হবে। কম দামের মধ্যে অনায়াসেই এগুলি কিনতে পারেন।

পার্ক এভিনিউ গুড মর্নিং

পার্ক এভিনিউ ব্র্যান্ডের গুড মর্নিম পারফিউমটি দীর্ঘদিন ধরে  প্রচলিত। পুরুষরাও অনেক বেশি পছন্দ করেন এই পারফিউমটি। ফ্রেশনেস ধরে রাখতে এটি অনায়াসেই ক্যারি করতে পারেন।

ফগ
বডি স্প্রে-র মধ্যে খুব অল্প সময়ের মধ্যেই বাজার দখল করেছে ফগ বডি স্প্রে।  প্রতিদিনের ব্যবহারের জন্যই এটি কিন্তু অনায়াসেই ব্যবহার করতে পারেন।  ফগের বিভিন্ন গন্ধ রয়েছে। উগ্র, হালকা আপনার প্রেমিকার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন।


 

PREV

Relationship Tips (রিলেশনশিপ টিপস): Get Men and Women Relationship Advice & Dating Tips in Bangla. Read stories on different aspects of relationship from husband and wife, married life in Bangla at Asianet News Bangla.

click me!

Recommended Stories

Valentines Week 2026: 'প্রেমের স্টক মার্কেটে ভালোবাসার সূচক থাকুক আকাশছোঁয়া', কীভাবে স্পেশ্যাল হবে আপনার ভ্যালেন্টাইন্স উইক?
চলছে প্রেমের মরশুম, কিন্তু সঙ্গী অনেক দূরে? এই ভাবে সারপ্রাইজ দিন আপনার ভালোবাসার মানুষটিকে