
যে কোনও সম্পর্ক দৃঢ় করতে যৌন (Sex) জীবনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বর্তমান প্রজন্মের কাছে যৌন চাহিদা মেটাতে বিয়ের আগেও অনেকে শারীরিক (Physical Relation) সম্পর্কে লিপ্ত হন। এটা সকলেরই ব্যক্তিগত ব্যাপার। তবে, সম্পর্ক বিয়ের আগে হোক বা পরে, তা কতটা মজবুত হল সেটার ওপর নির্ভর করবে সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক। দাম্পত্য সম্পর্ক হোক কিংবা প্রেম মজবুত করতে বিছানায় সঙ্গীর চাহিদা বোঝার চেষ্টা করুন। বিপরীত দিকের থাকা মানুষটাকে যত ভালোভাবে বুঝবেন আপনাদের সম্পর্ক তত মজবুত হবে।
সঙ্গীর কি চাইছে বোঝার চেষ্টা করুন। সেক্স (Sex) করার সময় এমন কিছু করুন যা বিছানায় উত্তেজনা ধরে রাখা সম্ভব। উত্তেজনা দুজনেরই ধরে রাখা উচিত। নারীর আকাঙ্খা বোঝার চেষ্টা করুন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, ছেলেরাই নিজেদের চাহিদা পূরণে ব্যস্ত থাকে। এটা করা উচিত নয়। বিছানায় (Bed) দুজনের চাহিদা সমান ভাবে পূরণ হওয়া দরকার। তবেই, সম্পর্ক মজবুত হবে। তা না হলে, সম্পর্ক অসম্পূর্ণ থেকে যাবে।
সেক্স করার সময় অর্গাজমের (Orgasm) ওপর ফোকাস করুন। তবেই দুজনে দুজনকে ভালো ভাবে চিনবেন। যৌন চাহিদা দুজনের পূরণ হবে। ১১টিরও বেশি ধরনের অর্গাজম হতে পারে। তাই তা সেই বিষয় ফোকাস করুন। দেখবেন, দুজনে দুজনকে নতুন ভাবে পাবেন। অর্গাজমের ওপর যত ফোকাস করবেন, যৌনচাহিদা তত পূরণ হবে। এতে সম্পর্ক মজবুত হবে।
আরও পড়ুন: Relationship Tips : নিয়মিত 'স্বপ্নদোষ' কি কোন জটিল রোগ, জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা
একজনের চাহিদা পূরণ করলে হবে না, দুজনের চাহিদা পূরণ করুন। দুজনের শরীরেরই যৌন (Sex) চাহিদা থাকে। তবে উদ্দাম সঙ্গমে মত্ত না হওয়াই ভালো। এতে শারীরিক ক্ষতি হতে পারে। সঙ্গমের সময় কোন সময়টা বেশি ভালো লেগেছিল তা মাথায় রাখবেন। সেটা উপভোগ করুন। এমন কিছু করবেন না যাতে শারীরিক কোনও ক্ষতি হয়।
যৌন উত্তেজনা বাড়াতে পুরুষসঙ্গী তাদের মহিলাসঙ্গীদের ওপর অনেক কিছুই করেই থাকেন। কারণ যৌনতা নিয়ে এক এক জনের এক এক রকম ফ্যান্টাসি (Fantasy)। তবে, শুধু একজনই যৌন (Sex) চাহিদা পূরণে উদ্যোগ নিলে অন্য জন শুধু উপভোগ করলেন এমন যেন না হয়। যৌন চাহিদা (Sex) পূরণে বিছানায় দুজনের সমান ভূমিকা থাকা প্রয়োজন। তবেই সম্পর্ক দৃঢ় হবে। এই কয়টি টিপস (Tips) মেনে চললে উপকার পাবেন।
Relationship Tips (রিলেশনশিপ টিপস): Get Men and Women Relationship Advice & Dating Tips in Bangla. Read stories on different aspects of relationship from husband and wife, married life in Bangla at Asianet News Bangla.