Durga Puja 2027: ২০২৭-এর দুর্গাপুজোয় জোড়া অষ্টমী! পুজো কি একদিন বাড়বে? জেনে নিন নির্ঘণ্ট

Published : Oct 21, 2026, 04:40 PM IST

দশমীর বিষাদ কাটিয়ে আগামী বছরের দুর্গাপুজোর অপেক্ষায় বাঙালি। সম্ভাব্য পঞ্জিকা অনুযায়ী, ২০২৭ সালে ৭ ও ৮ অক্টোবর অষ্টমী তিথি পড়ার সম্ভাবনা রয়েছে। দু’দিন অষ্টমী থাকায় পুজোর দিনক্ষণ নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

PREV
18

দশমীর বিষাদ কাটিয়ে আবারও আগামী বছরের দুর্গাপুজোর (Durga Pujo) দিন গুনতে শুরু করে বাঙালি। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পুজো শেষ হলেও মনের মধ্যে থেকে যায় একটাই কথা—‘আসছে বছর আবার হবে!’ এ বছর দুর্গাপুজোয় ছিল জোড়া সপ্তমী (Saptami)। আর আগামী বছর?

28

সম্ভাব্য পঞ্জিকা অনুযায়ী, ২০২৭ সালে ২৯ সেপ্টেম্বর মহালয়া, ৫ অক্টোবর মহাষষ্ঠী, ৬ অক্টোবর মহাসপ্তমী এবং ৭ ও ৮ অক্টোবর অষ্টমী তিথি পড়ার সম্ভাবনা রয়েছে। ৯ অক্টোবর মহানবমী ও ১০ অক্টোবর বিজয়া দশমী। ফলে দু’দিন অষ্টমী থাকায় পুজোর দিনক্ষণ নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

38

২০২৭ সালের বিস্তারিত নির্ঘণ্ট অনুযায়ী, আগামী বছর মহালয়া পালিত হবে ৩০ সেপ্টেম্বর (September 30), বৃহস্পতিবার। ওই দিন ভোরে রেডিও বা টেলিভিশনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের (Birendra Krishna Bhadra) কণ্ঠে মহিষাসুরমর্দিনীর চণ্ডীপাঠ শোনার মাধ্যমেই আপামর বাঙালির উৎসবের আবহ তৈরি হয়ে যাবে। পিতৃপক্ষের অবসানের ঠিক পরের দিন অর্থাৎ ১ অক্টোবর (October 1) থেকে শুরু হবে দেবীপক্ষের প্রতিপদ তিথি।

48

এরপর অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে দুর্গাপুজোর মূল পর্ব। ৫ অক্টোবর, মঙ্গলবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পুজোর আনুষ্ঠানিকতা। পরের দিন, ৬ অক্টোবর বুধবার মহাসপ্তমী।

58

তবে আগামী বছরের পুজোর নির্ঘণ্টে সবচেয়ে বেশি নজর কাড়ছে অষ্টমী তিথি। ৭ অক্টোবর, বৃহস্পতিবার মহাষ্টমী। পাশাপাশি ৮ অক্টোবর, শুক্রবারও অষ্টমী তিথি পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, আগামী বছর দু’দিন অষ্টমীকে ঘিরে পুজোর আবহ বজায় থাকতে পারে। অঞ্জলি, সন্ধিপুজো-সহ অষ্টমীর নানা আচার পালনের জন্য এই দিনগুলির বিশেষ গুরুত্ব রয়েছে।

68

এরপর ৯ অক্টোবর, শনিবার মহানবমী। আর ১০ অক্টোবর, রবিবার বিজয়া দশমী। সিঁদুরখেলা, মিষ্টিমুখ, কোলাকুলি এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। সপ্তাহান্তে দশমী পড়ায় অনেকেই ছুটির সঙ্গে মিলিয়ে প্রতিমা দর্শন ও বিজয়ার পরিকল্পনা করতে পারবেন।

78

দুর্গাপুজো শেষ হলেও উৎসবের রেশ অবশ্য কাটবে না। সম্ভাব্য পঞ্জিকা অনুযায়ী, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার কোজাগরী লক্ষ্মীপুজো। ফলে দুর্গোৎসবের পর লক্ষ্মীপুজো ঘিরেও বাঙালির ঘরে ঘরে শুরু হবে প্রস্তুতি।নতুন ভাষা শিখুন

88

তবে মনে রাখতে হবে, বিভিন্ন পঞ্জিকায় তিথি নির্ধারণ ও পুজোর সময়সূচিতে কিছুটা পার্থক্য থাকতে পারে। বিশুদ্ধ সিদ্ধান্ত, বেনীমাধব শীল ও গুপ্ত প্রেসের পঞ্জিকায় দেওয়া চূড়ান্ত নির্ঘণ্ট অনুযায়ী দিনক্ষণে পরিবর্তন হতে পারে। তাই ছুটি, ভ্রমণ কিংবা পারিবারিক পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট পঞ্জিকার চূড়ান্ত হিসেব দেখে নেওয়াই ভালো।

Religion News (ধর্মের খবর): Read latest news and updates on religion in bengali , Spiritual News, Puja Vratham, Fasting Rule. Find Bengali Religious News, Spiritual News on Asianet Bangla News.
Read more Photos on
click me!

Recommended Stories