চারদিকে এখন জগদ্ধাত্রী পুজোর তোড়জোড়। শহরের অলিতে-গলিতে ধুমধাম করে দেবীর আরাধনা শুরু হয়ে গিয়েছে। তবে শুধু কি প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখলেই হবে? দেবীর কৃপা আর সংসারের মঙ্গল কে না চায়! প্রতিদিনের পুজোর ফাঁকে সহজ কিছু নিয়ম মেনে চললেই বদলে যেতে পারে ভাগ্য।

চারদিকে এখন জগদ্ধাত্রী পুজোর তোড়জোড়। চন্দননগর থেকে কৃষ্ণনগর, শহরের অলিতে-গলিতে ধুমধাম করে দেবীর আরাধনা শুরু হয়ে গিয়েছে। আলো, প্যান্ডেল আর ঢাকের আওয়াজে মেতে উঠেছে সবাই।

তবে শুধু কি প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখলেই হবে? দেবীর কৃপা আর সংসারের মঙ্গল কে না চায়! ভাবছেন তো কী ভাবে দেবীকে খুশি করবেন? খুব বেশি আড়ম্বরের প্রয়োজন নেই, প্রতিদিনের পুজোর ফাঁকে সহজ কিছু নিয়ম মেনে চললেই বদলে যেতে পারে ভাগ্য। জেনে নিন জগদ্ধাত্রী পুজোর ৬টি বিশেষ টোটকা।

১. পছন্দের রং ও ফুল দিতে ভুলবেন না

জানেন কি দেবীর প্রিয় রং কী? লাল আর হলুদ। শাস্ত্র মতে, এই দুই রং শক্তি ও সমৃদ্ধির প্রতীক। তাই পুজোর দিন দেবীকে লাল বা হলুদ শাড়ি নিবেদন করতে পারেন। সাধ্য না থাকলে একটি হলুদ চেলি বা লাল ওড়নাও দিতে পারেন।

ফুলের ক্ষেত্রেও বিশেষ নিয়ম আছে। দেবীকে লাল জবা বা পদ্ম ফুল দিন। বিশেষ করে অষ্টমীর দিন দেবীর পায়ে একটি পদ্ম ফুল দিলে দারুণ পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। আর নবমীর দিন যদি দেবীকে হলুদ রঙের কোনও কাপড় বা ফুল দেন, তা হলে তা সংসারের জন্য খুবই শুভ।

২. ঘিয়ের প্রদীপ জ্বালান

পুজোর সময় তো অনেকেই সরষের তেলের প্রদীপ জ্বালেন। কিন্তু জগদ্ধাত্রী পুজোয় চেষ্টা করুন দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে। শাস্ত্র বলছে, ঘিয়ের প্রদীপের আলোয় সংসারের সব অন্ধকার, অমঙ্গল ও নেগেটিভ শক্তি দূর হয়ে যায়। সন্ধ্যায় পুজোর সময় এই প্রদীপটি জ্বালিয়ে রাখুন।

৩. কুমারী পুজো অবশ্যই করুন

দুর্গা পুজোর মতো জগদ্ধাত্রী পুজোতেও কুমারী পুজোর বিশেষ মাহাত্ম্য আছে। দেবী জগদ্ধাত্রী নিজেই কুমারী রূপে পূজিতা হন। এই দিন পাঁচ বছরের কম বয়সি কোনও ছোট্ট মেয়েকে বাড়িতে ডেকে তার পছন্দের জিনিস, যেমন - খেলনা, জামা বা খাবার উপহার দিন। তার পায়ে হাত দিয়ে প্রণাম করুন। এতে দেবী ভীষণ খুশি হন এবং আপনার সন্তানের মঙ্গল হয়।

৪. অষ্টমীর অঞ্জলি আর সিঁদুর দান

অনেকে জানেন না, অষ্টমীর অঞ্জলি দেওয়ার চল জগদ্ধাত্রী পুজোতেও আছে। বিবাহিত মহিলারা উপোস করে অষ্টমীতে বা নবমীতে অঞ্জলি দেন। এটি সংসারের সুখ-শান্তির জন্য খুব ভালো।

এছাড়া পুজোর সময় বিবাহিত মহিলারা একে অপরকে সিঁদুর-আলতা ও শাড়ি দেন। দুর্গা পুজোর সিঁদুর খেলার মতোই এই প্রথাও ভীষণ পবিত্র বলে মানা হয়। এতে স্বামীর মঙ্গল ও দাম্পত্য জীবনে সুখ বাড়ে।

৫. আমলকী গাছের পুজো করুন

চেষ্টা করুন অষ্টমী আর নবমীর দিনটা নিরামিষ খেতে। শাস্ত্র বলছে, নবমীর দিন আমলকী গাছের পুজো করা খুব ভালো। কারণ আমলকী গাছে দেবী লক্ষ্মী ও বিষ্ণুর বাস।

কী করবেন? গাছের গোড়ায় নিজের সাধ্য মতো নৈবেদ্য, জল, ফুল আর চন্দন দিন। গাছটিকে সুন্দর করে সাজান। তারপর ভক্তি ভরে সাতবার গাছ প্রদক্ষিণ করে নিজের মনের প্রার্থনা জানান। এতে অর্থকষ্ট দূর হয়।

৬. ঈশান কোণ পরিষ্কার রাখুন

পুজোর ক'দিন বাড়ির উত্তর-পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ কিন্তু একদম পরিষ্কার রাখবেন। এই কোণকে দেব-দেবীর স্থান বলা হয়। সেখানে কোনও নোংরা বা জুতো রাখবেন না। সেখানে একটি ছোট প্রদীপ বা ধূপ জ্বালিয়ে রাখতে পারেন। বিশ্বাস করা হয়, এই কোণ পরিষ্কার থাকলে মা জগদ্ধাত্রী স্বয়ং আপনার ঘরে বিরাজ করেন।