Aaryavir Sehwag-Anvay Dravid: ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্ম, অনূর্ধ্ব-১৯ দলে দ্রাবিড়-সেহওয়াগের ছেলে

Published : Aug 27, 2026, 03:23 PM IST
Aaryavir sehwag

সংক্ষিপ্ত

India U19 vs Australia U19: আগামী মাসে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দলের একাধিক ম্যাচ হবে। এই সিরিজে ভারতীয় দলে চমক রয়েছে। কারণ, দুই কিংবদন্তি রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও বীরেন্দ্র সেহওয়াগের (Virender Sehwag) ছেলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন।

DID YOU KNOW ?
দ্রাবিড়-সেহওয়াগের ছেলে
ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে সিনিয়র দলে সুযোগ পাওয়ার লক্ষ্যে আর্যবীর সেহওয়াগ ও অন্বয় দ্রাবিড়।

Indian Cricket: ভারতীয় দলের হয়ে একসঙ্গে অনেক ম্যাচ খেলেছেন দুই কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag)। বিপরীতধর্মী এই দুই ব্যাটার ভারতীয় দলকে অনেক ম্যাচ জিতিয়েছেন। এবার এই দুই কিংবদন্তির ছেলে আর্যবীর সেহওয়াগ (Aaryavir Sehwag) ও অন্বয় দ্রাবিড় (Anvay Dravid) ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেলেন। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে (India U19 vs Australia U19) সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পেয়েছেন আর্যবীর ও অন্বয়। জাতীয় অনূর্ধ্ব-১৯ দলে দেখা যাবে সেহওয়াগ ও দ্রাবিড় পরিবারের পরবর্তী প্রজন্মকে। প্রাক্তন ভারতীয় ওপেনার সেহওয়াগের ছেলে আর্যবীরকে ওয়ান ডে দলে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, প্রাক্তন ভারত অধিনায়ক ও প্রধান কোচ দ্রাবিড়ের ছেলে অন্বয়ও ১৫ সদস্যের ওয়ান ডে দলে জায়গা পেয়েছেন। তিনি উইকেটকিপার-ব্যাটার। দ্রাবিড়ও ওয়ান ডে ক্রিকেটে ভারতীয় দলের হয়ে উইকেটকিপিং করেছেন।

রাজকোট, আমেদাবাদে ম্যাচ

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের ভারত সফরে থাকছে তিনটি ওয়ান ডে ও দু'টি মাল্টি-ডে ম্যাচ। তিনটি ওয়ান ডে এবং প্রথম মাল্টি-ডে ম্যাচ হবে রাজকোটে (Rajkot)। দ্বিতীয় মাল্টি-ডে ম্যাচটি হবে আমেদাবাদে (Ahmedabad)। ওয়ান ডে দলের অধিনায়ক হয়েছেন লক্ষ্য রাইচান্দানি। সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশবর্ধন চৌহান। মাল্টি-ডে দলের অধিনায়ক যশবর্ধন এবং রাইচান্দানি সহ-অধিনায়ক।

ভারতের অনূর্ধ্ব-১৯ দল-

ওয়ান ডে দল: লক্ষ্য রাইচান্দানি (অধিনায়ক), যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), রজত বাঘেল (উইকেটকিপার), আর্যবীর সেহওয়াগ, ভি কে বিনীত, কুশাগ্র ওঝা, অর্জুন রাজপুত, মানল চৌহান, অন্বয় দ্রাবিড় (উইকেটকিপার), ভি. যশবীর, রোহিত যাদব, শাভিন বিনোদ, মোহিত উলভা, চিগুরুপতি ভেঙ্কটা, কাব্য প্যাটেল।

মাল্টি-ডে দল: যশবর্ধন চৌহান (অধিনায়ক), লক্ষ্য রাইচান্দানি (সহ-অধিনায়ক), সাগর ভির্ক, কুশাগ্র ওঝা, মানল চৌহান, কুশ প্যাটেল, মানব কৃষ্ণ (উইকেটকিপার), অভিপ্রায় বিশ্বাস (উইকেটকিপার), রোহিত যাদব, ইশান ওম, আয়ান আক্রম, প্রণব রাঘবেন্দ্র, প্রিয়াংশু সিং, মোহিত উলভা, আরিয়ান যাদব।

বাবার মতোই বিস্ফোরক ব্যাটার আর্যবীর

বয়সভিত্তিক ক্রিকেটে ইতিমধ্যেই নজর কেড়েছেন আর্যবীর। ২০২৪ সালে কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৩০৯ বলে ২৯৭ রান করেছিলেন তিনি। মাত্র তিন রানের জন্য ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া হয়। ২০২৫ সালের প্রতিযোগিতাতেও তিনি ৪৯৬ রান করেন। অন্বয়ও ভারতীয় অনূর্ধ্ব-১৯ স্তরে নিজের ছাপ ফেলেছেন। জুলাইয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তিনি ৬৭ বলে ৮৭ রান করেন। ৮১/৪ অবস্থায় ব্যাট করতে নেমে অর্জুন রাজপুতের সঙ্গে ১৪৫ রানের জুটি গড়ে ভারতকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। এর আগে ঘরোয়া ক্রিকেটে ভিনু মাঁকড় ট্রফিতে ছয় ইনিংসে ২২০ রান করেছিলেন অন্বয়। যার সুবাদে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান।

ভারত বনাম অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের সিরিজের সূচি 

প্রথম ওয়ান ডে: ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার — সকাল ৯টা, রাজকোট

দ্বিতীয় ওয়ান ডে: ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার — সকাল ৯টা, রাজকোট

তৃতীয় ওয়ান ডে: ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার — সকাল ৯টা, রাজকোট

প্রথম মাল্টি-ডে: ২৭–৩০ সেপ্টেম্বর ২০২৬ — সকাল ৯:৩০টা, রাজকোট

দ্বিতীয় মাল্টি-ডে: ৫–৮ অক্টোবর ২০২৬ — সকাল ৯:৩০টা, আমেদাবাদ বি গ্রাউন্ড

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৮
১৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ।
১৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের ওয়ান ডে সিরিজ।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

AFC U20 Qualifiers: এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের লক্ষ্যে দল ঘোষণা ভারতের, কারা সুযোগ পেলেন গাওলির স্কোয়াডে?
Calcutta Football League 2026: কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ৬-০ গোলে জয় মোহনবাগানের! হ্যাটট্রিক করলেন সুহেইল ভাট