MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • বাবার মতোই তৈরি হচ্ছে, কোচবিহার ট্রফিতে অপরাজিত দ্বিশতরান বীরেন্দ্র সেহওয়াগের ছেলের

বাবার মতোই তৈরি হচ্ছে, কোচবিহার ট্রফিতে অপরাজিত দ্বিশতরান বীরেন্দ্র সেহওয়াগের ছেলের

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা বীরেন্দ্র সেহওয়াগের ছেলে আর্যবীর সেহওয়াগ কোচবিহার ট্রফির ম্যাচে করেছে। ৩৪টি চার এবং ২টি ছক্কার সাহায্যে দিল্লির হয়ে সে দ্বিশতরান করে অপরাজিত থাকে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Nov 21 2024, 11:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কোচবিহার ট্রফিতে দিল্লির হয়ে অপরাজিত দ্বিশতরান বীরেন্দ্র সেহওয়াগের ছেলের

কোচবিহার ট্রফিতে দিল্লির হয়ে অপরাজিত দ্বিশতরান বীরেন্দ্র সেহওয়াগের ছেলের

বীরেন্দ্র সেহওয়াগ..ক্রিকেট বিশ্বে পরিচিত নাম। ভারতীয় দলের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেছেন। প্রতিপক্ষের বোলারদের উপর তাঁর ব্যাট দিয়ে আক্রমণ করে অনেক জয় এনে দিয়েছেন। বাবার পথ অনুসরণ করে এখন জুনিয়র সেহওয়াগও দুর্দান্ত ইনিংস খেলতে শুরু করেছে। সেহওয়াগের ছেলে আর্যবীর কোচবিহার ট্রফিতে দ্বিশতরান করেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বাবার মতোই আক্রমণাত্মক ব্যাটিং করে বীরেন্দ্র সেহওয়াগের ছেলে আর্যবীর

বাবার মতোই আক্রমণাত্মক ব্যাটিং করে বীরেন্দ্র সেহওয়াগের ছেলে আর্যবীর

দ্বিশতরানের রেকর্ড বই খুললে বীরেন্দ্র সেহওয়াগের অবস্থান শীর্ষে দেখা যায়। সেহওয়াগ মানেই বিশ্বব্যাপী বোলারদের আতঙ্ক। এখন সেই পথেই হাঁটছে তাঁর ছেলে। সেহওয়াগের ছেলেও দ্বিশতক করে চমক সৃষ্টি করেছে। আর্যবীরও আক্রমণাত্মক ইনিংস খেলতে পছন্দ করে বলে কোচবিহার ট্রফিতে তাঁর দ্বিশতরানের ইনিংসের মাধ্যমে প্রমাণ করেছে।

35
১৭ বছর বয়সেই কোচবিহার ট্রফিতে দ্বিশতরান করে সাড়া ফেলে দিল আর্যবীর

১৭ বছর বয়সেই কোচবিহার ট্রফিতে দ্বিশতরান করে সাড়া ফেলে দিল আর্যবীর

ভারতের প্রাক্তন আক্রমণাত্মক ওপেনার বীরেন্দ্র সেহওয়াগের ছেলে আর্যবীরের বয়স মাত্র ১৭ বছর। ২০০৭ সালের ১৮ অক্টোবর তার জন্ম। দাপুটে ব্যাটার সেহওয়াগকে কাছ থেকে দেখে বড় হওয়া আর্যবীর বাবার খেলার ধরন আয়ত্ত করেছে। ২১ নভেম্বর শিলংয়ের এমসিএ ক্রিকেট মাঠে অনুষ্ঠিত কুচবিহার ট্রফিতে দিল্লির হয়ে আর্যবীর দ্বিশতরান করে চমক সৃষ্টি করে। মেঘালয়ের বোলারদের শাসন করেন আর্যবীর। ২২৯ বলে আর্যবীর ২০০ রানের অপরাজিত ইনিংস খেলে। তার ইনিংসে ২টি ছক্কা এবং ৩৪টি চার ছিল।

45
বীরেন্দ্র সেহওয়াগের মতোই ভবিষ্যতে ভারতীয় দলের হয়ে খেলতে চায় আর্যবীর

বীরেন্দ্র সেহওয়াগের মতোই ভবিষ্যতে ভারতীয় দলের হয়ে খেলতে চায় আর্যবীর

আর্যবীরের ম্যারাথন ইনিংসের সুবাদে মেঘালয়ের বিরুদ্ধে দিল্লি দল ভালো জায়গায় রয়েছে। দ্বিতীয় দিনের খেলা শেষে দিল্লি দল মাত্র ২ উইকেট হারিয়ে ৪৬৮ রান করেছে। মেঘালয় দল এখনও দিল্লির থেকে ২০৮ রান পিছিয়ে। গত মাসে আর্যবীরের বিনু মানকড় ট্রফিতে অভিষেক ঘটে। মণিপুরের বিরুদ্ধে ম্যাচে ৪৯ রান করে আউট হয় আর্যবীর। কিন্তু এখন দ্বিশতরান করেছে।

55
ছেলে আর্যবীরের ক্রিকেট খেলা সম্পর্কে বীরেন্দ্র সেহওয়াগ কী বলেছেন?

ছেলে আর্যবীরের ক্রিকেট খেলা সম্পর্কে বীরেন্দ্র সেহওয়াগ কী বলেছেন?

কিছুদিন আগে বীরেন্দ্র সেহওয়াগ তাঁর ছেলে আর্যবীর সম্পর্কে বলেন যে তাঁর দুই ছেলেই তাদের কেরিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। ক্রিকেটার হওয়ার কোনও চাপ নেই। শুধু সেহওয়াগই নন, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় সহ আরও কয়েকজন প্রাক্তন ক্রিকেটারের ছেলেরা ক্রিকেটে আগ্রহ দেখাচ্ছেন। সচিনের ছেলে অর্জুন আইপিএলে অভিষেক ঘটিয়েছেন।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: ভারত-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের পর কী বলছেন দলের বোলিং কোচ মর্নি মরকেল?
Recommended image2
India vs Sri Lanka: কলম্বোয় বৃষ্টির জন্য আগেই শেষ খেলা, ফলো-অন বাঁচানোর পথে শ্রীলঙ্কা
Recommended image3
Vaibhav Sooryavanshi: দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বোলিং, জোড়া উইকেট বৈভব সূর্যবংশীর
Recommended image4
IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
Recommended image5
Yashasvi Jaiswal: কলম্বো টেস্টে গুঁতো মেরে বিতর্কে, যশস্বী জয়সওয়ালকে বড় শাস্তি দিল ICC
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved