Al-Nassr FC: সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, পিছিয়ে গেল আল-নাসরের ম্যাচ

Published : Oct 13, 2026, 01:12 PM IST
Cristiano Ronaldo playing for Al Nassr FC

সংক্ষিপ্ত

Al-Nassr FC Vs Neftchi Fergana: এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচে (AFC Champions League Elite) উজবেকিস্তানের (Uzbekistan) নেফচি ফেরগানার মুখোমুখি হয়েছিল সৌদি আরবের (Saudi Arabia) ক্লাব আল-নাসর এফসি। রিয়াধে (Riyadh) এই ম্যাচ ছিল। ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় পিছিয়ে গেল ম্যাচ।

DID YOU KNOW ?
এএফসি ম্যাচে রোনাল্ডো
আল-নাসর এফসি-র হয়ে সব অ্যাওয়ে ম্যাচে খেলতে যান না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে তিনি এএফসি টুর্নামেন্টে হোম ম্যাচে খেলছেন।

Saudi Arabia Missile Threat: ইয়েমেনের (Yemen) হুথি (Houthis) গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় পিছিয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের (Cristiano Ronaldo) ম্যাচ। সোমবার এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচে (AFC Champions League Elite) উজবেকিস্তানের (Uzbekistan) নেফচি ফেরগানার (Neftchi Fergana) মুখোমুখি হয় আল-নাসর এফসি (Al-Nassr FC)। ম্যাচ শুরু হওয়ার ১৫ মিনিট আগে নিরাপত্তা বিষয়ক সতর্কতা জারি করে সৌদি আরবের অসামরিক প্রতিরক্ষা বিভাগ (Saudi Arabia's Civil Defence)। কয়েকদিন আগেই রিয়াধের (Riyadh) বিমানবন্দরে হামলা চালায় হুথি গোষ্ঠী। ফের হামলার আশঙ্কায় রোনাল্ডোদের ম্যাচে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি সৌদি আরব সরকার। শেষপর্যন্ত অবশ্য ফুটবলার, রেফারি ও সমর্থকদের উপর কোনওরকম হামলা হয়নি। ম্যাচ শেষ হওয়ার পর তাঁরা নিরাপদেই স্টেডিয়াম ছাড়েন।

সৌদি আরবে উত্তপ্ত পরিস্থিতি

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের দাবি, সোমবার রিয়াধের দিকে ছোড়া দু'টি ব্যালিস্টিক মিসাইল মাঝ আকাশেই প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। সোমবার সন্ধেবেলা রিয়াধের বিভিন্ন জায়গায় অন্তত তিনটি বিস্ফোরণের শব্দও শোনা যায়। এর জেরে আল আওয়াল পার্কে (Al-Awwal Park) আল-নাসরের ম্যাচ শুরুর প্রস্তুতি ব্যাহত হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় মাঠে দাঁড়িয়ে থাকতে হয় দুই দলের ফুটবলারদের। গ্যালারিতেও দর্শকদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। পরে সৌদি আরবের অসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, ক্ষেপণাস্ত্র হানার আশঙ্কা কেটে গিয়েছে। এরপরেই প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ। খেলতে নেমে ৩-১ জয় পায় আল-নাসর। ৩৩ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের (Angelo Gabriel) গোলে এগিয়ে যায় আল-নাসর। ন'মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন রোনাল্ডো। বাঁ দিক থেকে সাদিও মানের (Sadio Mane) ভাসানো ক্রস বুকে রিসিভ করে রোনাল্ডোর পায়ে বল পৌঁছে দেন আইমান ইয়াহিয়া (Aiman Yahya)। দুরন্ত শটে বল জালে জড়িয়ে দেন পর্তুগিজ মহাতারকা। বিরতির আগেই ২-০ এগিয়ে যায় আল-নাসর। দ্বিতীয়ার্ধের ছয় মিনিটের মাথায় আলিশের ওদিলভের গোলে ব্যবধান কমায় নেফচি ফেরগানা। ফলে ম্যাচে ফেরার আশা জাগে উজবেকিস্তানের দলের। কিন্তু ৬৫ মিনিটে মহম্মদ সিমাকানের বিরুদ্ধে ফাউল করে লাল কার্ড দেখেন ইক্রমজন আলিবায়েভ। দশ জনে নেমে যাওয়ায় আরও চাপে পড়ে যায় নেফচি। সেই সুবিধা কাজে লাগিয়ে ৭৮ মিনিটে ম্যাচের ভাগ্য নিশ্চিত করে আল-নাসর। নেফচির ডিফেন্ডার আনভারজন গোফুরভের আত্মঘাতী গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যান রোনাল্ডোরা। শেষপর্যন্ত এই ফলই হয়।

সৌদি আরবে ফের হবে ম্যাচ?

সৌদি আরবে যুদ্ধ পরিস্থিতিতেই চলছে এএফসি টুর্নামেন্টের ম্যাচ। তবে পরিস্থিতির অবনতি হলে ম্যাচ নিরাপদ কোনও জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। যদিও এখনও সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১২
সম্প্রতি রিয়াধ বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জনের মৃত্যু।
সম্প্রতি রিয়াধ বিমানবন্দরে হামলায় প্রাণ হারিয়েছেন ১২ জন। ১১ জন ভারতীয়-সহ ৩০০ জন জখম হয়েছেন।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Super League 2026: "ভারতের তরুণ প্রতিভাদের প্রমাণ করার সুযোগ দিতে হবে", প্রথম ম্যাচে নামার আগে বিরাট বার্তা পাঞ্জাব কোচের
Rishabh Pant: ভারতীয় এ দলের হয়ে খেলতে গিয়ে চোট, নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ