Indian Football: ফুটবল ফেডারেশন অফ ভারত, নাম বদলের প্রস্তাব এআইএফএফ-এর

Published : Jun 21, 2026, 02:54 AM IST
Indian Football

সংক্ষিপ্ত

Football Federation of Bharat: পশ্চিমবঙ্গে ফুটবলের নিয়ামক সংস্থার নাম ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। সর্বভারতীয় ক্ষেত্রে ফুটবলের নিয়ামক সংস্থার নাম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (All India Football Federation)। এবার সর্বভারতীয় ফুটবল সংস্থার নাম বদলের প্রস্তাব দেওয়া হল। নতুন নাম হতে চলেছে ফুটবল ফেডারেশন অফ ভারত।

DID YOU KNOW ?
ম্যাচের আগে বন্দে মাতরম
আইএসএল-এর সব ম্যাচ শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত জন-গণ-মন বাজানো হয়। এবার থেকে জাতীয় গান বন্দে মাতরমও বাজানো হবে।

All India Football Federation: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নাম বদলে হতে চলেছে ফুটবল ফেডারেশন অফ ভারত (Football Federation of Bharat)। শনিবার ফেডারেশনের স্পেশাল জেনারেল বডি মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের (Ministry of Youth Affairs and Sports) কাছে নাম বদলের প্রস্তাব পাঠানো হচ্ছে। মন্ত্রক সেই প্রস্তাবে সম্মতি জানালেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নাম বদলে যাবে। এদিন ভার্চুয়ালি বৈঠক হয়। এআইএফ এগজিকিউটিভ কমিটির সদস্যরা, সব সদস্য সংগঠনগুলির প্রতিনিধিরা এবং ফিফা (FIFA) ও এএফসি-র (AFC) কর্তারা বৈঠকে যোগ দেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ২০২৫ সালের জাতীয় ক্রীড়া শাসন আইন (National Sports Governance Act, 2025) অনুযায়ী ফেডারেশনের সংশোধিত সংবিধান গ্রহণ করা হবে। সর্বসম্মতিক্রমে এই সংবিধান গ্রহণ করা হয়। বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ফেডারেশন অনুমোদিত সব ফুটবল ম্যাচ শুরু হওয়ার জাতীয় সঙ্গীত জন-গণ-মন (Jana Gana Mana) এবং জাতীয় গান বন্দে মাতরম (Vande Mataram) গাওয়া হবে।

৪ সেপ্টেম্বর শুরু আইএসএল

ফেডারেশনের বৈঠকে ঘোষণা করা হয়েছে, ৪ সেপ্টেম্বর শুরু হবে নতুন মরসুমের আইএসএল (Indian Super League 2026-27)। ২০২৬-২৭ মরসুমের ক্যালেন্ডারও গৃহীত হয়েছে। আইএসএল ও ইন্ডিয়ান ফুটবল লিগে (Indian Football League) সব দল প্রথম একাদশে তিনজন বিদেশি ফুটবলার এবং একজন ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ডধারী ফুটবলারকে রাখতে পারবে। এছাড়া যথেষ্ট ম্যাচ এক্সপোজার ও উন্নতির সুযোগ দেওয়ার জন্য ৯০ মিনিটই অন্তত একজন ভারতীয় স্ট্রাইকারকে মাঠে রাখতে হবে।

ভারতীয় ফুটবলের উন্নতি হবে?

আইএসএল-এর সব দলই গোলের জন্য বিদেশি স্ট্রাইকারদের দিকে তাকিয়ে থাকে। সব দলেই বিদেশি স্ট্রাইকার থাকে। এবার ৯০ মিনিটই অন্তত একজন ভারতীয় স্ট্রাইকারকে মাঠে রাখার নিয়ম চালু হওয়ায় সব দলে একাধিক ভারতীয় স্ট্রাইকার রাখতে হবে। এর ফলে ভারতীয় স্ট্রাইকাররা খেলার সুযোগ পাবে। কিন্তু তাতে খেলার মান বাড়বে কি না, সে বিষয়ে ভিন্নমত শোনা যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪ সেপ্টেম্বর শুরু হতে চলেছে নতুন মরসুমের আইএসএল।
শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৪ সেপ্টেম্বর শুরু হবে নতুন মরসুমের আইএসএল।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: সুইডেনের বিরুদ্ধে ৫-১ জয়, বিশ্বকাপের নক-আউটের পথে ডাচরা
Prestianni Law: মুখে হাত দিয়ে কথা বললেই লাল কার্ড! নতুন নিয়মে বিশ্বকাপে প্রথম শাস্তি