East Bengal FC: ইন্টার কাশীকে (Inter Kashi FC) ২-১ হারিয়ে প্রথমবার আইএসএল (Indian Super League 2026) চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার রাতে শেষ ম্যাচে এসসি দিল্লির (SC Delhi) বিরুদ্ধে ২-১ জয় পেলেও, গোলপার্থক্যে পিছিয়ে থাকায় রানার্স হল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। কলকাতার দুই প্রধান ভারতের সেরা দুই দল।

DID YOU
KNOW
?
পুরুষ-মহিলা দলের খেতাব
ইস্টবেঙ্গলের মহিলা দল পরপর ২ বার ইন্ডিয়ান উইমেনস লিগ জিতেছে। এবার পুরুষ দলও আইএসএল চ্যাম্পিয়ন হল।

Indian Super League 2026: ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal FC) প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘ঐতিহাসিক সাফল্য। আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগ ট্রফি জেতার জন্য ইস্টবেঙ্গলকে আন্তরিক অভিনন্দন। পশ্চিমবঙ্গ ও সারা বিশ্বে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ লাল-হলুদ সমর্থকের জন্য এটি গুরুত্বপূর্ণ দিন। আপনারা বাংলার ফুটবল ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট প্রমাণ করে দিয়েছে, নিষ্ঠা ও মনের জোরের মাধ্যমে কী সাফল্য অর্জন করা সম্ভব।’ শুক্রবার বিকেলে ইস্টবেঙ্গল ক্লাবে আইএসএল চ্যাম্পিয়ন দলের প্রত্যেককে পুরস্কৃত করা হবে এবং জয় উদযাপন করা হবে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থাকবেন কি না, সে বিষয়ে গড়ের মাঠে জল্পনা শুরু হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মোহনবাগান সুপার জায়ান্টকেও শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এবারের আইএসএল-এ ১৩ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। মোহনবাগান সুপার জায়ান্টও (Mohun Bagan Super Giant) ১৩ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট পেয়েছে। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল এবং রানার্স হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ মেরুন-ব্রিগেডকেও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘মোহনবাগানের কথাও বিশেষভাবে উল্লেখ করতে হবে। ওরা একই পয়েন্ট নিয়েও গোলপার্থক্যে পিছিয়ে থাকায় রানার্স হয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পৃত্ত ফুটবল। দুই দলই আমাদের গর্বিত করে তুলেছে।’

Scroll to load tweet…

লাল-হলুদ জনতার বাঁধভাঙা উচ্ছ্বাস

বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটায় কলকাতার দুই প্রান্তে আইএসএল-এর দুই ম্যাচ শুরু হয়। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইন্টার কাশীর (Inter Kashi FC) মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। অন্যদিকে, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এসসি দিল্লির (SC Delhi) বিরুদ্ধে খেলতে নামে মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতার দুই প্রধানই শেষ ম্যাচে ২-১ জয় পায়। প্রিয় দল চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠে নেমে পড়েন কয়েক হাজার ইস্টবেঙ্গল সমর্থক। গভীর রাতে দল যখন হোটেলে ফিরছে, তখনও গাড়ি-মোটর সাইকেল নিয়ে টিম বাসের সঙ্গে যান বহু ইস্টবেঙ্গল সমর্থক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।