Argentina vs Austria: মেসির জোড়া গোল। কোনও বিশেষণই যেন আর যথেষ্ট নয় এই মানুষটার জন্য। শুধু গোল করে চলেছেন এবং গোল করাতেও যিনি ভালোবাসেন। তিনি ম্যাজিশিয়ান! তিনি অপ্রতিরোধ্য, অনবদ্য এবং অপরাজেয় (argentina vs austria world cup 2026)। অপরিসীম গোল করার ইচ্ছা এবং অসাধারণ দক্ষতা। কাউকে রেয়াত করেন না তিনি। আসলে করবেনই বা কেন? তাঁর ধারেকাছে কেউ আছেন নাকি যে করবেন? নিঃসন্দেহে মেসি নিজেই একটা গোটা পৃথিবী। বিশ্বজয়ী তারকা এবং একজন লড়াকু সৈনিক (argentina vs austria world cup 2026 live)।
সেই মেসির জোড়া গোলেই দুরন্ত জয় আর্জেন্টিনার। চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে, ২-০ গোলে অস্ট্রিয়াকে বধ করল তারা। সেইসঙ্গে, 'এলএম১০'-এর নামের পাশে ঐতিহাসিক রেকর্ড। ফুটবল বিশ্বকাপের মঞ্চে সোমবার রাতে, ডালাস স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া। সেই ম্যাচেই ২-০ গোলে জয় হাসিল করল আর্জেন্টিনা ব্রিগেড।
মেসির জোড়া গোলে দুরন্ত জয় আর্জেন্টিনার
শুরু থেকেই জমে ওঠে এই ম্যাচ। যদিও খেলা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। ডি-বক্সের মধ্যে ফাউল করেন অস্ট্রিয়া ডিফেন্ডার স্টেফান পশ। এরপর ভিএআর রিপ্লে দেখে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু খেলার ৮ মিনিটে, সেই পেনাল্টি মিস করেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে হারিয়ে যাওয়ার পাত্র নন তিনি। ফিরে এলেন রাজকীয় ভঙ্গিতেই।
উল্টোদিকে খেলায় ফেরার চেষ্টা করে অস্ট্রিয়াও। ম্যাচের ১০ মিনিটে, ফ্রি-কিক আদায় করে নেন মাইকেল গ্রেগোরিচ এবং ১৩ মিনিটে, পল ওয়ানার। তবে কোনওক্ষেত্রেই গোল আসেনি। পাল্টা অ্যাটাক জারি রাখে আর্জেন্টিনাও। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার একটি ফ্রি-কিক আদায় করে নেন।
Vozinha Cape Verde Goalkeeper: বাস চালক-ইলেকট্রিশিয়ান! দাদু-ঠাকুমার কাছে মানুষ, সেই লড়াকু ভোজিনহাই দু-হাত দিয়ে আগলালেন দেশকে https://t.co/Ppi8baY6oD#vozinha #fifaworldcup2026 #worldcup2026 #caboverde
— Asianetnews Bangla (@AsianetNewsBN) June 17, 2026
খেলার ৩১ মিনিটে, মেসির বাঁ পায়ের শট প্রতিহত হয় অস্ট্রিয়া ডিফেন্সে। কিন্তু নামটা মনে রাখতে হবে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা। ম্যাজিশিয়ান ‘এলএম১০'। আবারও প্রমাণ করলেন নিজেকে। ম্যাচের ৩৭ মিনিটে, ফ্যাকুন্ডো মেদিনার অ্যাসিস্ট থেকে বাঁ পায়ের জোরালো শটে অনবদ্য ফিনিশ করেন তিনি। অস্ট্রিয়া গোলকিপার শ্লাগার ঝাঁপিয়েও কিছু করতে পারেননি। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ গোলে।
অস্ট্রিয়াকে বধ করে 'এলএম১০'-এর নামের পাশে ঐতিহাসিক রেকর্ড
এরপর আর কোনও গোল হয়নি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফল নিয়েই। দ্বিতীয়ার্ধেও চাপ বজায় রাখে আর্জেন্টিনা। তবে খেলার ৫৪ মিনিটে, অস্ট্রিয়া ফরোয়ার্ড মার্সেল স্যাবিটজারের শট সেভ করেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।
অন্যদিকে, ম্যাচের ৬৪ মিনিটে, আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের শট ব্লক হয়। এরপর দলের প্রথম একাদশে দুটি পরিবর্তন করেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। থিয়াগো আলমাদার পরিবর্তে মাঠে আসেন জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের বদলে নামেন নিকো গঞ্জালেজ। জুলিয়ান আলভারেজকে বেশ সপ্রতিভ লাগল এই ম্যাচে।
Alireza Beiranvand World Cup: ফুটপাতে দিনযাপন! দু-বেলা খাবার জোটাতে করতেন সাফাইকর্মীর কাজ, সেই আলিরেজাই বিশ্বকাপের নায়ক https://t.co/gf9d2Ao4lW#fifaworldcup2026 #worldcup2026 #iran #alirezabeiranvand
— Asianetnews Bangla (@AsianetNewsBN) June 22, 2026
৬৪ মিনিটে, সেই এনজো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকেই বাঁ পায়ে শট নেন মেসি। তবে গোল আসেনি। অপরদিকে পরিবর্তন হয় অস্ট্রিয়া শিবিরেও। স্টেফান পশ-এর জায়গায় আলেকজান্ডার প্রাস, পল ওয়্যানার-এর জায়গায় মার্কো আরনাউটোভিচ এবং দাভিদ আলাবা-এর জায়গায় মাঠে আসেন মার্কো ফ্রিডল।
অন্যদিকে, ম্যাচের ৭৩ মিনিটে, মেসির কর্নার থেকে একটুর জন্য হেডার মিস করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা নিকো গঞ্জালেজ। খেলার ৮২ মিনিটে, ফের আর্জেন্টিনা দলে পরিবর্তন। এবার রদ্রিগো ডি পলের জায়গায় নামেন লিয়ান্দ্রো পেরেদেস এবংফ্যাকুন্ডো মেডিনার পরিবর্তে আসেন নিকোলাস ট্যাগলিয়াফিকো।
বিশ্ব ফুটবলকে এখনও একজনই শাসন করতে পারেন
কিন্তু মেসি ঝড় তখনও বাকি ছিল। ইনজুরি টাইমে দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে আসে আর্জেন্টিনা। সেই পজিটিভ মুভ থেকেই অনবদ্য গোল করে যান লিওনেল মেসি। আর গোল করেই শিশুদের মতো চওড়া হাসি। সেই ইমোশন! গোটা ম্যাচে দাপুটে পারফরম্যান্স তাঁর। বিপক্ষ ডিফেন্সকে একেবারে নাস্তানুবাদ করে ছাড়লেন।
একাই শেষ করে দিলেন লিওনেল মেসি। তাঁর বডি ল্যাঙ্গুয়েজই বুঝিয়ে দিল, বিশ্ব ফুটবলকে এখনও একজনই শাসন করতে পারেন। তিনি হলেন লিওনেল মেসি। এই ম্যাচে আর্জেন্টিনা ডিফেন্সও কিন্তু বেশ সজাগ ছিল। ফ্যাকুন্ডো মেদিনা, নাহুয়েল মোলিনা এবং ক্রিশ্চিয়ানো রোমেরোরা সতর্ক ছিলেন।
পাশাপাশি মাঝমাঠে রদ্রিগো ডি’পল, লেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ়রা বেশ ভালো ফুটবল উপহার দেন।
শেষপর্যন্ত, অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নক-আউটে পৌঁছে গেল আর্জেন্টিনা। পাশাপাশি বিশ্বকাপ ফুটবলের মঞ্চে নয়া ইতিহাসও লিখলেন ‘এলএম১০'। পিছনে ফেলে দিলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জার্মানির মিরোস্লাভ ক্লোজেকে। ভেঙে দিলেন বিশ্বকাপ ফুটবলের সর্বকালীন গোলের রেকর্ড। বিশ্বের অন্যতম মেগা স্পোর্টিং ইভেন্ট তথা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নয়া পালক যুক্ত হল। এই মুহূর্তে বিশ্বকাপ ফুটবলের সর্বাধিক গোলের রেকর্ড মেসির নামের পাশেই। মোট ১৮টি গোল করে ফেললেন বিশ্ব ফুটবলের সেরা এই তারকা। অপরাজেয় লিওনেল মেসি।
আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা মোট ৫টি গোল করেছে এবং একটিও গোল খায়নি। পরপর দুটি ম্যাচেই ক্লিনশিট রেখেছে তারা। আর সেই পাঁচটি গোলই এসেছে মেসির পা থেকে।
ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।