Argentina vs Egypt: শেষ আটে পৌঁছনোর পথে বাধা মিশর, কীভাবে জয় পেতে পারে আর্জেন্টিনা?

Published : Jul 07, 2026, 12:32 PM IST
Lionel Messi Argentina FIFA World Cup 2026

সংক্ষিপ্ত

Argentina vs Egypt: ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) রাউন্ড অফ ১৬-এর ম্যাচে মিশরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের দিকে এগিয়ে যাবেন লিওনেল মেসিরা (Lionel Messi)। সেই লক্ষ্যেই তাঁরা মাঠে নামবেন।

DID YOU KNOW ?
সর্বাধিক গোল মেসির
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বাধিক ২০ গোল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

FIFA World Cup 2026: লিওনেল মেসি (Lionel Messi) বনাম মহম্মদ সালাহ (Mohamed Salah)। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) রাউন্ড অফ ১৬ পর্যায়ে আর্জেন্টিনা বনাম মিশর (Argentina vs Egypt) ম্যাচের মূল আকর্ষণ দু'দলের দুই তারকা ফুটবলার। আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni) ৪-৩-৩ সিস্টেমে দল সাজাবেন। মেসির পাশে থাকবেন এনজো ফার্নান্ডেজ (Enzo Fernandez), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (Alexis Mac Allister), রডরিগো ডে পলরা (Rodrigo De Paul)। তাঁরা আক্রমণে ঝড় তুলে মিশরের ফুটবলারদের তাঁদের নিজেদের অর্ধেই আটকে রাখার চেষ্টা করবেন। অন্যদিকে, মিশরের প্রধান কোচ হোসাম হাসান (Hossam Hassan) মূলত প্রতি আক্রমণের উপর জোর দেবেন। আক্রমণে সালাহর পাশে থাকবেন ওমর মারমুশ (Omar Marmoush)। ফলে আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠতে পারে ম্যাচ।

রক্ষণের সমস্যা মেটাতে হবে আর্জেন্টিনাকে

চলতি বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ ৩২ পর্যায়ের ম্যাচে কাবো ভার্দের (Cabo Verde) বিরুদ্ধে দু'বার এগিয়ে যাওয়ার পরেও গোল হজম করে আর্জেন্টিনা। শেষপর্যন্ত ৩-২ জয় পান মেসিরা। এই ম্যাচে যেমন কাবো ভার্দের অসাধারণ লড়াই প্রশংসিত হচ্ছে, তেমনই আর্জেন্টিনার রক্ষণের সমস্যা নিয়েও আলোচনা চলছে। কাবো ভার্দে এবারই প্রথম বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে। সেই তুলনায় অনেক শক্তিশালী ও অভিজ্ঞ দল মিশর। সালাহ ক্লাব ফুটবলে দুর্দান্ত সাফল্য পেয়েছেন। এবার তিনি বিশ্বকাপেও দলকে ভালো জায়গায় নিয়ে যেতে চান। এই তারকা যদি ভালো পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে আর্জেন্টিনার রক্ষণ সমস্যয় পড়তে পারে।

মেসি-নির্ভরতা কমাতে হবে

এবারের বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি যেমন মেসি, তেমনই তিনিই দলের সবচেয়ে বড় দুর্বলতা। কারণ, গোলের জন্য সবসময় মেসির দিকে তাকিয়ে থাকছে আর্জেন্টিনা। অন্য ফুটবলাররা সেভাবে দায়িত্ব নিতে পারছেন না। এখনও পর্যন্ত সব ম্যাচেই মেসি গোল করেছেন। কিন্তু তিনি যদি কোনও ম্যাচে আটকে যান, তাহলে সমস্যায় পড়তে পারে আর্জেন্টিনা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি বিশ্বকাপ ফুটবলে ৭ গোল করেছেন লিওনেল মেসি।
চলতি বিশ্বকাপ ফুটবলে ৭ গোল করে গোল্ডেন বুট জেতার দৌড়ে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

World Cup 2026: টানা ৬০৯ মিনিট গোল খাননি, স্পেনের গোলকিপার সিমোনের অবিশ্বাস্য রেকর্ড
Roberto Martinez: 'আমরা ব্যর্থ হইনি,' পদত্যাগ করে বললেন পর্তুগালের প্রধান কোচ