Cabo Verde Football Team: এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) সবচেয়ে চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছে কাবো ভার্দে। আফ্রিকার পশ্চিম উপকূলের এই ছোট্ট দেশের ফুটবলাররা প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বের যোগ্যতা অর্জন করেই নক-আউটে পৌঁছে যান। আর্জেন্টিনার (Argentina) বিরুদ্ধে কাবো ভার্দের লড়াই সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছে।

DID YOU
KNOW
?
বিশ্বকাপে চমক কাবো ভার্দে
প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেই নক-আউটে পৌঁছে ইতিহাস গড়েছে কাবো ভার্দে। অসাধারণ লড়াই করেছেন এই দেশের ফুটবলাররা।

Cabo Verde's 51st Independence day: দীর্ঘ পর্তুগিজ শাসনের অবসানের পর ১৯৭৫ সালের ৫ জুলাই স্বাধীনতা লাভ করে কাবো ভার্দে। তবে আফ্রিকার পশ্চিম উপকূলের এই দেশের ফুটবল দলের প্রকৃত স্বাধীনতা এল এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026)। বিশ্বকাপের মাধ্যমেই সারা বিশ্ব কাবো ভার্দে নামের এই ছোট্ট দেশের সঙ্গে পরিচিত হয়েছে। আর্জেন্টিনার (Argentina) বিরুদ্ধে কাবো ভার্দের ফুটবলাররা যে লড়াই করেছেন, তা রূপকথার পর্যায়ে পৌঁছে গিয়েছে। রবিবার এই দেশের ৫১-তম স্বাধীনতা দিবস। এবারের স্বাধীনতা দিবসের মেজাজই আলাদা। সারা দেশ বিশ্বকাপ নিয়ে মাতোয়ারা। স্বাধীনতা দিবসেও কাবো ভার্দের নাগরিকরা ফুটবল নিয়েই মেতে আছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

স্বাধীনতা দিবসে দেশে ফিরলেন কাবো ভার্দের ফুটবলাররা

রবিবার স্বাধীনতা দিবসে দেশে ফিরলেন কাবো ভার্দের ফুটবলাররা। এই দেশের ফুটবল ফেডারেশনের (Cape Verdean Football Federation) পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে দেখা গিয়েছে, বিমানবন্দরের পথে গাড়ির সারি। অসংখ্য মানুষ ফুটবলারদের স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে হাজির হন। বিমানবন্দরের মধ্যেও জাতীয় দলকে স্বাগত জানানোর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। এয়ারক্র্যাফট মার্শালরা বিশেষ ভঙ্গিতে ফুটবলারদের অভিবাদন জানান।

Scroll to load tweet…

বিমানবন্দরে অভিনব উৎসব

বিমানবন্দরের টার্মিনালের বাইরে কয়েক হাজার মানুষ কাবো ভার্দের জাতীয় পতাকা নিয়ে নাচে-গানে মেতে ওঠেন। সবাই ফুটবলারদের একঝলক দেখার জন্য অপেক্ষা করছিলেন। ফুটবলাররা বিমান থেকে বেরিয়ে আসতেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন কাবো ভার্দের ফুটবলপ্রেমীরা। তাঁরা ফুটবলারদের নিয়ে উৎসব শুরু করে দেন। কাবো ভার্দের ইতিহাসে এই ধরনের উৎসব এর আগে কোনওদিন দেখা যায়নি। কোনও স্বাধীনতা দিবসের মূল আকর্ষণ হয়ে ওঠেননি ফুটবলাররা। কিন্তু এবারের স্বাধীনতা দিবস সম্পূর্ণ আলাদা। ফুটবলাররাই এখন কাবো ভার্দের জাতীয় নায়ক। তাঁদের বীরের সংবর্ধনা দেওয়া হচ্ছে। ফুটবলের মাধ্যমেই প্রকৃত স্বাধীনতা পেয়েছে কাবো ভার্দে। ভবিষ্যতে এই দেশের ফুটবলের উন্নতি হবে বলে আশায় সারা বিশ্ব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।